ভারতে ২-কোটির ঊর্ধ্বে কোভিড সংক্রমণ, ৩,৪৪৯ বেড়ে ২.২২ লক্ষাধিক মৃত্যু

ভারতে ধীরে ধীরে কমছে করোনা-আক্রান্তের সংখ্যা। কিছু দিন আগেই ৪-লক্ষ ছাড়িয়ে গিয়েছিল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, তারপর থেকেই নিম্নমুখী করোনা-সংক্রমণের সংখ্যা। সোমবার সারা দিনে ভারতে কোভিডে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। এই সময়ে ভারতে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৩,৪৪৯ জনের। ভারতেRead More →

ফের মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, দুঃশ্চিন্তা বাড়ল সাধারণ মানুষের

ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সর্বত্রই দামি হয়েছে পেট্রোল-ডিজেল। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.১৪ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.১৭ পয়সা। দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৯০.৭৬ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৩.৭৮ টাকা। কলকাতার পাশাপাশি মঙ্গলবার পেট্রোল ও ডিজেলেরRead More →

সংক্রমণে রাশ টানতে কেন্দ্র এবং রাজ্যগুলিকে লকডাউন জারির পরামর্শ দিল সুপ্রিম কোর্ট

করোনাভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে লকডাউন জারির পরামর্শ দিল শীর্ষ আদালত। অতিমারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার বিষয়ে শুনানির পর রবিবার লকডাউন সংক্রান্ত একটি নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, ‘অতিমারির দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ মাত্রাছাড়া হয়েছে। আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিচ্ছি, সংক্রমণ রোধেRead More →

কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, পর পর দু’দিন দিল্লিতে মৃত্যু ৪০০ ছাড়াল

শনিবার দেশের দৈনিক সংক্রমণ ৪ লক্ষ ছাড়িয়েছিল। রবিবার এবং সোমবার তা কিছুটা কমেছে। অবশ্য শনিবারের তুলনায় গত দু’দিন দেশে করোনা পরীক্ষাও হয়েছে কম। সোমবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪ জন। সংক্রমণেরRead More →

চার লক্ষের নীচে নামল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা, দৈনিক মৃত্যু বেড়ে ৩ হাজার ৬৮৯

দেশের দৈনিক সংক্রমণ শনিবার পার করেছিল ৪ লক্ষের গণ্ডি। রবিবার তা একটু কমেছে। রবিবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার ৪৫৭ জন। দৈনিক আক্রান্ত ৪ লক্ষের নীচে নামলেও দৈনিক মৃত্যু রবিবারও সাড়ে তিনRead More →

ভারতকে সাহায্য উজবেকিস্তান ও ফ্রান্সের, রেমডেসিভির পাঠালো বেলজিয়াম

কোভিডে জর্জরিত ভারতকে নানাভাবে সাহায্য করে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়ে, ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিল উজবেকিস্তান, বেলজিয়াম এবং ফ্রান্স। রবিবার এই তিনটি দেশ থেকে ভারতে এসেছে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন সরঞ্জাম। এদিন ভোররাতেই উজবেকিস্তান থেকে একটি বিমান এসে পৌঁছয় দিল্লি বিমানবন্দরে।Read More →

ভারতে এল স্পুটনিক ভি, এই নতুন প্রতিষেধকের সম্পর্কে জেনে নিন যাবতীয় তথ্য

আজ থেকে ভারতে আসছে রুশ প্রতিষেধক স্পুটনিক ভি। বিশ্ববাজারে এই প্রতিষেধকই প্রথম করোনাভাইরাস প্রতিষেধক হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। এটি তৈরি হয়েছে মস্কোয়। ভারতীয় বাজারে এটি তৃতীয় কোভিড প্রতিষেধক। অতিমারির সঙ্কটে টিকার ঘাটতি সামলাতেই ড্রাগস কনট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া এই প্রতিষেধক ব্যবহারে সম্মতি দেয়। কী ভাবে কাজ করে অ্যাডেনোভাইরাস ভেক্টর ভ্যাক্সিন।Read More →

ভারতে পূর্ণ লকডাউন প্রয়োজন, সংক্রমণ রুখতে উপদেশ বাইডেনের স্বাস্থ্য পরামর্শদাতার

গত মাসে জাতির উদ্দেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, লকডাউন হচ্ছে শেষ অস্ত্র। তা এখনই প্রয়োগ করা হচ্ছে না। কিন্তু ভারতে প্রতিদিন কোভিড সংক্রমণ যে ভাবে বল্গাহীন আকার নিচ্ছে তাতে যত দ্রুত সম্ভব ভারতে কয়েক সপ্তাহের পূর্ণ লকডাউন জারি করা উচিত বলে উপদেশ দিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের স্বাস্থ্য পরামর্শদাতাRead More →

৪ লক্ষ পেরিয়ে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুও সাড়ে ৩ হাজারের বেশি

চার লক্ষ ছাড়িয়ে গেল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে তৈরি হল নতুন রেকর্ড। দেশে তো বটেই, গোটা বিশ্বে এই প্রথম কোনও একটি দেশে আক্রান্তের সংখ্যা এক দিনে ৪ লক্ষ ছাড়াল। দৈনিক আক্রান্ত ৩ লক্ষ ছাড়ানোর ৯ দিনের মাথায় তা পৌঁছে গেল ৪ লক্ষে। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে গতRead More →

ভারতে ২৮.৮৩-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৮১.৮৪ শতাংশ

করোনায় জর্জরিত ভারতে ২৮.৮৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩০ এপ্রিল সারা দিনে ভারতে ১৯,৪৫,২৯৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৮,৮৩,৩৭,৩৮৫-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৯,৪৫,২৯৯ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুনRead More →