৩৪.১১-কোটির ঊর্ধ্বে কোভিড-টেস্ট, ভারতে সুস্থতা বেড়ে ৯০.৮০ শতাংশ

ভারতে ৩৪.১১-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৮ মে সারা দিনে ভারতে ২০,৮০,০৪৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৪,১১,১৯,৯০৯-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ২০,৮০,০৪৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন ১,৭৩,৭৯০Read More →

নীতিআয়োগ – ভারতের টিকাকরণ প্রক্রিয়া সম্পর্কিত কাল্পনিক এবং প্রকৃত তথ্য

Posted On: 27 MAY 2021 4:01PM by PIB Kolkataনতুন দিল্লি, ২৭ মে, ২০২১ ভারতে টিকারণ কর্মসূচি বিষয়ে বিভিন্ন মিথ্যে, কাল্পনিক ঘটনা বারে বারে উঠে আসছে । এই সমস্ত ঘটনাগুলি বিকৃত,অসত্য এবং মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য এবং কোভিড-১৯ টিকাকরণ প্রক্রিয়ার জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠীর প্রধান ডঃRead More →

উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা? জোরালো প্রমাণ নেই আমেরিকার গোয়েন্দাদের কাছে

করোনাভাইরাসের উৎস সংক্রান্ত গবেষণায় কোন তত্ত্ব সবচেয়ে বেশি যুক্তিযুক্ত, সে বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই আমেরিকার গোয়েন্দা গোষ্ঠীর হাতে। এমনটাই জানাচ্ছে দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দফতর (ওডিএনআই)। করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে এখনও পর্যন্ত একাধিক তত্ত্ব উঠে এসেছে। কিন্তু কোনও তত্ত্বের পক্ষেই জোরাল প্রমাণ সামনে আসেনি এখনও। চিনের উহান প্রদেশের খোলা পশুবাজারRead More →

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করল দিল্লিও

 এবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিশেবে ঘোষণা করল দিল্লিও। বৃহস্পতিবারই মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী  ঘোষণা করে নির্দেশিকা জারি করলেন দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজল। করোনার পাশাপাশি দেশে আতঙ্ক ছড়াচ্ছে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে একাধিক আক্রান্তের হদিশও মিলেছে। পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন এই রোগে আক্রান্ত এই পরিস্থিতিতে রাজস্থান, তেলেঙ্গানা,Read More →

দেশে প্রথম অ্যান্টিবডি ককটেল প্রয়োগ, করোনা থেকে সুস্থ হলেন প্রবীণ

ঝুঁকিপূর্ণ করোনা সংক্রমণের ক্ষেত্রে আশার আলো জাগাচ্ছে অ্যান্টিবডি ককটেল  থেরাপি  । দেশের মধ্যে এই প্রথম করোনা চিকিৎসায় ব্যবহৃত হল অ্যান্টিবডি ককটেল  । আর তার প্রয়োগে সুস্থ হয়ে উঠলেন হরিয়ানার  এক ৮৪ বছরের বৃদ্ধ। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।  গত সপ্তাহ থেকেই গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসা চলছিল অশীতিপর মহব্বত সিংয়ের।Read More →

এবার ভারতের হাতে আসছে ফাইজ়ারের টিকা

টিকাকরণে গতি আনতে কোভিশিল্ড, কোভ্যাক্সিনের সঙ্গে এবার যোগ হচ্ছে মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা ফাইজ়ারের ভ্যাকসিনও । খুব শীঘ্রই ভারতে আসছে মার্কিন সংস্থার টিকা । ফাইজ়ারের দাবি, তাদের টিকা ১২ বছর ও তার থেকে বেশি বয়সী সকলেই নিতে পারবেন। টিকা ২-৮ ডিগ্রিতে এক মাসের জন্য সংরক্ষিত করে রাখা যাবে। ইতিমধ্যেই কোভিশিল্ড,Read More →

সংক্রমণ কমে ফের ২-লক্ষের নীচে, ভারতে কোভিডে মৃত্যু ৩.১৮-লক্ষাধিক

 ফের স্বস্তি দিল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, ভারতে আবারও দৈনিক সংক্রমণ ২-লক্ষের নীচে নেমে এল। দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের নীচে নেমে এল। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৩,৬৬০ জন রোগীর। একইসঙ্গে বৃহস্পতিবার সারাদিনে দেশেRead More →

৩৩.৯০-কোটির ঊর্ধ্বে করোনা-পরীক্ষা, ভারতে সুস্থতা বেড়ে ৯০.৩৪ শতাংশ

 ভারতে ৩৩.৯০-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ মে সারা দিনে ভারতে ২০,৭০,৫০৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৩,৯০,৩৯,৮৬১-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ২০,৭০,৫০৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেনRead More →

Covid-19: বাড়িতেই রোগীকে অক্সিজেন দিতে চান? কী কী খেয়াল রাখবেন

করোনায় অক্সিজেনের মাত্রা ভাবাচ্ছে। বাড়িতে রোগীর চিকিৎসা চললেও চিন্তা থাকছে, অক্সিজেন প্রয়োজন হলে, ঠিক কী করবেন। সে সময়ে কি রোগীকে হাসপাতালে নিয়ে যাবেন, না কি বাড়িতেই ব্যবস্থা করবেন। অক্সিজেন কনসেন্ট্রেটরও কিনছেন কেউ কেউ। তবে তা ব্যবহার করতে হবে ঠিক কখন? পরিস্থিতি বুঝে নেওয়ার জন্য সাধারণ একটি উপায় অবলম্বন করা যায়Read More →

করোনার উৎস কোথায়? ৯০ দিনের মধ্যে জানাতে গোয়েন্দাদের নির্দেশ বাইডেনের

নোভেল করোনাভাইরাসের প্রকৃত উৎপত্তিস্থল কোথায়? চিনের গবেষণাগার না পশুবাজার? এ ব্যাপারে তদন্তের গতি বাড়াতে গোয়েন্দাদের নির্দেশ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি গোয়েন্দাদের বলেছেন, তদন্ত শেষ করে তিন মাসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দিতে হবে। প্রয়োজনে দ্বিগুণ পরিশ্রম করার বার্তাও দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘‘গোয়েন্দাদেরRead More →