ব্রিটেনের গতিতে ওমিক্রন ছড়ালে, ভারতে দৈনিক ১৪ লক্ষ আক্রান্ত হবে: নীতি আয়োগের সদস্য ভিকে পাল

করোনা আবহে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে নয়া স্ট্রেন ওমিক্রন। বিশ্বে ওমিক্রন হানায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন। সেখানে প্রতিদিন কয়েক হাজার লোক ওমিক্রনে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতেও ১৫ দিনের মধ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ পার করে গিয়েছে। এই বিষয়ে নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল দাবি করলেন, ব্রিটেনের গতিতে ওমিক্রনRead More →

ওমিক্রন-ডেল্টা মিলে তৈরি হবে করোনার সুপার স্ট্রেন? সম্ভব, বলছেন বিশেষজ্ঞ

ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আমেরিকা, ইউরোপ সহ একাধিক দেশএ ডেল্টাকে পিছনে ফেলে সামনের সারিতে উঠে এসেছে হানাদার ওমিক্রন। আমেরিকায় অধিকাংশ করোনা রোগী এখন ওমিক্রনেই সংক্রমিত হচ্ছেন। আর এরই মাঝে নয়া এক আতঙ্ক ঘিরে ধরেছে মানুষকে। ‘মারাত্মক’ ডেল্টা স্ট্রেনের সঙ্গে মিলে কি সুপার স্ট্রেন তৈরি করতে পারে ‘অতি সংক্রামক’Read More →

১৫ দিনে সেঞ্চুরি ওমিক্রনের, দেশজুড়ে বেড়ে চলেছে কোভিডের নয়া স্ট্রেনের সংক্রমণ

দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১০০-র গণ্ডি ছাড়িয়ে গেল। করোনার এই নয়া ভ্যারিয়েন্ট এখনও পর্যন্ত ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হানা দিয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১০১ ছুঁয়েছে।  দিল্লিতে আজ নতুন করে ১২ জনের শরীরে মেলে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন৷ দেশে সবথেকে বেশি ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে মহারাষ্ট্রে৷ সেখানে ৩২ জনRead More →

আগামী সপ্তাহেই দেশে চালু হতে পারে জাইডাসের সূচ-বিহীন কোভিড ভ্যাকসিনের টিকাকরণ

টিকা প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলার তৈরি করোনা রোধক ZyCoV-D টিকা আগামী সপ্তাহেই বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে। এই টিকা কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের মতো সূচের মাধ্যমে দেওয়া হয় না। এই টিকা ফার্মাজেট ট্রপিজ নামক একটি যন্ত্রের মাধ্যমে ত্বকের ভিতর দিতে হবে। নাম প্রকাশএ অনিচ্ছুক এক স্বাস্থ্য কর্তা টিকা চালুর বিষয়েRead More →

Corona Update: শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৭,৯৮৪, মৃত্যু ৩৪৩ জনের

1/5দেশজুড়ে মোট সংক্রমণ: বুধবার দেশে নতুন করে মোট ৭,৯৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফাইল ছবি : পিটিআই (PTI)Read More →

Obesity and Covid-19: চর্বির কোষে জমে থাকতে পারে করোনার জীবাণু, বলছে নতুন গবেষণা

যাঁদের শরীরে অতিরিক্ত মেদ জমেছে, তাঁদের করোনা সংক্রমণ বা তা থেকে নানা রকম সমস্যার ঝুঁকি বেশি। এমন কথা বহু দিন ধরেই বলছেন বিজ্ঞানীরা। এবার তাঁরা এর সঙ্গে যুক্ত করেছেন আরও এক নতুন সমস্যার কথা। শরীরে অতিরিক্ত মেদ থাকলে করোনা সংক্রমণের সময়ে নানা ধরনের সমস্যার পরিমাণ বেড়ে যায়। শরীরে সাইটোকাইন নামকRead More →

পশ্চিমবঙ্গে হদিশ মিলল প্রথম ওমিক্রনে আক্রান্তের, সংক্রমিত ৭ বছরের বালক

পশ্চিমবঙ্গে প্রথম ওমিক্রনে আক্রান্তের হদিশ মিলল। মালদহের (আদতে মুর্শিদাবাদের বাসিন্দা) সাত বছরের এক বালকের শরীরে করোনাভাইরাসের নয়া প্রজাতির হদিশ পাওয়া গিয়েছে। আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গে ফিরেছে ওই বালক। তবে তার বাবা-মা’র করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, আবুধাবি থেকে সম্প্রতি হায়দরাবাদেRead More →

ওমিক্রনের বিরুদ্ধে করোনা টিকার ২ ডোজে কম অ্যান্টিবডি: অক্সফোর্ডের গবেষণা

করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রনের বিরুদ্ধে টিকা কতটা কার্যকরী, তা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে উদ্বেগ তৈরি হয়েছে। ওমিক্রনের বিরুদ্ধে অ্যাস্ট্রোজেনেকা এবং ফাইজারের করোভাইরাস টিকার কার্যকারিতা কিছুটা কম। এমনটাই উঠে এল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। ওই গবেষণা অনুযায়ী, ওমিক্রনের বিরুদ্ধে তুলনামূলকভাবে কম অ্যান্টিবডি তৈরি করে অ্যাস্ট্রোজেনেকা এবং ফাইজারের করোভাইরাস টিকার দুটি ডোজ। সংবাদসংস্থাRead More →

এবার চণ্ডীগড়-অন্ধ্রেও থাবা ওমিক্রনের, এক এক করে দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা

করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ল ভারতে৷ এবার অন্ধঅরপ্রদেশ ও চণ্ডীগড়েও ওমিক্রনের থাবা পড়েছে৷ জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে ওমিক্রন আক্রান্ত ব্যক্তি ভারতে এসেছেন আয়ারল্যান্ড থেকে৷ ওদিকে চণ্ডীগড়ে ওমিক্রন আক্রান্ত ব্যক্তি এসেছেন ইতালি থেকে৷ এদিকে কর্ণাটকেও নতুন করে একজন ওমিক্রন আক্রান্ত হয়েছেন৷ এর জেরে দেশে মোট ৩৬ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে৷Read More →

মাত্র ২ ঘণ্টায় শনাক্ত হবে ওমিক্রন! নয়া টেস্টিং কিট আনল ICMR, তৈরি হচ্ছে কলকাতায়

ডেল্টার প্রকোপে নাজেহাল হয়েছিল দেশ। এবার আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন। করোনার নয়া রূপ ক্রমেই ছড়িয়ে পড়ছে দেশে। একটা-দুটো করে বাড়ছে আক্রান্তের শঙ্কা। আপাতত ওমিক্রন অতটা মারাত্মক আকার ধারণ না করলেও আগে থেকেই ‘থার্ড ওয়েভে’র প্রস্তুতি সেরে রাখা ভালো। এই আবহে এবার ওমিক্রনকে দ্রুত শনাক্ত করতে কিট তৈরি করল আইসিএমআর। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যালRead More →