BREAKING: ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ১০ হাজার, দেশে মৃত বেড়ে ৭৭৪৫

লকডাউন ৪-এর পরেও দেশে করোনা (corona)প্রকোপের বিরাম নেই। লাফিয়ে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মঙ্গলবারেও ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৯৯৮৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ২৭৯ জনের। নতুন করে আক্রান্ত ও মৃতের জেরে দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা এসে পৌঁছেছে ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩Read More →

জ্বর, কাশি হলে অফিসে আসতে হবে না সরকারি কর্মীদের, জানাল নবান্ন

জ্বর, কাশি হলে অফিসে আসতে হবে না সরকারি কর্মীদের। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন (Nabanna)। নির্দেশিকায় জানানো হয়েছে, কনটেনমেন্ট জোনের কর্মীরা বাড়িতেই থাকবেন। কর্মীরা অফিসে মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ৮ জুন থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলেছে রাজ্য সরকারি অফিস। সব কর্মীকেRead More →

করোনা-পরীক্ষা করালেন কেজরিওয়াল, আপাতত রিপোর্টের অপেক্ষায়

হালকা জ্বর, সর্দি ও গলা ব্যথায় খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শরীরে করোনা-উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার কোভিড-১৯ (Covid-19) পরীক্ষা করালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সূত্রের খবর, কেজরিওয়ালের জ্বর সামান্য কমেছে। শরীরে সামান্য জ্বর ও গলা ব্যথা, স্বেচ্ছা আইসোলেশনে অরবিন্দRead More →

৩৩১ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ৭,৪৬৬ জনের, সংক্রমিত ২,৬৬,৫৯৮

ভারতে (India) রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই বৃদ্ধির ধারা মঙ্গলবারও অব্যাহত রইল। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতেও উদ্বেগ বাড়ছে দেশে। এক ধাক্কায় বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯,৯৮৭। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩৩১ জন করোনা-সংক্রমিত রোগীর। মঙ্গলবারRead More →

দেশজুড়ে বেড়েই চলেছে সংক্রমণ, আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৬৬,৫৯৮

দেশজুড়ে বেড়েই চলেছে সংক্রমণ। একটানা লকডাউনেও সংক্রমণে বেড়ি পরানো যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত গোটা দেশে নোভেল করোনাভাইরাসে (corona virus)আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮। দেশে করোনায় মৃত বেড়ে ৭ হাজার ৪৬৬। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। এখনও পর্যন্ত করোনামুক্তRead More →

করোনা আতঙ্কের মাঝেও ভালো খবর, এক ধাক্কায় অনেকটাই বাড়ল ভাতা

করোনা আক্রান্তের সংখ্যা বাংলায় ক্রমশ বাড়ছে। নাওয়া-খাওয়া ভুলে কাজ করে যাচ্ছেন ডাক্তার-স্বাস্থ্য কর্মীরা। বিভিন্ন সরকারি হাসপাতালে দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন ডাক্তার এবং জুনিয়ার ডাক্তাররা। বিপদ, আতঙ্ককে সঙ্গে করে নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। তবে আতঙ্কের মধ্যেও সুখবর। বিশেষ করে জুনিয়ার ডাক্তারদের জন্যে তো বটেই। জানা যাচ্ছে, স্টাইপেনRead More →

৩০ জুন পর্যন্ত বাংলায় বাড়ল লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে (West Bengal) ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিছুতেই থামছে না সংক্রমণ। প্রতিদিন রাজ্যে লাফিয়ে বাড়ছে নোভেল করোনাভাইরাসে আক্রান্তেরRead More →

এবার করোনা পরীক্ষা হবে কেজরিওয়ালের, গলা ব্যাথা জ্বরের উপসর্গ থাকায় মুখ্যমন্ত্রী এখন আইসোলেশনে

রবিবার দুপুর থেকে গলা ব্যথা ও জ্বরের উপসর্গ দেখা গেছে আম আদমি পার্টির প্রধান তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। অসুস্থতা বোধ করায় ইতিমধ্যেই হোম আইসোলেশন গেছেন তিনি। জানা গেছে মঙ্গলবার সকালে তার করোনা ভাইরাসের পরীক্ষা হবে। এমনিতেই দিল্লির মুখ্যমন্ত্রী ডায়াবেটিসের রোগী। নিয়মিত ইনসুলিন নেন। সর্দি কাশিরও ধাত রয়েছেRead More →

পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত ৪৪৯, করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়ালো

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই ঊর্ধ্বমুখী। প্রতিদিনই আক্রান্তের যে রিপোর্ট দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন তাতে রোজি সংখ্যাটা থাকছে সর্বাধিক। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৫। যা ছিল গতকাল পর্যন্ত সর্বাধিক। এদিকে রবিবার তাকে পেছনে ফেলে সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৪৯। আজ পর্যন্ত এটাই সর্বাধিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে রাজ্যেRead More →

২০৬ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ৭,১৩৫ জনের, সংক্রমিত ২,৫৬,৬১১

কোভিড-১৯ (Covid-19) নভেল করোনাভাইরাসে (Novel coronavirus) সংক্রমণের নিরিখে ফের নতুন রেকর্ড গড়ল ভারত (India)| এক ধাক্কায় বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯,৯৮৩। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২০৬ জন করোনা-সংক্রমিত রোগীর। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েRead More →