টিকা নিতে পারবেন ১৮-ঊর্ধ্ব নাগরিক, কবে থেকে রেজিস্ট্রেশন? জানুন

দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। রোজ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গণহারে ভ্যাকসিন দেওয়ার পরেও অতিমারী আটকানো যায়নি। ভাইরাস মোকাবিলায় সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের টিকাকরণের কথা বলা হয়েছে। অষ্টাদশ-ঊর্ধ্ব নাগরিকরা আগামী ১ মে থেকে টিকা নিতে পারবেন, বলা হয়েছে কেন্দ্রের তরফে।Read More →

অক্সিজেন সঙ্কটে বিভিন্ন হাসপাতালে হাহাকার, উচ্চপর্যায়ের বৈঠক মোদীর

দেশজুড়ে অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গিয়েছে। রাজধানী দিল্লি থেকে উত্তর প্রদেশের নয়ডা, মধ্যপ্রদেশ-কোনও হাসপাতালেই অক্সিজেন নেই। ফলে নিরুপায় হয়েই রোগীদের হাসপাতালে ভর্তি করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। দিল্লির রোহিণীর সরোজ হাসপাতাল, শান্তি মুকুন্দ হাসপাতাল, নয়ডার কৈলাশ হাসপাতাল, মধ্যপ্রদেশের ভোপালের নির্বাণা মাল্টিস্পেশালিটি হাসপাতাল-কোথাও অক্সিজেন নেই। দিল্লিতে অক্সিজেন সঙ্কট প্রসঙ্গে দিল্লির উপ-মুখ্যমন্ত্রীRead More →

করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়াল ভারতীয় বায়ুসেনা

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বিপর্যস্ত গোটা দেশ। কোভিড চিকিৎসায় বাড়ছে অক্সিজেনের চাহিদা। এবার মারণ ভাইরাসের মোকাবিলায় এগিয়ে এল ভারতীয় বায়ুসেনা। সরকারকে সাহায্য করতে এবার অক্সিজেন কন্টেইনার, সিলিন্ডার, প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম ও স্বাস্থ্যকর্মীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা । বিমান বাহিনীর কর্মকর্তাদের মতে, আইএএফ দিল্লিতে ভারতের প্রতিরক্ষা গবেষণাRead More →

ক্ষমতা প্রায় তিন গুণ, তিনটি আলাদা রূপ মিলে তৈরি ভাইরাসের নয়া প্রজাতি রাজ্যে

করোনাভাইরাসের ‘ডাবল মিউট্যান্ট’ আতঙ্ক কাটতে না কাটতেই এ বার দেশে থাবা বসাল ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়্যান্ট’। মনে করা হচ্ছে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে তা ছ়ড়িয়ে পড়েছে। যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্র এবং দিল্লিতেও এই ট্রিপল মিউট্যান্টের সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। তাঁরা জানাচ্ছেন, কোভিড-১৯ ভাইরাসের তিনটি আলাদা স্ট্রেন মিলে তৈরিRead More →

মাত্র ৭ দিনে দুই থেকে তিন লক্ষে পৌঁছল দৈনিক সংক্রমণ, মৃত্যু বেড়ে ২ হাজার ১০৪

দেশে এক দিনে ৩ লক্ষ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলেন। দেশে তো বটেই, বিশ্বেও এই প্রথম কোনও একটি দেশে একদিনে ৩ লক্ষাধিক আক্রান্ত হলেন। গত বছর কোভিডের প্রথম ঢেউয়ে দেশে আক্রান্ত সংখ্যা ১ লক্ষ পেরোয়নি। এ বছর ৫ এপ্রিল প্রথমবার দৈনিক আক্রান্ত ১ লক্ষ পেরোয়। তার ১০ দিন পর, ১৫ এপ্রিলRead More →

করোনা সংক্রমিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল, আপাতত নিভৃতবাসেই চিকিৎসা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল করোনা আক্রান্ত হয়েছেন। অসুস্থ বোধ করায় বুধবারই করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী নিজেই জানিয়েছেন সংক্রমণের খবর। সেই সঙ্গে এ-ও বলেছেন, তিনি করোনা আক্রান্ত হলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাজ বন্ধ থাকছে না। সবরকম সুরক্ষাবিধি মেনে স্বাভাবিক ভাবেই কাজ করবে তাঁর মন্ত্রক। কেন্দ্রীয়Read More →

কোভ্যাক্সিন করোনার দু’বার পরিবর্তিত রূপের বিরুদ্ধেও কার্যকরী, জানাল আইসিএমআর

ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন করোনাভাইরাসের একাধিক প্রজাতির বিরুদ্ধে কার্যকরী বলেই জানাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এ ছাড়া এই টিকা করোনার দু’বার পরিবর্তিত ( ডাবল মিউট্যান্ট) রূপের বিরুদ্ধেও সমান কার্যকরী বলে জানিয়েছে তারা। ভারতে এই মুহূর্তে জরুরি পরিষেবায় করোনা রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করার অনুমতি পেয়েছে কোভ্যাক্সিন। ভারতRead More →

Corona Live Update: কোভিডযুদ্ধে শামিল বায়ুসেনাও, দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে ওষুধ

দেশজুড়ে বাড়ছে করোনার প্রকোপ। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে দেশকে সচেতনতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রাজ্য তথা গোটা দেশের কোভিড চিত্রটা কেমন? রইল সমস্ত খুঁটিনাটি। বিকেল ৬.২৩: এবার করোনাযুদ্ধে দেশবাসীর পাশে দাঁড়াতে এগিয়ে এল বায়ুসেনা। দেশের বিভিন্ন প্রান্তে ওষুধ, চিকিৎসক ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেবেনRead More →

রাজ্য আর বেসরকারি হাসপাতাল কত টাকায় পাবে করোনা ভ্যাকসিন, তালিকা জারি করল সেরাম ইনস্টিটিউট

কোভিশিল্ড ভ্যাকসিন নির্মাতা কোম্পানি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বুধবার রাজ্য সরকার আর প্রাইভেট হাসপাতালের জন্য নিজেদের দামের তালিকা জারি করেছেন। প্রাইভেট হাসপাতালে ৬০০ টাকা প্রতি ডোজ আর রাজ সরকারকে ৪০০ টাকা প্রতি ডোজ হিসেবে ভ্যাকসিন দেওয়া হবে। ভার সরকার সম্প্রতি ভ্যাকসিনেশনের নতুন অভিযানের ঘোষণা করেছে। এই অভিযানে রাজ্য সরকার আরRead More →

নাসিকে অক্সিজেনের ট্যাঙ্কে লিক, ভেন্টিলেটর বন্ধ থাকায় মৃত্যু ১১ জনের

মহারাষ্ট্রে অক্সিজেনের ট্যাঙ্ক লিকের জেরে বন্ধ হয়ে গিয়েছিল ভেন্টিলেটর। তার ফলে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের জাকির হোসেন হাসপাতালে । গুরুতর অসুস্থ অনেকে। আশঙ্কাজনক অবস্থায় ৩১ জন রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।  দেশজুড়ে ভয়ঙ্কর করোনা সংক্রমণ। রয়েছেRead More →