‘আমি কোভিড পজিটিভ’, টুইটারে নিজেই জানালেন পার্নো

টলিউড তারকাদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সোমবার তালিকায় নাম জুড়ল বিজেপি প্রার্থী পার্নো মিত্রের। পার্নো নিজেই এ দিন সকালে টুইট করে জানান, ‘আমি কোভিড পজিটিভ। গত ৭ দিন যাঁরা আমার সঙ্গে ছিলেন তাঁদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’ একই সঙ্গে তাঁর পরামর্শ, তাঁরাও যেনRead More →

সাহায্য করেছিল ‘বন্ধু’ ভারত, টিকার কাঁচামাল পাঠানোর সিদ্ধান্ত নিয়ে টুইটে বললেন বাইডেন

তীব্র সমালোচনার পরে সিদ্ধান্ত বদল করেছে আমেরিকা। ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তার পরেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, বিপদের সময় ভারত তাঁদের পাশে দাঁড়িয়েছিল। তাই ভারতের এই দুঃসময়ে আমেরিকাও পাশে দাঁড়াবে। বাইডেনের তরফে টুইট করে বলা হয়েছে, ‘প্রথম দিকে অতিমারির প্রভাবে আমাদের হাসপাতালগুলি যখন সমস্যায় পড়েছিলRead More →

পরীক্ষা হওয়া প্রতি চারজনের এক জনের করোনা, দেশের দৈনিক আক্রান্ত ছাড়াল সাড়ে ৩ লক্ষ

সাড়ে তিন লক্ষ ছাড়িয়ে গেল দৈনিক সংক্রমণ সংখ্যা। সোমবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন। সক্রিয় রোগীও বাড়তে বাড়তে ২৮ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার গোটাRead More →

সপ্তম দফার ভোট শুরু বঙ্গে, নজরে পাঁচটি জেলার ৩৪টি আসন

পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ। সোমবার সকাল সাতটা থেকে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার মোট ৩৪টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। তার মধ্যে রয়েছে দক্ষিণ দিনাজপুরের ৬, পশ্চিম বর্ধমানের ৯, মালদহের ৬, মুর্শিদাবাদের ৯ ও কলকাতার ৪টি আসন। সপ্তম দফায় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ওRead More →

ভারতে ২৮-কোটি ছুঁইছুঁই করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৬.২৫ শতাংশ

বাড়তে বাড়তে ভারতে ২৮-কোটির কাছাকাছি পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৫ এপ্রিল সারা দিনে ভারতে ১৪,০২,৩৬৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৭,৯৩,২১,১৭৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৪,০২,৩৬৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুনRead More →

ভারতে ৩.৫২-লক্ষাধিক সংক্রমণ, করোনা কাড়ল ২,৮১২ জনের প্রাণ

ভারতে করোনা কেড়ে নিল আরও ২,৮১২ জনের প্রাণ। দেশে কোভিড সংক্রমণের হার দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে ৩.৫২-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল দৈনিক করোনা-সংক্রমণ। এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ২,৮১২ জনের। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেনRead More →

কোন কোন করোনা রোগীর অক্সিজেন-রেমডেসিভির প্রয়োজন? জানালেন এইমস প্রধান

করোনার (Corona Virus) দ্বিতীয় ঢেউ যে ভাবে আছড়ে পড়েছে তাতে সাধারণ মানুষ কিছুটা হলেও ভীত হয়ে পড়ছেন। তাই আগে থেকে বাড়িতে ওষুধ, অক্সিজেন (Oxygen) মজুত করার হিড়িক পড়ে গিয়েছে। এমনকী সামান্য উপসর্গ দেখা দিলেই অনেকে হাসপাতালে ভরতি হতে চাইছেন। কিন্তু অযথা ভীত হয়ে এ সব করার কোনও প্রয়োজন নেই বলেRead More →

দৌড়চ্ছে অক্সিজেন এক্সপ্রেস, আগামী ২৪ ঘণ্টায় লক্ষ্য দিল্লি-সহ বহু প্রান্ত

প্রাণবায়ু জোগাতে দৌড়চ্ছে অক্সিজেন এক্সপ্রেস। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ১৪০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় রেল। প্রেস ইনফরমেশন বুরো (পিআইবি) সূত্রে জানানো হয়েছে, ৯টি ট্যাঙ্কারের মধ্যে ৫টি রবিবার রাতেই লখনউ পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। বাকি ৪টি ট্যাঙ্কার সোমবার বোকারো থেকে লখনউ পৌঁছনোরRead More →

১৮ বছরের ঊর্ধ্বে সবাই পাবে টিকা, কোউইন অ্যাপে নাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল কেন্দ্র

ভ্যাকসিনের জন্যে দেশের ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের কো উইন অ্যাপে নাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার। অর্থাৎ ১ মে থেকে যারা ভ্যাকসিন পাওয়ার যোগ্য তাদের আবশ্যিকভাবে নাম রেজিস্টার করাতে হবে।স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সরাসরি ভ্যাকসিন সেন্টারে গেলেই টিকা পাওয়া যাবে না। তবে ৪৫ বছরের উপরের যাঁদের বয়স তাঁদের জন্যRead More →

হাসপাতালের দায়িত্ব রেমডিসিভিরের ব্যবস্থা করা, রোগীর পরিবারের নয়, নির্দেশিকা নবান্নের

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বাড়তেই বেড়েছে অক্সিজেনের চাহিদা। হাসপাতালে বেড নেই বললেই চলে। বাজারে চড়া দামে বিকোচ্ছে জীবনদায়ী রেমডিসিভির ইঞ্জেকশন। এমন কঠিন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।রেমডেসিভির ইঞ্জেকশন বিক্রির বিষয়ে কঠোর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যদফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে,Read More →