বিশ্ব মাটি দিবস।

মা-টি। তিনিই মা, তিনি বসুন্ধরা-ধরিত্রীর সুবিস্তীর্ণ গর্ভ। মাটির গর্ভে ফসলের জন্ম, তাই তিনি গর্ভধারিণী। মৃত্তিকা জননীর নিভৃত নিলয়ে সৃষ্টি ও বিকাশের অব্যাখ্যাত ও অব্যাহত গতি চিরকালীন। সুতরাং মাটিও মা; ফসল নিয়ে আবির্ভূত পৃথিবী এক মাতৃদেবী। মহেঞ্জোদারো-হরপ্পা থেকে প্রাপ্ত মাতৃদেবী-মূর্তি ভারতবর্ষের মাতৃমূর্তির প্রাকরূপ; তা ছিল পৃথিবী মূর্তি — সেখানে একটি মূর্তিরRead More →

গৃহস্থের লক্ষ্মী আরাধনা ভারতলক্ষ্মী জাগরণের অনুঘটক

দেবীপক্ষের শেষ পূর্ণিমাতে অর্থাৎ আশ্বিন মাসে দুর্গা পূজার পরের পূর্ণিমা তিথিতে বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজিতা হন।ধনসম্পদ ও সৌভাগ্যের দেবীরূপে মা লক্ষ্মীর আরাধনা হয়।শস্য সম্পদের দেবী হিসেবে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীপূজার বিধান থাকলেও বাঙালি সমাজে কোজাগরী লক্ষ্মীপূজাই সর্বাধিক প্রচলিত।‘কোজাগরী’ শব্দের উৎপত্তি ‘কো জাগতী’ অর্থাৎRead More →

RSSorg – রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক ডঃ মোহন ভাগবৎ-এর বিজয়াদশমী ভাষণ নাগপুর- 24/10/2023

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় শ্রী শঙ্কর মহাদেবন কী, মাননীয় সরকার্যবাহজী, বিদর্ভ প্রান্তের মাননীয় সংঘচালক, নাগপুর মহানগরের মাননীয় সংঘচালক, অন্যান্য কার্যকর্তাবৃন্দ, সজ্জন নাগরিকবৃন্দ, মাতৃমণ্ডলী, এবং প্রিয় স্বয়ংসেবক বন্ধুরা। মানবীয় শক্তির বিরুদ্ধে মানবতার বিষয়কে চিহ্নিত করতে আমরা প্রতি বছর বিজয়াদশমী উদযাপন করি। এই বছর এই উৎসব গর্ব, আনন্দRead More →

এবং উবাচ –শ্রীরামচন্দ্রের পূজা ঘরে ঘরে করার উপদেশ স্বয়ং বিবেকানন্দের।

“সব জানবি ঘোর তমোভাবাপন্ন — full of morbidity! তাই বলছি দেশটাকে এখন তুলতে হলে মহাবীরের পূজা চালাতে হবে,শক্তিপূজা চালাতে হবে,শ্রীরামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে।তবে তোদের ও দেশের কল্যাণ।নতুবা উপায় নেই।”(উদ্বোধন প্রকাশিত ‘স্বামি-শিষ্য-সংবাদ’,শরচ্চন্দ্র চক্রবর্তী,পূর্ব ও উত্তর কাণ্ড,Aug 2017 পুনর্মুদ্রণ,পৃ:১৫৪)।স্বামীজির শ্রীরাম-সাধনার কথা বলবো।আমরা হয়তো অনেকেই জানি না শ্রীরামকৃষ্ণদেবের গৃহদেবতা ছিলেন রঘুবীর,অর্থাৎRead More →

জন্মদ্বিশতবর্ষে শ্রদ্ধা বঙ্গে দয়ানন্দ সরস্বতী

কথামৃতে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, “দয়ানন্দ বাঙলাভাষাকে বলত ‘গৌড়াণ্ড ভাষা’।” ‘গৌড়’ ছিল বাঙ্গালা দেশের অন্যতম নাম। মহাভারতে ‘গৌড়’ নামটি পাওয়া যায়, অবশ্য ‘বঙ্গ’ নামটিও পাই। পাণিনির অষ্টাধ্যায়ীতে ‘গৌড়পুর’ কথাটি আছে। হয়তো গুড়ের দেশ ব’লেই নামটি ‘গৌড়’। মধ্যযুগের বাঙ্গালায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ‘গৌড়িয়া’ শব্দটি ব্যবহৃত হত, জানিয়েছেন ড. সুনীতিRead More →

বেহালার রায় বাড়ির দুর্গা পুজো

মহালয়া থেকেই কলকাতার বিভিন্ন থিমের পুজোর দেখার জন্য ভিড় জমে রাস্তায়। তবে শুধুমাত্র পুজো প্যান্ডেলই নয় কলকাতার পুজোর মধ্যে শামিল বনেদি বাড়ির পুজোও। এইসব বাড়ির পুজোগুলি বেশি জাঁকজমকপূর্ণ না হলেও প্রতিটি বাড়িই বহন করছে নিজ নিজ ইতিহাস ও পরম্পরা। সাবেকি বাড়ির  মধ্যে অন্যতম হল বেহশুধু দুর্গা পুজোই নয় রায় বাড়িরRead More →

নিবেদিতার বজ্রচিহ্ন পতাকা

ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করতে দেখা যায় ভগিনী নিবেদিতাকে। তাতে বজ্রচিহ্ন আঁকা, অভ্যন্তরে ‘বন্দেমাতরম’ কথাটি লেখা। প্রকৃতপক্ষে আত্মত্যাগ না হলে দেশ, জাতি গঠন করা সম্ভব নয়। নিবেদিতার আঁকা বজ্রচিহ্ন ভারতবর্ষের দধীচি মুনির মহান আত্মত্যাগকে স্মরণ করিয়ে দেয়৷ কারণ তারই হাড় দিয়ে তৈরি হয়েছিল ভয়ঙ্কর অস্ত্র ‘বজ্র’। দেবাতারা এই বজ্র দিয়েইRead More →

নিজের অবসরকালীন পাওয়া সমস্ত টাকা দিয়ে নৈহাটির মাদরালে তৈরি করেছেন তার স্বপ্নের টেবিল টেনিস অ্যাকাডেমি

অনেক লড়েও এশিয়ান গেমসের ফাইনালে উঠতে পারলেন না ভারতের সুতীর্থা মু‌খোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। টিটি মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উত্তর কোরিয়ার জুটির কাছে হারলেন তাঁরা। টান টান সেমিফাইনালে সাত গেমে হল ম্যাচের ফয়সালা। ৩-৩ অবস্থায় শেষ গেমে হারলেন সুতীর্থারা। সোনা-রুপো হাতছাড়া হলেও ব্রোঞ্জ পেলেন দুই বাঙালি মেয়ে। ভারতের প্রথম মহিলাদের ডাবলসRead More →

পথেরদিশারী

গঙ্গোপাধ্যায় বাড়ির বড়ো কর্তা হাতের খবরের কাগজটা টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে তার স্ত্রীকে ডেকে বললেন মেজো বউকে একবার ডেকে দাও তো। একগলা ঘোমটা দিয়ে ভাসুর ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন কাদম্বিনী। ডেকেছেন দাদা? ভাসুরের কন্ঠে যেন মেঘ ডাকলো। টেবিলের ওপর পড়ে থাকা বঙ্গবাসী পত্রিকাটি দেখিয়ে বললেন, পড়ে দেখো। তোমার জন্য তোমারRead More →

আসছে ২-রা অক্টোবর:বাঙালির কাছে সে দিন যে মনীষীর চিরস্থায়ী আসন।

তিনি শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী অভেদানন্দ। ২ রা অক্টোবর তাঁর জন্মদিন। অক্টোবরের দুই তারিখ নিয়ে বঙ্গবাসী তথা ভারতবাসীর একটি সম্ভ্রমের অন্তঃকরণ ও ইতিহাসও আছে; যেখানে বিতর্ক নেই, যেখানে রাজনৈতিক চালাকি নেই, যেখানে কথা ও কাজের মধ্যে ফারাক নেই। আছে কেবল আধ্যাত্মিক শান্তি, সৌভদ্র, ত্যাগ এবং ভালোবাসা। প্রভু জগদ্বন্ধু সুন্দর একবার বলেছিলেন,Read More →