ছেড়ে দেওয়া হল আটক চিনা সৈনিককে, মানা হয়েছে সমস্ত প্রোটোকল

সমস্ত প্রোটোকল মানার পর, ছেড়ে দেওয়া হয়েছে আটক চিনা সৈনিককে। মঙ্গলবার রাতে চুশূল-মোল্ডো মিটিং পয়েন্টে, চিনের হাতে তুলে দেওয়া হয়েছে আটক চিনা সৈনিক কর্পোরাল ওয়াং ইয়া লঙকে। গত সোমবার লাদাখের ডেমচকে ভারতীয় সেনার হাতে ধরা পড়ে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র কর্পোরাল ওয়াং ইয়া লঙ। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণRead More →

পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং দিল্লির

সুপার ওভার খ্যাচ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের৷ শেষ দু’টি ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে প্রীতি জিন্টার দল৷আগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডাবল সুপার ওভার জিতে দারুণ কামব্যাক করেছে কিংস ইলেভেন৷ এদিন দলে তিনটি পরিবর্তন করেছে দিল্লি ক্যাপিটালস৷দিল্লি ক্যাপিটালস সম্ভবতRead More →

ষষ্ঠীর দিন থেকে দুপুর ২টো থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ

পুজোয় শহরে যানজট এড়াতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ। সোমবার তৃতীয়ার দিন থেকেই ধীরে ধীরে কমিয়ে দেওয়া হয়েছে পণ্যবাহী যান চলাচলের সময়সীমা। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠীর দিন থেকে কোনা এক্সপ্রেসওয়ে সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় দুপুর ২টো থেকে পরের দিন ভোর ৪টেRead More →

করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: প্রধানমন্ত্রী

করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে উৎসবের মরশুমে দেশবাসীকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে আরও বেশি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে শুরু উৎসবের মরশুম। একইসঙ্গে দেশে করোনা এখনও তাণ্ডব চালাচ্ছে। এই আবহে উৎসবের মরুশুমেরRead More →

করোনা চলে গিয়েছে এমন মনে করলে হবে না, উৎসবের মরশুমে দেশবাসীকে সতর্কবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

এখন মনে করলে হবে না যে, করোনা চলে গিয়েছে বা করোনায় কোনও ক্ষতি করবে না | মনে রাখতে হবে, লকডাউন চলে গেলেও ভাইরাস যায়নি। আমাদের উচিত হবে না, পরিস্থিতি হাতের বাইরে যেতে দেওয়া। দেশজুড়ে উৎসবের মরশুমে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে সতর্ক করে একথাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।Read More →

করোনা গেছে ভাবলে ভুল হবে, লকডাউউন গেলেও ভাইরাস যায়নি:প্রধানমন্ত্রী

উৎসবের মরশুমের শুরুতেই করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ‘করোনা চলে গেছে, এটা ভাবলে মারাত্মক ভুল হবে, লকডাউউন গেলেও ভাইরাস যায়নি’, এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। উৎসবের মরশুমে দেশবাসীকে আরও বেশি সতর্ক থাকতে অনুরোধ করেছেন মোদী। দেশজুড়ে শুরু উৎসবের মরশুম। উৎসবের মরশুমেরRead More →

শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ দুই জঙ্গি

 জঙ্গি দমনে বড়োসড়ো সাফল্য। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে নিকেশ দুই জঙ্গি।সোমবার রাতে গোপন সূত্র থেকে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের মেলহরা বিজবেহারায় যৌথ অভিযান চালায় সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশালঅপারেশন গ্রুপের জওয়ানরা। গোটা এলাকাটিকে দিয়ে ঘিরে ধরে চলে তল্লাশি অভিযান। সামরিকপরিভাষা এই ধরনের অভিযান কর্ডন অর্ডার এন্ড সার্চRead More →

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 আবারও জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ(মঙ্গলবার) সন্ধ্যা ছ’টায়  এই বার্তা দেবেন বলে টুইটারে জানিয়েছেন প্রধানমন্ত্রী ।   করোনার আহবে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে উৎসবের মরশুম । এই অবস্থায় মঙ্গলবার দুপুর একটা নাগাদ একটি টুইটবার্তায় প্রধানমন্ত্রী জানান, ‘আজ সন্ধ্যা ছ’টায় আমার সহ-নাগরিকদের একটি বার্তা দেব।Read More →

সফল উৎক্ষেপণ হল ব্রাহ্মস মিসাইলের

সফল উৎক্ষেপণ হল ব্রাহ্মস মিসাইলের (Bramhas Missile)। ভারতীয় নৌ-বাহিনী স্টেলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হলে শব্দের থেকেও দ্রুত গতিতে নিখুঁত নিশানায় লক্ষ্যবস্তুতে আঘাত করে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জানিয়েছে এই মিসাইলের প্রাথমিক পাল্লা ২৯০ কিলোমিটার, তবে প্রয়োজনমতো এর পাল্লা বাড়িয়ে ৪০০ কিলোমিটারRead More →

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন দিলীপ ঘোষ

চতুর্থীতেই করোনামুক্ত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শুধু করোনা মুক্ত হওয়া নয়, একেবারে ফিট হয়ে ফিরলেন বাড়িও। হাসপাতাল থেকে বেরিয়েই কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের মন্তব্য, আমি একদম সুস্থ! হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দিলীপ ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শেই তাঁকে আজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত আসছে…Read More →