হিন্দু নাবালিকাকে অপহরণে অভিযুক্ত পাকিস্তানি সাংসদের কর্মচারী

ইমরান খান যখন অন্য দেশগুলির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে তখন পাকিস্তানে প্রতিদিন নির্যাতিত হন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। তাঁদের বাড়ির মেয়েদের অপহরণের পর ধর্মান্তরিত করে বিয়ের ঘটনা তো হামেশাই ঘটে সেখানে। এবার পাকিস্তানের জাতীয় সংসদের এক সদস্যের কর্মচারীর বিরুদ্ধে বাড়ি ঢুকে এক হিন্দু নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পাকিস্তানেরRead More →

ভারতে ৯৬-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১,৩৯,৭০০

: ভারতে কোভিড জয়ী এখন ৯০ লক্ষেরও বেশি। সুস্থতার সামগ্রিক হার এখন ৯৪.২৮ শতাংশে পৌঁছেছে। মোট সংক্রমিতের সংখ্যা ৯৬.০৮-লক্ষ। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা গত কয়েক দিনের মতোই চল্লিশ হাজারের নীচে রয়েছে। তবে, সংক্রমণ ও মৃত্যুতে রাশ টানাই যাচ্ছে না। বাড়তে বাড়তে ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯৬-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ভারতেRead More →

মঙ্গলবার ভারত বন্ধের ডাক কৃষকদের, দিল্লিগামী সব রাস্তা অবরোধের হুঁশিয়ারি

 কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছে দেশের প্রায় ৫০০ কৃষক সংগঠন। তাঁদের আন্দোলনের জেরে দিল্লি কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে। এবার আরও বড় আন্দোলনের রাস্তায় যাচ্ছেন তাঁরা। আগামী মঙ্গলবার, ৮ ডিসেম্বর সারা ভারত বন্ধের ডাক দিয়েছেন তাঁরা। সেদিন দিল্লিগামী সব রাস্তা অবরোধ করারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এমনকি দেশের সব টোল গেটেRead More →

ভ্যাকসিন খুব শিগগির, দাম নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করছি: মোদী

 ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে ভ্যাকসিন প্রসঙ্গে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, খুব তাড়াতাড়ি ভারতে কোভিড ভ্যাকসিন চলে আসবে। প্রথমে কাদের এই ভ্যাকসিন দেওয়া হবে সেই নিয়েও কেন্দ্রের রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভ্যাকসিনের দাম নিয়ে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের আলোচনা চলছে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশেরRead More →

টাইম ম্যাগাজিনের প্রথম ‘‌কিড অফ দ্য ইয়ার’ নির্বাচিত হল ভারতীয় বংশোদ্ভূত গীতাঞ্জলি

প্রথমবার ‘‌কিড অফ দ্য ইয়ারে’র (‌Kid of the Year)‌ নাম ঘোষণা করল টাইম ম্যাগাজিন (‌TIME Magazine)‌। আর প্রথমবারেই এই ‌অনন্য সম্মান পেল আমেরিকার (America) কলোরাডোর (Colorado) বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত (Indian-American) গীতাঞ্জলি রাও। ১৫ বছর গীতাঞ্জলি তাঁর অভিনব আবিষ্কারের জন্য এই সম্মান পেয়েছে। তার এই কীর্তিতে খুশি ভারতবাসীও। অনেকেই সোশ্যাল মিডিয়ায়Read More →

কয়েক সপ্তাহের মধ্যেই হাতে আসবে করোনার ভ্যাকসিন, সর্বদল বৈঠকে ঘোষণা প্রধানমন্ত্রীর

মুখ্যমন্ত্রীদের নিয়ে করা বৈঠকে ভ্যাকসিন নিয়ে কোনও আশার কথা শোনাতে পারেননি। কিন্তু সর্বদল বৈঠকে নিরাশ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ঘোষণা করে দিলেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে চলে আসবে মারণ ভাইরাসের ভ্যাকসিন। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণও। দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যRead More →

গঙ্গার জলস্তর কমলেও দেখা নেই ইলিশের, মাথায় হাত মৎস্যজীবীদের

বর্ষার পর গঙ্গার জলস্তর কমতে শুরু করলেই দেখা মেলে ইলিশের (Ilish)। তাই অপেক্ষায় থাকেন মৎস্যজীবীরা। চলতি বছরে বর্ষা বিদায় নিয়ে শীতের আমেজ এসেছে বঙ্গে। তবুও দেখা নেই ইলিশের। এমন পরিস্থিতিতে হতাশাগ্রস্ত গঙ্গার পাড়ের ফরাক্কার মৎস্যজীবীরা। বরাবরই মৎস্যজীবীদের লক্ষ্য থাকে, এই মরশুমে তাঁরা যা আয় করবেন, তা দিয়েই সারা বছর সংসারRead More →

ডিডিসি নির্বাচনের দিন সন্ত্রাসী হামলা, দক্ষিণ কাশ্মীরে গুলিবিদ্ধ প্রার্থী

কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচনের মধ্যেই জম্মু ও কাশ্মীরে হামলা চালাল সন্ত্রাসবাদীরা। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবাদীদের গুলিতে জখম হয়েছেন ডিডিসি নির্বাচনের একজন প্রার্থী। অনন্তনাগ জেলার কোকেরনাগের সাগাম এলাকার ঘটনা। গুলিবিদ্ধ প্রার্থীর নাম-অণীশ উল ইসলাম। তাঁর বাড়ি সাগাম এলাকাতেই। বাহুতে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে কোকেরনাগের উপ-জেলা হাসপাতালেRead More →

ইলেকশন ম্যানেজমেন্ট টিম ঘোষণা করল বঙ্গ বিজেপি, কোনও ‘বহিরাগত’ নেই

বাংলায় গেরুয়া ব্রিগেডের ভোট পরিচালনার জন্য ম্যানেজমেন্ট টিম ঘোষণা হয়ে গেল বৃহস্পতিবার। কারা ইস্তেহার বানাবেন, কারা মিছিল-মিটিং দেখবেন, কারাই বা মতুয়া কিংবা এনআরআই ভোটারদের দেখবেন তার নির্দিষ্ট দায়িত্ববণ্টন করে দেওয়া হল। ঘটনা চক্রে দেখা যাচ্ছে, এই যে তালিকা বিজেপি দিয়েছে তাতে বাইরের রাজ্যের কেউ নেই। অর্থাত্‍ শাসকদল যে ভাবে বহিরাগতRead More →

যা আশা করা গিয়েছিল, তার চেয়েও দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, জানাল রিজার্ভ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্কের লেন্ডিং রেট আগের মতোই রইল চার শতাংশ। শুক্রবার একথা জানিয়েছে ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি। এই নিয়ে পরপর তিনটি বৈঠকে লেন্ডিং রেট অপরিবর্তিত রাখা হল। কোভিড সংকটের মধ্যে দেশে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা গিয়েছে। সেই সঙ্গে সংকুচিত হচ্ছে জিডিপি। এই অবস্থায় বেশিরভাগ অর্থনীতিবিদ আশা করেছিলেন, লেন্ডিং রেট অপরিবর্তিত থাকবে। গতRead More →