“ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন কিনা সন্দেহ আছে” তীব্র কটাক্ষ মুকুলের

“ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন কিনা সন্দেহ আছে।” এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। রবিবার রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকায় আয়োজিত বিজেপির এক কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই বক্তৃতায় প্রাক্তন রেলমন্ত্রী বলেন, “২০১১ সালে বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গিয়েছিলেন। এখন যেভাবে চলছেRead More →

হার্দিকের ব্যাটে অজিদের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

দুরন্ত জয় টিম ইন্ডিয়ার৷ ২০১৬ সালের পর অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টি-২০ সিরিজে হারাল ভারত৷ ওয়ান ডে সিরিজ হারলেও তিন ম্যাচের টি-২০ সিরিজ জিতল কোহলি অ্যান্ড কোং৷ এসসিজি-তে ১৯৫ রান তাড়া করে ম্যাচ জিয়ে নেয় টিম ইন্ডিয়া৷ হার্দিক পান্ডিয়ার ব্যাটিং সাইক্লোনে ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত৷ প্রথম ম্যাচেRead More →

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের

রবিবার জম্মু ও কাশ্মীরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। উপত্যাকার পুঞ্চে বালাকোট সেক্টরে অবিরাম ধারায় গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা লাগোয়া ভারতীয় সেনা ছাউনি এবং বসতিপূর্ণ গ্রামগুলিকে লক্ষ্য করে এই গোলাবর্ষণ করা হয়। মর্টার শেলিং এর পাশাপাশি ছোট ও মাঝারি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে চলে গোলাবর্ষণ। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয়Read More →

৯৭১ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে নয়া সংসদ ভবন, শিলান্যাস করবেন মোদী

তৈরি হবে নতুন সংসদ ভবন। ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে সেই ছবি। ১০ ডিসেম্বরেই শিলান্যাস করবেন মোদী। শনিবার লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ করেন। নতুন সংসদ ভবনের ‘‌ভূমিপূজা’‌র জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি। স্পিকার জানিয়েছেন, সব রাজনৈতিক দলকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। করোনা বিধি মেনে অনুষ্ঠানে শারীরিকভাবেRead More →

BreakingNews- প্রয়াত মনু মুখোপাধ্যায়

ফের ধাক্কা বাংলা বিনোদন জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন এই শিল্পী বিস্তারিত আসছে…Read More →

দেশে করোনাজয়ীর সংখ্যা ৯১ লাখ ছাড়াল, অ্যাকটিভ রোগী নামল ৪ লাখে

ভারতে আরও কমল করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা। কারণ গত বেশ কয়েক দিন ধরে দৈনিক আক্রান্তের থেকে দৈনিক সুস্থতার সংখ্যা বেশি হচ্ছে। সেই ছবিটাই ফের একবার দেখা গেল রবিবার। এদিনও দৈনিক সংক্রমণ ৩৬ হাজারের সামান্য বেশি। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় সাড়ে ৯৬ লাখ। দৈনিক সুস্থতার সংখ্যা প্রায় ৪২Read More →

ভোটের আগেই সরকার পড়ে যাবে, বিস্ফোরক দাবি অর্জুনের

ভোটের আগেই সরকার পড়ে যাবে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়ালে হারবেন। ফের বিস্ফোরক মন্তব্য করলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন পানিহাটি পুরসভার গেটের সামনে বিজেপির ‘আর নয় কর্মসূচি’তে যোগ দেন অর্জুন সিং। সেখানেই অর্জুন সিং বলেন, “শুভেন্দু বিজেপিতে আসবে কিনা, তা এখন জানি না। তবে বলব, শুভেন্দু তৃণমূল ছাড়লেRead More →

পঞ্চম দফা বৈঠকও ব্যর্থ, বৃদ্ধ কৃষকদের বাড়ি ফেরার আবেদন কেন্দ্রের

দিল্লি কার্যত অবরুদ্ধ। কৃষক বিক্ষোভে উত্তাল রাজধানীর রাজপথ। তবে সমাধানসূত্র মিলছে না। শনিবার কেন্দ্রের সঙ্গে কৃষকদের পঞ্চম দফা বৈঠকের পরেও কোনও রফাসূত্র বেরোয়নি। পরবর্তী বৈঠক ৯ই ডিসেম্বর ধার্য করা হয়েছে। এদিকে, বিক্ষোভে যে মহিলা ও বৃদ্ধ কৃষকরা যোগ দিয়েছেন তাঁদের বাড়ি ফিরে যেতে আবেদন করেছে কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে কৃষকদেরRead More →

লাদাখে প্রতিবন্ধকতা হাড়কাঁপানো শীত, প্যাংগং লেকে পিছু হঠছে চিন

প্যাংগং লেকের একাংশে জমাট বরফ। পূর্ব লাদাখের অন্য দুটি লেকেরও একই অবস্থা। হিমাঙ্কের অনেক নীচে তাপমাত্রা। ফলে রীতিমতো সঙ্কটে চিনা সেনা। শীতের সঙ্গে লড়াই করে সীমান্তপ্রহরা দিতে গিয়ে ক্রমশ মনোবল হারাচ্ছে তাঁরা, এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে। নতুন যে উপগ্রহ চিত্র প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে প্যাংগং লেকের থেকে পেট্রলিং বোটRead More →

‘বাংলাতেই সবচেয়ে বেশি কৃষক-শোষণ’, তোপ কৈলাশের

আবারও বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়ের নিশানায় রাজ্য সরকার। ‘গোটা দেশের মধ্যে বাংলাতেই কৃষক-শোষণ সবচেয়ে বেশি’, তৃণমূল নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তোপ দেগে মন্তব্য কৈলাশের। বারাসতে ‘আর নয় অন্যায়’ শীর্ষক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এভাবেই শাসকদল তৃণমূলকে তুলোধনা করলেন বিজয়বর্গীয়। বিধানসভা ভোটের আগে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা সরকারের।Read More →