শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে সৌমেন্দু, গেরুয়া শিবিরে ১৪ বিদায়ী কাউন্সিলর

দাদা শুভেন্দুর পথেই ভাই সৌমেন্দু। শুক্রবার কাঁথিতে বিজেপির ‘যোগদান মেলা’য় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা সৌমেন্দু অধিকারী। সৌমেন্দুর সঙ্গে এদিন বিজেপিতে এলেন কাঁথি পুরসভার ১৪ বিদায়ী কাউন্সিলর। সৌমেন্দুর দলে যোগ দেওয়ার দিনেই শাসক তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর। বললেন, ‘‘৩০ জানুয়ারির মধ্যে পরিস্থিতি পাল্টে দেব’’। গত কয়েকদিন ধরেRead More →

শুধুমাত্র অদম্য ইচ্ছাতেই আস্ত ড্রোন বানিয়ে তাক লাগালো দুই কিশোর, গর্বিত সকলে

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ সারা দেশ জুড়ে যখন করোনা পরিস্থিতির কারনে বিদ্যালয় বন্ধ আর সে কারনে বাড়িতে বসে বেশিরভাগ খুদে কিশোরেরা যখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, মোবাইল গেম ও বিভিন্ন সামাজিক মাধ্যমে সময় অতিবাহিত করেছে, ঠিক একই সময়কে কাজে লাগিয়ে আস্ত অত্যাধুনিক ড্রোন বানিয়ে এলাকায় শোরগোল ফেলে দিয়েছে বুনিয়াদপুর পৌরসভার ৪ নংRead More →

বিপদ বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন, লন্ডন ফেরত যাত্রীদের বাড়ি গিয়ে পরীক্ষা শুরু পুরসভার

বছরের শুরুতেই হয়তো দেশে ছাড়পত্র পেতে চলেছে করোনার ভ্যাকসিন (Corona Vaccine)। তবে এখনও কমছে না সংক্রমণ। চিন্তা বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন। আর নয়া এই স্ট্রেনের সংক্রমণ রুখতে লন্ডন (London) থেকে আসা বিমানের যাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বৃহস্পতিবার থেকেই কোভিড পরীক্ষা শুরু করল কলকাতা (Kolkata) পুরসভা। নতুন স্ট্রেনে সংক্রমিত ও মেডিক্যালRead More →

ভারতে সুস্থতা ৯৮.৮৩-লক্ষের বেশি, দৈনিক মৃত্যু কমে ২৫৬

ভারতে দৈনিক কোভিড সংক্রমণ ফের খানিকটা বাড়ল। একইসঙ্গে ভারতে সুস্থতার হার বাড়তে বাড়তে ৯৬.০৮ শতাংশে পৌঁছে গিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৯৮ লক্ষ ৮৩ হাজার ৪৬১ জন। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,০৩৬ জন। ফলে বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১,০২,৮৬,৭১০-এRead More →

বিশ্বের সমস্ত তাবড় তাবড় নেতাদের পিছিয়ে ফেলে সর্বাধিক জনপ্রিয় নেতার তকমা পেলেন নরেন্দ্র মোদী

করোনা কালে গোটা বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আমারিকার এজেন্সি মর্নিং কনসাল্ট (Morning Consult) দ্বারা করা সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। এজেন্সি অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট অ্যাপ্রুভাল রেটিং ৫৫ হয়েছে। এজেন্সির রিপোর্টে এও বলা হয়েছে যে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বিশ্বের সমস্ত তাবড় তাবড় নেতাদের মধ্যেRead More →

‘তারিখ পে তারিখ’ মিলিয়ে পয়লায় রাজধানীর পারদ নামল ১ ডিগ্রিতে, চুরুতে রেকর্ড

যেন সেই তারিখ পে তারিখ ডায়লগের মতও মিলছে দিল্লির তাপমাত্রা। দিল্লিতে ৩১ এ তিন আর পয়লায় এক ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। প্রসঙ্গত শৈত্যপ্রবাহ চলছে উত্তর ভারত জুড়েই। বুধবার রাজস্থানের চুরুতে তাপমাত্রা ৪৬ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। তাপমাত্রা ছিল মাইনাস ১.৫ ডিগ্রি। ১৯৭৩ সালের ২৮ ডিসেম্বর এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৬Read More →

সক্রিয় রোগী কমে ২.৪৭ শতাংশ, ভারতে ১৭.৩১-কোটি করোনা-টেস্ট

ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা আরও নিম্নমুখী। একইসঙ্গে ভারতে ১৭.৩১ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৬.০৮ শতাংশে পৌঁছে গিয়েছে। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৭,৩১,১১,৬৯৪-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১০.৬২-লক্ষ করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩১ ডিসেম্বরRead More →

ভারতের সেনা কম্যান্ডারদের সঙ্গে ফের বৈঠকের জন্য কথাবার্তা চলছে, জানাল চিন

গত বছরের শুরু থেকেই উত্তেজনা সৃষ্টি হয়েছে চিন সীমান্তে। তারপরে দুই দেশের সেনাকর্তারা আট দফায় আলোচনায় বসেছেন। তাতে বিশেষ লাভ হয়নি। গত বৃহস্পতিবার চিন জানাল, দুই দেশের কম্যান্ডাররা যাতে নবম বারের মতো আলোচনায় বসতে পারেন, সেজন্য কথাবার্তা চলছে। এই শীতেও লাদাখ সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে ভারত ও চিন।Read More →

শুভেন্দু অধিকারীকে জুট কর্পোরেশনের চেয়ারম্যান করলেন নরেন্দ্র মোদী

বিজেপি যোগ দিয়েছেন ১২ দিন হল। বছরের শেষ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে বড় পুরস্কার পেলেন শুভেন্দু অধিকারী। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান করা হল শুভেন্দু অধিকারীকে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মানে কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য একটি পদ। অর্থাত্‍ দলে যোগ দেওয়ার পক্ষ কাল কাটার আগেই শুভেন্দুকে সেই মর্যাদাRead More →

৪ মে শুরু হবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ৪ মে । পরীক্ষা চলবে ১০ জুন অবধি। ১৫ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষিত । বছরের শেষ দিনে শুক্রবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।  কেন্দ্র আগেই জানিয়েছিল যে ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে না সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা।  বছরের শেষ দিনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল পরীক্ষার তারিখ ঘোষণা করে জানান যে, আগামী ৪ মেথেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ।  চলবে ১০ জুন অবধি। ১৫ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষিত হবে বলে তিনি জানান। ছাত্র-ছাত্রীদের প্র্যাকটিকাল পরীক্ষা হবে পয়লা মার্চ থেকে। যারা বিদেশে সিবিএসই স্কুলে পড়েন, তাদের জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে জানান পোখরিয়াল। পোখরিয়াল বলেন, পরিস্থিতি বিচার করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরীক্ষার নির্ঘণ্ট নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    প্রসঙ্গত, প্রতি বছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় জানুয়ারি মাসে প্র্যাক্টিক্যাল ও ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে থিওরিটিক্যাল পরীক্ষার আয়োজন করা হয়। তবে করোনার কারনে গত মার্চ মাস থেকে ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। কয়েকটি রাজ্যে ১৫ অক্টোবর ফের স্কুল চালু হলেও তা আংশিক পর্যায়েই রয়ে গিয়েছে। তবে অধিকাংশ রাজ্যে করোনার সংক্রমণের আশঙ্কায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তই মেনে নেওয়া হয়েছে। গত মার্চ মাসে একই কারণে বাতিল করা হয় সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাও। পরে এই নির্দেশ বাতিল হয় এবং বিকল্প হিসেবে অন্তর্বর্তী অ্যাসেসমেন্টেরভিত্তিতে পরীক্ষার ফল ঘোষণা করা হয়।Read More →