গুজরাতের পুরভোটে গেরুয়া ঝড়, প্রায় উড়ে গেল কংগ্রেস

প্রত্যাশিত ভাবেই গুজরাতের পুরসভা নির্বাচনে গেরুয়া ঝড়৷ গুজরাতের ৬টি পুরনিগমের ভোটে একপেশে জয় পাওয়ার পথে বিজেপি৷ কংগ্রেস কার্যত কোনও ছাপ ফেলতে না পারলেও সুরাতে ২৫টি ওয়ার্ডে জিতে চমকে দিয়েছে আম আদমি পার্টি৷ যে পুুরনিগমগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হয় তার মধ্যে ছিল আহমেদাবাদ, সুরাত, বরোদা, রাজকোট, ভাবনগর এবং জামনগর৷ মোট ৫৭৬টি আসনেরRead More →

অল্পের জন্য রক্ষা পেল শিয়ালদহ-নামখানা লোকাল, ধাক্কা মোটর ভ্যানে, ব্যহত ট্রেন চলাচল

 লেভেল ক্রসিংয়ে আটকে পড়া মোটর ভ্যানে জোরালো ধাক্কা মারল আপ নামখানা শিয়ালদহ লোকাল। সঙ্গে সঙ্গেই ট্রেনটির ক্যাডেল গার্ড ভেঙে যায়। কালো ধোঁয়া বেরোতে থাকে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ট্রেনের যাত্রীরা। সোমবার সন্ধ্যে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে করঞ্জলি ও কুলপি স্টেশনের মাঝামাঝি রামকৃষ্ণপুর লেভেল ক্রসিংয়ে। প্রবল ঝাঁকুনি দিয়ে ট্রেনটিRead More →

স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা নিতে হবে তিন দিনের মধ্যে

আগামী তিন দিনের মধ্যে সব স্বাস্থ্যকর্মীদেরই করেনাার টিকার প্রথম ডোজটি নিয়ে নিতে হবে। স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিলেন ২৫ ফেব্রুয়ারির পর স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ প্রক্রিয়া বন্ধ হবে। সেই নির্দেশ অনুযায়ী এবার তৎপরতা এরাজ্যের স্বাস্থ্য দফতরের। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী তিন দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য কর্মীদের করোনার টিকার প্রথম ডোজটিRead More →

পশ্চিমবঙ্গ আত্মনির্ভর ভারতের অন্যতম কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রী

নোয়াপাড়া থেকে দক্ষিনেশ্বর পর্যন্ত মেট্রো রেখে বর্ধিত রুটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, “পশ্চিমবঙ্গ আত্মনির্ভর ভারতের অন্যতম কেন্দ্র।” রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে নোয়াপাড়া থেকে দক্ষিনেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে এবং নিউ গাড়িয়া থেকে দক্ষিনেশ্বর পর্যন্ত মেট্রো ভাড়া ২৫ টাকা অপরিবর্তিত রেখে জনমুখী ইমেজ তৈরী করলো বিজেপি। সপ্তাহে রোজRead More →

‘বাড়ি-বাড়ি জল সরবরাহেও দুর্নীতি’, তৃণমূলকে তুলোধনা নমোর

রাজ্যে নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে তুলোধনা নমোর। বাড়ি-বাড়ি জল সরবরাহ নিয়েও শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রীর। সোমবার হুগলির সাহাগঞ্জের নির্বাচীন জনসভা থেকে দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কড়া সমালোচনায় সরব নরেন্দ্র মোদী। এর আগে আমফান ক্ষতিপূরণ-সহ একাধিক ইস্যুতে তৃণমূলের সমালোচনা করলেও জল সরবরাহে দুর্নীতির অভিযোগ তুলে এই প্রথম তৃণমূলকেRead More →

পরিবর্তনের জন্য মন স্থির করেছে পশ্চিমবঙ্গ : প্রধানমন্ত্রী

পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে বিজেপি-র সরকার এলে বাংলার মানুষ নিজের সংস্কৃতি নিয়ে মাথা উঁচু করে বাঁচবে। বিজেপি সোনার বাংলা তৈরি করতে কাজ করবে, যার মধ্যে এখানকার সংস্কৃতি ও ইতিহাস আরও মজবুত হবে। সোমবার হুগলির জনসভা থেকে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির সাহাগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন,Read More →

দক্ষিণেশ্বর-কালীঘাট জুড়বে, যোগাযোগে বাড়বে আত্মনির্ভরতা, নোয়াপাড়া মেট্রো উদ্বোধনে বার্তা প্রধানমন্ত্রীর

যোগাযোগের মাধ্যম যত উন্নত হবে, বিস্তার যত বাড়বে আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস ততটাই বলিষ্ঠ হবে, নোয়াপাড়া মেট্রো প্রকল্পের উদ্বোধনে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অবধি এগিয়েছে কলকাতা মেট্রো। আজ সেই মেট্রো সম্প্রসারিত অংশেরই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ব্যান্ডেলের সাহাগঞ্জের সভায় আজ দক্ষিণেশ্বর ও বরাহনগর মেট্রো স্টেশনের পাশাপাশি আরও কয়েকটিRead More →

মার্চের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গ ও অপর কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইঙ্গিত মোদীর

সোমবার অসমে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট হবে ওই রাজ্যে। তার আগে একমাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার অসমে গেলেন মোদী। এদিন তিনি ওই রাজ্যে কয়েকটি তেল ও গ্যাস প্রকল্প এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন। এদিন তিনি ইঙ্গিত দেন, পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতেRead More →

BREAKING: ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের, ভোটের আগে বড় ধাক্কা খেল মমতা-সরকার

২০১৪ সালের টেটে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট৷ ভোটের আগে আটকে গেল ১৬ হাজার ৫০০ জন শিক্ষক নিয়োগ। বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিংগেল বেঞ্চে নিয়োগে স্থগিতাদেশ দিলেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বজায় রাখার নির্দেশ হাইকোর্টের। চার সপ্তাহ পর ফের শুনানি হবে। ২০১৪Read More →

‘বিজেপি এলে শিল্পনীতি বদল হবে’, সিঙ্গুরের অদূরে বন্ধ ডানলপের মাঠে দাঁড়িয়ে বললেন মোদী

সিঙ্গুর ও সাহাগঞ্জ—দুটি এলাকাই গঙ্গার পশ্চিম পারে। বাংলার শিল্প মানচিত্রে এই দুটো জায়গা যেন দুটি গভীর ক্ষতের মতো। সোমবার সেই সাহাগঞ্জে বন্ধ ডানলপের মাঠে দাঁড়িয়ে বাংলাকে শিল্পায়ণের স্বপ্ন দেখাতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, বাংলায় আসল পরিবর্তন জরুরি। বিজেপি ক্ষমতায় এলে শিল্পনীতিতে বদল আনবে। শিল্প সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে।Read More →