পরিস্থিতি মোকাবিলায় হজ হাউসগুলিতে করোনা হাসপাতাল গড়ার ‘বার্তা’ কেন্দ্রের

করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রাজ্যের হজ হাউসগুলি অস্থায়ী করোনা হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য রাজ্যগুলির কাছে ‘বার্তা’ দিল কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তরফে সোমবার এ কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় হজ কমিটির তরফে বিবৃতিতেও কেন্দ্রের এই ‘বার্তা’র কথা জানানো হয়েছে। বলা হয়েছে, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি কেন্দ্রীয়Read More →

করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন, ১৮ থেকে ৪৪ বছর বয়সীরা জেনে রাখুন

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে ভাবে সংক্রমণ বাড়ছে, প্রত্যেক দিন ৩ লক্ষের ও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাতে তার মধ্যে দেশ জুড়ে করোনা চিকিৎসায় অক্সিজেনের অভাব আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এর পাশাপাশি চলছে টিকাকরণেরকাজও। এই পরিস্থিতিতে সরকার ১৮ বছর থেকে ৪৪ বছরRead More →

West Bengal Assembly Election Live Updates: বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার ৭৫.০৬ শতাংশ

রাজ্যে আজ সপ্তম দফার নির্বাচন। পাঁচ জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ। মুর্শিদাবাদের ৯, মালদহে ৬, দক্ষিণ দিনাজপুরে ৬, পশ্চিম বর্ধমানে ৯ ও কলকাতার ৪টি আসনে আজ ভোটগ্রহণ। আজ কলকাতার বালিগঞ্জ, ভবানীপুর, রাসবিহারী ও কলকাতা বন্দর কেন্দ্রে ভোটগ্রহণ। বিকেল ৬.১১: ভোটের অন্তিম পর্যায়ে মালতিপুরে উত্তেজনা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিওRead More →

এবার করোনা মোকাবিলায় নামছেন সেনার অবসরপ্রাপ্ত ডাক্তাররা

করোনা ভাইরাসের মহামারীর সঙ্গে লড়াইয়ের জন্য সেনার প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ার সোমবার চর্চা করেন। বৈঠকের পর বিপিন রাওয়াত বলেন, সেনার বিগত দুই বছরে অবসরপ্রাপ্ত মেডিক্যাল কর্মীরা নিজের এলাকার কোভিড কেন্দ্রে কাজ করবেন। এর পাশাপাশি কম্যান্ড, কোর, ডিভিশন আর নৌসেনা তথা বায়ুসেনার হেডকোয়ার্টারেRead More →

দেশের করোনার বাড়বাড়ন্তের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করল মাদ্রাজ হাইকোর্ট

দেশের করোনার বাড়বাড়ন্তের জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করল মাদ্রাজ হাইকোর্ট । পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট পর্বের মধ্যেই দেশে হু হু করে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ । এর জন্য মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়  নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করান৷ কমিশনের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন,Read More →

আক্রান্তদের দেহে তৈরি হচ্ছে না অ্যান্টিবডি, তাই ফিরে আসছে করোনা, বলছে সমীক্ষা

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও অনেকের দেহেই গড়ে ওঠেনি স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা। ভারতে সাম্প্রতিক একটি সমীক্ষা জানাচ্ছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কারণ হল কোভিড-১৯ প্রতিরোধী অ্যান্টিবডির অনুপস্থিতি। ‘কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর)-এর মার্চ মাসের ওই সমীক্ষা জানাচ্ছে, মোট ১০,৪২৭ জনের উপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে অ্যান্টিবডি তৈরি হয়েছেRead More →

সংক্রমণের হার মারাত্মক হলেও মৃত্যু কম করোনার দ্বিতীয় ঢেউয়ে, বলছে পরিসংখ্যান

সংক্রমণের অভিঘাত প্রবল। কিন্তু তুলনামূলক ভাবে মৃত্যুর হার অনেকটাই কম। দেশ জুড়ে করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের আবহে প্রাপ্ত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে চিকিৎসা বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, করোনাভাইরাসের বিভিন্ন রূপে আক্রান্তদের মধ্যে প্রায় ৯৯ শতাংশই সুস্থ হয়ে উঠছেন। মৃত্যুর হার ১ শতাংশের সামান্য বেশি। সামগ্রিক ভাবে সঙ্কটের সময় যা যথেষ্ট ‘আশাব্যঞ্জকRead More →

Bengal Polls: সপ্তম দফায় শান্তিপূর্ণ নির্বাচন, বিকেল ৫টা পর্যন্ত ৭৫.০৬ শতাংশ ভোট পড়ল পাঁচ জেলায়, কলকাতায় ভোটের হার ৫৯.৯১ শতাংশ

সপ্তম দফায় শান্তিপূর্ণভাবেই ভোট হল রাজ্যের পাঁচ জেলায়। সকাল থেকে বড় কোনও অশান্তির ঘটনা সামনে আসেনি। ভোটও পড়েছে স্বাাভাবিক ছন্দেই। বিকেল ৫টা পর্যন্ত সব মিলিয়ে ৫ জেলায় ৭৫.০৬ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সোমবার কলকাতার প্রথম পর্বের ভোট ছিল। ১১টি আসনের মধ্যে সপ্তম দফায় দক্ষিণ কলকাতার ৪টিRead More →

কোভিড বিধ্বস্ত ভারতের জন্য ১৩৫ কোটি সাহায্য ঘোষণা গুগলের, আশ্বাস মাইক্রোসফটেরও

করোনার প্রকোপে বিধ্বস্ত ভারতের জন্য ১৩৫ কোটির আর্থিক সাহায্য ঘোষণা করল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। তবে সরাসরি ভারত সরকারের হাতে ওই টাকা তুলে দিচ্ছে না তারা। স্বেচ্ছাসেবী সংস্থা ‘গিভ ইন্ডিয়া’ এবং ইউনিসেফ মারফত চিকিৎসা সরঞ্জাম কিনতে, যে সমস্ত সংস্থা ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করছে, তাদের সাহায্যার্থে এবং অতিমারি নিয়ে সচেতনতাRead More →

এক দিনে ৩৪ হাজারের বেশি সংক্রমণ, কর্নাটকে দু’সপ্তাহের কার্ফু জারি মঙ্গলবার থেকে

কর্নাটকে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এক দিনে ৩৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় দু’সপ্তাহের জন্য কার্ফু ঘোষণা করল কর্নাটক সরকার। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই কার্ফু। কর্নাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে ৩৪ হাজার ৮০৪ জন আক্রান্ত হয়েছেন। তার ফলেRead More →