সামাজিক দূরত্ব না মানলে এক জনের থেকে সংক্রমিত হতে পারেন ৪০৬ জন, বলছে গবেষণা

শুধু টিকা নিলে চলবে না। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাও সমান জরুরি। করোনার প্রকোপ ঠেকাতে গত এক বছরেরও বেশি সময় ধরে এমনই পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকরা। এ বার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর গবেষণায় আরও ভয়ঙ্কর তথ্য উঠে এল। দেখা গিয়েছে, সঠিক ভাবে সামাজিক দূরত্ব বিধি নাRead More →

‘জাতীয় বিপর্যয়’, কেন্দ্র এবং রাজ্য কী পদক্ষেপ করছে, জানতে চাইল সুপ্রিম কোর্ট

দেশের করোনা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বাড়তে থাকা সংক্রমণের মোকাবিলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজনৈতিক তরজা নয়, এই মুহূর্তে মানুষের জীবন বাঁচানোই প্রশাসনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। মঙ্গলবার এ ব্যাপারে কেন্দ্র এবং রাজ্যগুলি কী কী ব্যবস্থা নিয়েছে তা বিশদে জানতে চেয়ে রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গেRead More →

একটি অ্যাম্বুল্যান্সে কোভিড আক্রান্তের ২২ দেহ, সামনে এল মহারাষ্ট্রের করুণ ছবি

হাসপাতালের মর্গের বাইরে রাখা আছে অ্যাম্বুল্যান্স। তাতে কোভিডে মৃতদের দেহ চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সৎকারের জন্য। জায়গা নেই, তবু গাদাগাদি করেই একটি অ্যাম্বুল্যান্সে তোলা হয়েছে ২২টি দেহ। একটির উপর একাধিক বস্তাবন্দি দেহ চাপানো রয়েছে সেই গাড়িতে। এই ভয়াবহ চিত্র দেখা গিয়েছে মহারাষ্ট্রের বীড জেলার অম্বেজোগাইয়ে। সেখানকার স্বামী রামানন্দ তীর্থ মরাঠাওয়াড়াRead More →

অ্যাম্বুল্যান্স বাড়ন্ত, কোভিডে বিকল্প পরিষেবা দিতে ৩০০ অ্যাপ-ক্যাব নামাচ্ছে সিটু

কোভিড-১৯ সংক্রমণের কারণে গোটা রাজ্যে অপ্রতুল হয়ে পড়েছে অ্যাম্বুল্যান্স পরিষেবা। তাই বিকল্প পরিষেবা দিতে এগিয়ে এল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। মঙ্গলবার থেকে সিটু সমর্থিত কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের পক্ষে ৩০০টি অ্যাপ-ক্যাব শহর কলকাতায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গড়ে প্রতিদিন রাজ্যে করোনায় আক্রান্ত হচ্ছেন ১৪ হাজারRead More →

শংসাপত্র নেওয়ার সময় বিজয়ী প্রার্থীর সঙ্গে ২ জনের বেশি থাকতে পারবেন না: কমিশন

গণনাকেন্দ্রে ফলাফল ঘোষণার পর রিটার্নিং অফিসারের কাছ থেকে শংসাপত্র নেওয়ার সময় বিজয়ী প্রার্থী বা তাঁর মনোনীত কারও সঙ্গে সর্বাধিক আর মাত্র দু’জন থাকতে পারবেন। তার চেয়ে বেশি সংখ্যক মানুষকে গণনাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে না বলে মঙ্গলবার জানাল নির্বাচন কমিশন। সারা দেশে গত কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউRead More →

বাংলায় কোভিডে মৃত্যু ১১ হাজার ছাড়িয়ে গেল, পজিটিভিটির হার দিল্লির থেকেও বেশি

বেশিদিন আগের কথা নয়। সপ্তাহ দুয়েক আগেই বাংলায় কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ছিল ২৫ হাজারের কোটায়। আজ সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলায় কোভিড অ্যাক্টিভ রোগীর সংখ্যা লাখ ছুঁইছুঁই। এই মুহূর্তে বাংলায় কোভিড আক্রান্ত হয়ে চিকিত্‍সাধীন রয়েছেন ৯৪ হাজার ৯৪৯ জন। গত ২৪ ঘণ্টায়Read More →

ভয়াবহ করোনা! সাহায্যের আশ্বাস দিয়েও ভারতের সঙ্গে বিমান-যোগাযোগ বন্ধ করল অস্ট্রেলিয়া

ভারতে করোনা পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। প্রায় প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিল অস্ট্রেলিয়াও। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেন, ভারত থেকে অস্ট্রেলিয়ায় প্যাসেঞ্জার ফ্লাইট আপাতত কিছুদিন বন্ধ থাকবে। আগামী ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবেRead More →

ভারতে ২৮-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৬.৩৪ শতাংশ

করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ভারতে ২৮.০৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৬ এপ্রিল সারা দিনে ভারতে ১৬,৫৮,৭০০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৮,০৯,৭৯,৮৭৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৬,৫৮,৭০০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতেRead More →

ভারতে ৩.২৩-লক্ষাধিক সংক্রমণ, ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২,৭৭১ জনের

ভারতে মারণ কোভিড-১৯ ভাইরাস কেড়ে নিল আরও ২,৭৭১ জনের প্রাণ। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ভারতে ৩.২৩-লক্ষাধিক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩,২৩,১৪৪ জন, বিগত ২৪ ঘন্টায় সমগ্র দেশে করোনায় মৃত্যু হয়েছে ২,৭৭১ জনের।Read More →

মোদী-বাইডেনের হাইভোল্টেজ ফোনালাপ! কোভিশিল্ডের কাঁচামালে ছাড়পত্র আমেরিকার

ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে সাহায্যের আশ্বাস আগেই দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্রের খবর, সোমবার ভারতীয় সময় রাত ১০ টা নাগাদ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় মোদীর। সবরকম ভাবে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে কোভিশিল্ডের কাঁচামালেরRead More →