Sukanta, BJP, ২৬- এর আগে হাওয়া বদল হবেই! খুব বেশি দূরত্ব বাকি নেই, এখন ১০০টা বিধানসভায় বিজেপি এগিয়ে, একটু ধাক্কা দিলেই ১৪০ হয়ে যাবে: সুকান্ত

এবারের লোকসভা ভোটে আসন সংখ্যা কমলেও ভোট বেড়েছে বিজেপির। ফলে ২৬ এ এই রাজ্যে ক্ষমতায় আসার ক্ষেত্রে বিজেপি কোনো ভাবেই পিছিয়ে নেই, বরং আগের বিধানসভা ভোটের তুলনায় এগিয়ে রয়েছে বিজেপি। ফলে নিরাশার কোনো জায়গা নেই বলেই দাবি বিজেপির রাজ্য সভাপতির। বরং তাঁর গলায় আগামীতে রাজ্যে ক্ষমতায় আসার ব্যাপারে প্রত্যয় দেখাRead More →

BJP, Birbhum, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বীরভূমের সাহাপুর, বিজেপির বুথ সভাপতিকে মারধর ও বাড়ি ভাঙ্গচুর

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হতে শুরু করেছে বীরভূম। সদাইপুর থানার সাহাপুর গ্রামে তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙ্গচুরের ঘটনায় আহত তিন বিজেপি কর্মী। ভর্তি সিউড়ি সদর হাসপাতালে।  ভোটের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনার খবর মিলেছে। এবার তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগেRead More →

Assembly By Election: লোকসভা ভোটের ফলে এবার উপনির্বাচন রাজ্যের ৯ বিধানসভা কেন্দ্রে!

ফের ভোট রাজ্যে! এবার ৯ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তালিকায় যেমন রয়েছে দক্ষিণবঙ্গের বনগাঁ, রানাঘাট, মেদিনীপুর, নৈহাট, হাড়োয়া, তালড্যাংরা, তেমনি উত্তরবঙ্গের রায়গঞ্জ, মাদারিহাট ও সিতাইও। ঘটনাটি ঠিক কী? জিতেছেন বেশিরভাগই, আবার হেরেছেনও কেউ কেউ। স্রেফ তৃণমূল নয়, এবারের লোকসভা ভোটে রাজ্যে অনেকে কেন্দ্রেই দলের  বিধায়কদের প্রার্থী করেছিল বিজেপিও। নিয়ম অনুয়ায়ী, জয়ীRead More →

Weather Update: ৩ ঘণ্টার মধ্য়ে বৃষ্টি নামবে ৪ জেলায়! প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি দিতে বর্ষা কি এল?

আগামী ১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর সম্ভাবনা কম। ১০ তারিখ তা কিছুটা দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে। তাতে সামান্য বৃষ্টি বাড়বে। তবে সম্পূর্ণ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হতে পারে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গ পূর্বাভাস বলছে, আজ সন্ধ্যার দিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা,Read More →

বিদেশের মাটিতে বিশ্বকাপ! ভারতের খেলা দেখা ছাড়াও এই তিন শহর চষে ফেললে মন ভরে যাবে

এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। ১ জুন থেকে শুরু হয়েছে বিশ্বকাপের যাত্রা। ফাইনাল ২৯ জুন। এক মাস ধরে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন স্টেডিয়ামে হবে খেলা। তবে ভারতের গ্রুপ পর্বের চারটি ম্যাচই হবে আমেরিকায়। বুধবার অর্থাৎ ৫ জুন নিউ ইয়র্কের মাটিতে আয়ারল্যান্ডকে হারিয়েছে ভারত। তবে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরাRead More →

রবিবার সন্ধ্যায় শপথগ্রহণ, এই নিয়ে টানা তিন বার দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন নরেন্দ্র মোদী

সব ঠিকঠাক চললে রবিবার, ৯ জুন প্রধানমন্ত্রী পদে তৃতীয় বার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এমনটাই বলছে সূত্র। এর আগে শোনা গিয়েছিল, শনিবার শপথ নিতে চলেছেন তিনি। তবে, সূত্র বলছে, রবিবার সন্ধ্যায় শপথ নিতে পারেন মোদী। মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মোদী। রাষ্ট্রপতিRead More →

বিশ্বকাপ শুরু হতে না হতেই খলনায়ক নিউ ইয়র্কের পিচ, দায়ী কে? জবাব খুঁজল আনন্দবাজার অনলাইন

আমেরিকায় ক্রিকেটের থেকে অনেক বেশি জনপ্রিয় বেসবল। সেই খেলায় শুধু ফুলটস বল করা হয়। অর্থাৎ বল মাটিতে পড়ে না। সোজা ব্যাটারের দিকে বল ছোড়া হয়। ভারত-আয়ারল্যান্ড ম্যাচে পিচ দেখার পর অনেকের কটাক্ষ, আমেরিকায় বেসবলের পিচও এরকম। তাই পিচে বল ফেলা হয় না। বুধবার নিউ ইয়র্কের মাঠে দেখা গেল কোনও বলRead More →

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেই বিশ্বরেকর্ড বুমরার, কী কীর্তি গড়লেন তিনি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন যশপ্রীত বুমরা। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ভুবনেশ্বর কুমারের রেকর্ড ভাঙলেন তিনি। সবচেয়ে বেশি মেডেন ওভার (যে ওভারে কোনও রান হয় না) করার বিশ্বরেকর্ড গড়লেন বুমরা। এখনও পর্যন্ত মোট ১১টি মেডেন ওভার করেছেন তিনি। ভুবনেশ্বরের রয়েছে ১০টি মেডেন ওভার। এই রেকর্ড শুধু টেস্ট খেলা দেশগুলিরRead More →

৬০ হাজারের যুবভারতীতে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সুনীল, ড্র করে লড়াই কঠিন ভারতের

দেশের জার্সিতে জিতে মাথা উঁচু করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারলেন না সুনীল ছেত্রী। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের অবস্থান কঠিন করে ফেলল ভারত। ঘরের মাঠে ৬০ হাজার সমর্থককে পেয়েও জিততে পারল না ভারত। অবস্থা যা, তাতে খাতায়-কলমে টিকে থাকলেও বিশ্বকাপের যোগ্যতাRead More →

কলকাতার যুবভারতীতে সুনীলের বিদায়ী ম্যাচ, ভারতের প্রথম একাদশে নেই কোনও বাঙালি

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ। আর সেই ম্যাচের দলেই নেই কোনও বাঙালি। বৃহস্পতিবার কুয়েত ম্যাচে ভারতের ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ যে প্রথম একাদশ ঘোষণা করেছেন, সেখানে কোনও বাঙালি খেলোয়াড় নেই। বাঙালি শুভাশিস বসু এবং রহিম আলি রয়েছেন রিজ়‌ার্ভ বেঞ্চে। সব ঠিকঠাক থাকলে এই ম্যাচে শুভাশিস বসুরই প্রথম একাদশRead More →