বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৯ ম্যাচ বাকি, এখনও ১৯ দল উঠতে পারে সুপার ৮-এ, কার সামনে কী অঙ্ক

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ২১টি ম্যাচ হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১৯টি ম্যাচ। এখনও কোনও দল সুপার ৮-এ উঠতে পারেনি। লড়াইয়ে রয়েছে ১৯টি দল। কোন দলের সামনে কী অঙ্ক রয়েছে? গ্রুপ এ: ভারত (৪ পয়েন্ট, নেট রানরেট ১.৪৫৫)— ভাল জায়গায় রয়েছে ভারত। নেট রানরেট গ্রুপের বাকি চার দলের থেকে অনেকটাই বেশি।Read More →

‘বোঝা গেল, আমার সাত রান কতটা গুরুত্বপূর্ণ ছিল’, পাকিস্তানকে ৬ রানে হারানোর পর বলছেন সিরাজ

পাকিস্তানের বিরুদ্ধে একটা সময় মনে হচ্ছিল, ১১০ রানের আগেই গুটিয়ে যাবে ভারত। কোনও রকমে রান ১১৯ পর্যন্ত নিয়ে যায় তারা। তাতে বড় অবদান রয়েছে মহম্মদ সিরাজের। ১১ নম্বরে ব্যাট করতে নেমে সাত বলে ৭ রান করেন তিনি। ভারত শেষ পর্যন্ত জেতে ৬ রানে। ব্যাট করতে নেমে কী ভাবছিলেন, তা জানিয়েছেনRead More →

বিশ্বকাপের মঞ্চে ফিরল ‘চহাল টিভি’, পাকিস্তানের বিরুদ্ধে কতটা অপ্রস্তুত ছিলেন, যুজিকে জানালেন অক্ষর

পাকিস্তানের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিস অক্ষর পটেলকে। বাবর আজ়মদের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে কী পরিকল্পনা ছিল দলের? তাঁর নিজেরই বা কি ভাবনা ছিল? ৪৮ ঘণ্টা পর মুখ খুললেন অক্ষর নিজেই। সাধারণত ব্যাটিং অর্ডারের সাত বা আট নম্বরে নামেন বাঁ হাতি অলরাউন্ডার। অথচ ঋষভ পন্থের মতো বাঁ হাতিRead More →

যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিল হামাস! ইজ়রায়েলকে অবিলম্বে অস্ত্র সংবরণের বার্তা দিল রাষ্ট্রপুঞ্জ

স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাত থেকে চার জন ইজ়রায়েলি পণবন্দিকে ছাড়িয়ে আনার অভিযানে গত এক সপ্তাহে গাজ়া জুড়ে ৫০০ জনেরও বেশি প্যালেস্টাইনিকে কার্যত খুন করেছে ইজ়রায়েলি বাহিনী। আহতের সংখ্যা তারও বেশি। এই পরিস্থিতিতে মঙ্গলবার যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে হামাস। গাজ়ায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে নিরাপত্তা পরিষদে গত সপ্তাহে যে প্রস্তাব পাশRead More →

ভারতীয় সেনার পরবর্তী প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, কবে নেবেন নতুন দায়িত্ব?

ভারতীয় সেনার পরবর্তী প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে ভারতীয় সেনা সহকারী প্রধান (‘ভাইস চিফ অফ আর্মি স্টাফ’ বা ভিসিওএএস) পদে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে আগামী ৩০ জুন অবসর নেবেন জেনারেল পাণ্ডে। সে দিনই লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদীRead More →

কাতারের কাছে হেরে স্বপ্নভঙ্গ, লড়াই করেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এগোতে পারল না ভারত

ঘরের মাঠে আফগানিস্তান, কুয়েতের বিরুদ্ধে ৩ পয়েন্ট পায়নি সুনীল ছেত্রীর ভারত। কাতারের মাটিতে গত ফুটবল বিশ্বকাপের আয়োজকদের কাছে ১-২ ব্যবধানে হেরে গেল সুনীলহীন ভারতীয় দল। ৩৭ মিনিটে ভারতের লালিয়ানজুয়ালা ছাংতের করা গোল কাজে এল না রেফারির বিতর্কিত সিদ্ধান্তে। ৪-৩-৩ ছকে দল সাজান ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতাRead More →

দকাসক্তি গোপন করে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র কেনার মামলায় দোষী বাইডেন-পুত্র হান্টার

আগ্নেয়াস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টারকে। মঙ্গলবার ডেলাওয়ার প্রদেশের একটি আদালত এ সংক্রান্ত ফৌজদারি অপরাধের তিনটি অভিযোগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে। আমেরিকার আইন অনুযায়ী তিনটি ফৌজদারি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টারের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত জেলRead More →

স্বস্তির বৃষ্টির মাঝে বাঁকুড়ায় বাজ পড়ে মৃত্যু তিন জনের, ঝড়ে ভাঙল বাড়ি, দু’দিনে রাজ্যে বজ্রপাতে মৃত আট!

তীব্র দাবদাহের পর বিকেলে ঝেঁপে বৃষ্টি নেমেছিল। সাময়িক স্বস্তি পেয়েছেন বাঁকুড়াবাসী। কিন্তু তার মধ্যেই আবার অঘটন। বাজ পড়ে জেলায় একই দিনে মৃত্যু হল তিন জনের। আহত হয়েছেন এক জন। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় রাজ্যে বজ্রাঘাতে মৃত্যু হল আট জনের। অন্য দিকে, কিছু ক্ষণের ঝড়ে লন্ডভন্ড দশা বাঁকুড়ার বড়জোড়ার বিস্তীর্ণRead More →

Special Parliament Session: চলতি মাসেই বসছে সংসদের প্রথম অধিবেশন, নজরে স্পিকার নির্বাচন-বাজেট!.

দিল্লিতে ফের মোদী সরকার। মন্ত্রিসভা শপথ গ্রহণের এবার সংসদের বিশেষ অধিবেশ। কবে? ২৪ জুলাই থেকে ৩ জুলাই। ২৫ জুন লোকসভার স্পিকার নির্বাচন। এরপর ১ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ। ২০১৪ পর ২০১৯-ও, কিন্তু ২০২৪-র আর হল না! এবারের লোকসভা ভোটে একক সংখ্য়াগরিষ্ঠা পেল না বিজেপি। তবে NDA-র সমর্থনে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীরRead More →

পুড়ছে দক্ষিণ, সাত জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পুরুলিয়ায় পারদ ৪৫ ছুঁইছুঁই, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে বৃষ্টি চলছেই। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে এখনও অধরা বর্ষা। উল্টে গরম বাড়ছে। সঙ্গে অস্বস্তিও। পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের সাত জায়গায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। সব থেকে বেশি গরম ছিল মঙ্গলবার পুরুলিয়ায়। সেখানেRead More →