বয়সের কাছে হার মানলেন নাদাল, ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় ১৪ বারের চ্যাম্পিয়নের

পারবেন রাফায়েল নাদাল? চেনা লাল সুরকির কোর্টে প্রিয় ফরাসি ওপেনে নামার আগে ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে নিয়ে এটাই ছিল সব থেকে বড় প্রশ্ন। পারলেন না নাদাল। আলেকজান্ডার জ়েরেভের কাছে হারলেন ৩-৬, ৬-৭ (৫-৭), ৩-৬ ব্যবধানে। ২০২২ সালে ১৪তম বার চ্যাম্পিয়ন হয়েছিলেন বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামে। গত বছর খেলতে পারেননি চোটেরRead More →

লিলুয়াতে লাইনচ্যুত ফাঁকা লোকাল, হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তি যাত্রীদের

ব্যস্ত সময়ে ফের লোকাল ট্রেন পরিষেবায় বিভ্রাট। সকাল ৭টা ৫ মিনিট নাগাদ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। আপাতত আপ লাইন ধরে ধীর গতিতে ট্রেন এগোলেও বেশ কিছু সময় ধরেই ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।Read More →

বিশ্বকাপে ভারতের ১৫ ক্রিকেটার কেমন খেললেন আইপিএলে, বিশ্লেষণ করল আনন্দবাজার অনলাইন

আইপিএল শেষ। জিতেছে কলকাতা নাইট রাইডার্স। দু’মাস ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা শেষ হলেও ক্রিকেটারদের অবসরের সময় নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে কিছু দিন পরেই। ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে, ৫ জুন। তার আগে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ১৫ জন ক্রিকেটারের পারফরম্যান্স বিশ্লেষণ করল আনন্দবাজার অনলাইন। রোহিত শর্মা (অধিনায়ক)Read More →

রেমালের তাণ্ডব কাটেনি তখনও, শ্বাসকষ্ট একরত্তির, ডাক্তার-অক্সিজেন মেলেনি হাসপাতালে! মৃত্যু শিশুর

রাতভর তাণ্ডবের পরে সকালেও দুর্যোগ পুরোপুরি কাটেনি। এর মধ্যে এক মাসের মেয়েটার শ্বাসকষ্ট শুরু হয়। তাকে নিয়ে বাবা-মা তাই ছুটে আসেন হাসপাতালে। অভিযোগ, সেখানে চিকিৎসকের দেখা মেলেনি, ঠিকমতো মেলেনি অক্সিজেনও। ফলে বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর গ্রামীণ হাসপাতালে। মৃতারRead More →

Cyclone Remal Live Updates: ‘ভোট মিটলেই ফসল ও ভেঙে যাওয়া ঘরবাড়ির ক্ষতিপূরণ দেওয়া হবে’

২ ঘণ্টায় ল্যান্ডফল সম্পূর্ণ করে রিমাল। ২৬ মে রবিবার রাত সাড়ে ১০টা থেকে ২৭ মে সোমবার রাত সাড়ে ১২টার মধ্যে ঘূর্ণিঝড় রিমাল ল্যান্ডফল করে। বাংলাদেশের খেপুপাড়া ও সাগর আইল্যান্ডের মাঝে মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ১৩৫ কিমি প্রতি ঘণ্টায়।  তাণ্ডব যে চালিয়েছে রিমাল, সাগরেরRead More →

Cyclone Remal Update: ভোটের দিনও ভিজবে বাংলা! আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? ‘রিমাল’ ১০০ কিমি দূরে…

 চলে এল আবহাওয়া দফতরের আজ, সোমবারের জরুরি আপডেট। জানা গেল, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? বৃষ্টি আর হবে কি না? ঝড় আর বইবে কি না? কেমন থাকবে আগামী কয়েকদিনের আকাশের চেহারা? ‘রিমাল’ এখন ঠিক কোন অবস্থানে? জানা গিয়েছে, আজ, সোমবার সকাল ৫:৩০ শক্তি হারিয়ে  সাধারণ অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়েRead More →

শাহরুখের প্রতি তাঁর যত্ন মন জিতে নিল নেটপাড়ার, কী এমন করলেন গৌরী খান?

তিন দশকের দাম্পত্য জীবন শাহরুখ আর গৌরী খানের। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তাঁরা। পঞ্জাবি পরিবারের মেয়ে গৌরী ও মুসলিম পরিবারের ছেলে শাহরুখ। এখন তিন সন্তানকে নিয়ে সুখের সংসার। যাবতীয় ওঠাপড়ার মাঝেই নিজেদের গুছিয়ে রেখেছেন তাঁরা। যদিও একটা সময় টালমাটাল হয় তাঁদের দাম্পত্য জীবন। তবে সামলে নিয়েছেন একে অপরকে।Read More →

রাস্তার জমা জলে স্টার্ট নিচ্ছে না বাইক, গাড়ি! শেষে ঠেলতে হবে নাকি? অন্য উপায়ও আছে

রেমালের দাপটে লন্ডভন্ড শহর। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জমে রয়েছে জল। অনেক জায়গায় ভেঙে পড়েছে গাছ। বহু জায়গায় ট্রেন চলাচল ব্যাহত। বিভিন্ন জায়গা থেকে ট্রেন বাতিল হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। তা সত্ত্বেও বহু মানুষকে বেরোতে হয়েছে রাস্তায়। যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁদের বাড়ি বসে বৃষ্টি উপভোগ করার উপায় নেই। এইRead More →

জমি দখল করে কত কোটি টাকার সম্পত্তি হয়েছে শাহজাহানের? আদালতে চার্জশিট দিয়ে জানাল ইডি

সন্দেশখালির জেলবন্দি তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান। দুর্নীতির মাধ্যমে এই সম্পত্তি করা হয়েছে বলে ইডির দাবি। আদালতে শুনানির পরে সোমবার ইডির আইনজীবী বলেন, ‘‘তদন্তের ৫৬ দিনের মাথায় চার্জশিট জমাRead More →

আইপিএলের ১০ দলের রিপোর্ট কার্ড, আনন্দবাজার অনলাইনের বিচারে কোন দল কত নম্বর পেল?

দু’মাস ধরে চলা আইপিএল শেষ হয়েছে রবিবার। ১০ দলের লড়াই শেষে ট্রফি জিতেছে কেকেআর। হায়দরাবাদকে হারিয়েছে একপেশে ফাইনালে। প্রতিযোগিতার পর প্রতিটি দলকে নম্বর দিল আনন্দবাজার অনলাইন। কলকাতা নাইট রাইডার্স (৯/১০) প্রতিযোগিতার শুরু থেকে দাপুটে খেলেছে তারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব বিভাগেই টেক্কা দিয়েছে বাকিদের। মাত্র তিনটি ম্যাচে হেরেছে। অ্যাওয়ে ম্যাচেRead More →