নিজের খেলা ছেড়ে প্যারিসে হাজির সিমোন বাইলসের স্বামী, নতুন স্কিল নিয়ে তৈরি আমেরিকার জিমন্যাস্ট

আমেরিকার ফুটবল লিগে এখন ব্যস্ততার মরসুম। বেশির ভাগ খেলোয়াড় প্রাক্‌-মরসুম প্রস্তুতিতে ব্যস্ত। প্রস্তুতি ম্যাচও খেলছেন। ব্যতিক্রম শুধু জোনাথন ওয়েন্স। শিকাগো বিয়ার্সের খেলোয়াড় হাজির হয়েছেন প্যারিসে। অলিম্পিক্সে স্ত্রী সিমোন বাইলসকে সমর্থন করবেন তিনি। প্যারিসে গিয়ে ওয়েন্স বলেছেন, “পাগলের মতো লাগছে। মনে হচ্ছে সবাই জিমন্যাস্টিক্সের সমর্থক। মানুষ আমাকে প্রশ্ন করছে। আমি এসেRead More →

আহত ব্যক্তিকে কাঁধে নিয়ে নৌকায় স্রোত ঠেলে ১৪ কিলোমিটার দূরের হাসপাতালে গেল পরিবার!

আহত এক ব্যক্তিকে কাঁধে নিয়ে নৌকায় খরস্রোতা নদী পেরিয়ে ১৪ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছল পরিবার! বৃহস্পতিবার মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। আহত ব্যক্তির নাম মল্লু মাজি। বছর ৬৭র মল্লু মুম্বই শহর থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরের ভামরাগড় তহশিলের ভাটপার গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার খামারে কাজ করার সময় আহতRead More →

শুরু গম্ভীর যুগ, কোন ১১ জন ছাত্রকে নিয়ে পরীক্ষায় বসলেন ভারতের নতুন কোচ?

ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল কোচ গৌতম গম্ভীর যুগ। একই সঙ্গে শুরু হল টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার যাদবের নেতৃত্বের জমানা। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের প্রথম টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামল ভারতীয় দল। বিশ্বকাপ ফাইনালের ২৮দিন পর শনিবার মাঠে নামল পূর্ণ শক্তির ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথম একাদশ বেছে নেওয়ারRead More →

অলিম্পিক্সে রবিবার বিকেলে প্রথম পদকের আশায় ভারত, শুটিংয়ের ফাইনালে মনু ভাকের

অলিম্পিক্সের প্রথম দিনে শুরুর দিকে শুটিংয়ে হতাশ করেন ভারতের ছেলেরা। যোগ্যতাই অর্জন করতে পারেননি তাঁরা। সেই হতাশা কিছুটা কাটিয়ে দিলেন মনু ভাকের। ভারতের মহিলা শুটার ফাইনালে উঠলেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন ভাকের। যোগ্যতা অর্জন পর্বে তিন নম্বরে শেষ করলেন তিনি। রবিবার ফাইনালে পদকের লড়াইয়ে নামবেন ভাকের।Read More →

bus service, Gaighata, রাস্তা দখল করে হাট- বাজার, প্রতিবাদ করায় বাসের চালক- কন্ট্রাক্টর ও যাত্রীকে মারধর, অনির্দিষ্টকালের জন্য গাইঘাটায় বন্ধ বাস পরিষেবা

 মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার ও শুক্রবার রাস্তা দখল করে চলছে হাট-বাজার। যানজটের মধ্যে পড়ে রাস্তার উপর থেকে মালপত্র সরিয়ে নিতে বললেই বাসের চালক ও কন্ট্রাক্টরকে মারধর করা হয়। পাশাপাশি বাসের এক যাত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঝাউডাঙ্গা এলাকায়।Read More →

Dwariband canal, Midnapur, প্রবল বর্ষণের জেরে ভাঙ্গলো মেদিনীপুরের দ্বারিবাঁধ খালের কজওয়ের বেশ কিছু অংশ, সরেজমিনে পুরপ্রধান

বৃহস্পতিবার রাতে এক নাগাড়ে প্রবল বর্ষণের জেরে মেদিনীপুর শহরের বড় নিকাশি নালা দ্বারিবাঁধ খালের কজওয়ের বেশ কিছুটা অংশ ভেঙ্গে যায়। শুক্রবার মেদিনীপুর পুরসভার পূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে পুরপ্রধান সৌমেন খান জানান, হঠাৎ প্রবল বর্ষণ হওয়ার কারণে জলের তোড়ে খালের কংক্রিটের বাঁধানো পাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত তাRead More →

স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিচ্ছেদের মামলা, পাকিস্তানে তরুণীর পা কেটে নিলেন বাবা

সংসার ভেঙে বেরিয়ে আসতে চেয়েছিলেন কন্যা। বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন স্বামীর বিরুদ্ধে। কন্যার এই সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি বাবার। পরিবারের সম্মানহানির শাস্তি দিতে গিয়ে কন্যার পা কেটে নিলেন তিনি। সঙ্গ দিলেন কাকারাও। ঘটনাটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের। তরুণীর নাম সোবিয়া বাতুল শাহ। করাচিতে বিয়ে হয়েছিল তাঁর। অভিযোগ, তাঁর স্বামী তাঁর উপর অত্যাচারRead More →

বারো বছর পরে শুটিংয়ে পদকের খোঁজে নামছেন এলাভেনিল ভালারিভনরা

দীর্ঘ বারো বছর অলিম্পিক্সে ভারত শুটিং থেকে পদক পায়নি। সেই খরা কি এ বার কাটবে প্যারিসে? এই বিভাগে এ বার সর্বোচ্চ ২১ জন নামবেন ভারতের জার্সিতে। শুটিংয়ের ১৫টি ইভেন্টেই প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় শুটাররা। এখনও পর্যন্ত শুটিং থেকে চারটি পদক এসেছে অলিম্পিক্সে। অলিম্পিক্সের ক্ষেত্রে শুটিং ভারতের তৃতীয় সবচেয়ে সফল বিভাগ। ২০০৪Read More →

স্যেন নদীর বুকে জীবনের অন্যতম সেরা সম্মান পেয়ে গর্বিত পতাকাবাহী পিভি সিন্ধু

স্যেন নদীর বুকে ভেসে আসা বোটে জাতীয় পতাকা হাতে নিয়ে সবার আগে দাঁড়িয়ে ছিলেন তাঁরা দু’জন। শরৎ কমল এবং পি ভি সিন্ধু। প্যারিস অলিম্পিক্সে ভারতের দুই পতাকাবাহী। পতাকাবাহকের দায়িত্ব পেয়ে তিনি যে কতটা গর্বিত, তা উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগেই বলেছিলেন সিন্ধু। ভারতের পতাকা হাতে ইনস্টাগ্রামে নিজের একটা ছবি দিয়ে ভারতেরRead More →

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, ক্যানসারে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে

রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসা চলছিল এসএসকেএম হাসপাতালে। শনিবার সকাল পৌনে ৭টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথ। বয়স হয়েছিল ৮৩ বছর। বাম আমলের মন্ত্রী ছিলেন বিশ্বনাথ। টানা সাত বার বালুরঘাট থেকে আরএসপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ৩৪ বছরের বামRead More →