নদী থেকে মিলছে একের পর এক দেহাংশ, ‘আর কেউ ধ্বংসস্তূপে জীবিত নেই’, বলে দিলেন বিজয়ন

ভূমিধসে ছারখার হয়ে গিয়েছে কেরলের ওয়েনাড়। একাধিক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। গত তিন দিন ধরে সেখানে উদ্ধারকাজ চলছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়ে দিলেন, ওয়েনাড়ের ধ্বংসস্তূপে আর কেউ জীবিত নেই। জীবিত অবস্থায় আরও কাউকে উদ্ধার করা বাকি নেই। এখন বাকি আছে কেবল দেহ উদ্ধার। সংবাদ সংস্থা পিটিআই অসমর্থিত সূত্র উল্লেখRead More →

শত মাইল এগিয়ে বাইলস! অলিম্পিক্সে ষষ্ঠ সোনা, অলরাউন্ড বিভাগে সেরা আমেরিকার জিমন্যাস্ট

এ বারের অলিম্পিক্সে দ্বিতীয় সোনা সিমোন বাইলসের। দলগত বিভাগে সোনা জয়ের পর ব্যক্তিগত ইভেন্টেও সোনা জিতলেন তিনি। আমেরিকার এই জিমন্যাস্ট ২৭ বছর বয়সেও বুঝিয়ে দিলেন কেন তিনিই সেরা। অলিম্পিক্সে নবম পদক বাইলসের। জিমন্যাস্টিক্সে বাকিদের থেকে কয়েক মাইল এগিয়ে বাইলস। বাইলস আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে মেয়েদের অলরাউন্ড ইভেন্টে শুরু করেছিলেন ভল্ট দিয়ে। মেয়েদেরRead More →

আরও একটি ফাইনালে ওঠার লক্ষ্যে মনু ভাকের, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম খেলতে নামবেন রোহিত, বিরাট

অলিম্পিক্সে আজ আবার পদক জয়ের আশা দেখাতে পারেন মনু ভাকের। ২৫ মিটার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে নামছেন তিনি। ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে নামছেন লক্ষ্য সেন। হকিতে ভারতের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। অ্যাথলেটিক্সে পুরুষদের শট পাটের যোগ্যতা অর্জন পর্বে দেখা যাবে তেজিন্দরপাল সিংহ তুরকে। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ শুরুRead More →

Bengal Safari Park: আকবর বদলে হল সুরজ, সীতার নাম তনয়া! সাফারির সিংহ-যুগল এবার ‘চাপ’হীন…

 সিংহ দম্পতির নামকরণ নিয়ে মামলা গড়িয়েছিল আদালতে। রাজ্য়কে নাম বদলের মৌখিক পরামর্শও দিয়েছিলেন বিচারপতি। অবশেষে সেই নাম বদলানো হল। সিংহের নাম রাখা হল সুরজ, আর সিংহীর তনয়া। ঘটনার সূত্রপাত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। ১২ তারিখ ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলা চিড়িয়াখানা একটি সিংহ আর একটি সিংহীকে আনা হয় শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে।Read More →

Malbazar: বাঘের মুখ থেকে প্রতিবেশীকে বাঁচাতে ছুটে এসেছিলেন! মারা গেলেন সেই যুবক…

চিতাবাঘের হানায় আহত সাতজনের মধ্যে একজনের মৃত্যু হল। আজ, বৃহস্পতিবার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন প্রদীপ ওঁরাও (২৬)। আহতদের মধ্যে রয়েছেন এক বৃদ্ধ এবং এক শিশুও। চিতাবাঘের আক্রমণের ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার দুপুরে মালবাজার মহাকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নিপুচাপুর চা-বাগান এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল গোটা চা-বাগানে। খবর পেয়েই ঘটনাস্থলেRead More →

Bengal Weather Update: অগস্ট-সেপ্টেম্বর জুড়ে মহাপ্লাবনের মতো বৃষ্টি! রহস্য বাঁকুড়া-ক্যানিং-বঙ্গোপসাগরে…

 এসে গেল বিকেলের আবহাওয়ার আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানালেন, অগস্ট এবং সেপ্টেম্বর মাসে রাজ্যে বেশিরভাগ জেলায় স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শুধুমাত্র উত্তর-পূর্ব ভারত-লাগোয়া রাজ্যের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। তুলনায় কম বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর মালদা বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও। ঘূর্ণাবর্তRead More →

ডিগ্রি মিলেছে, কিন্তু বাড়েনি বেতন! ২০ বছর পর প্রাপ্য পাবেন ক্যানসার আক্রান্ত শিক্ষক, নির্দেশ হাই কোর্টের

ডিগ্রি মিলেছে ২০ বছর আগে। কিন্তু সেই অনুযায়ী প্রাপ্য বেতন মেলেনি। পুরনো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ীই বেতন পাচ্ছিলেন উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শিক্ষক রথীন্দ্রনাথ সর্দার। অবশেষে তাঁকে বর্ধিত বেতন দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। হাড়োয়ার রথীন্দ্রনাথ ২০০৪ সালে ভবতরণ সরকার বিদ্যালয়ে ভুগোলের শিক্ষকRead More →

ভারতীয় শুটিংয়ের ধোনি! মাহি-মন্ত্রেই অলিম্পিক্সে পদক জিতলেন ‘টিকিট কালেক্টর’ স্বপ্নিল কুসালে

শাতেরুর শুটিং রেঞ্জে যখন স্বপ্নিল কুসালে ভারতের তৃতীয় পদক নিশ্চিত করছেন, তখন কি তাঁর মনে পড়ে যাচ্ছিল মহেন্দ্র সিংহ ধোনির কথা? কোনও দিন তাঁদের দেখা হয়নি। কিন্তু স্বপ্নিলের জীবনটা ধোনির থেকে বিশেষ আলাদা নয়। সাধারণ পরিবার থেকে উঠে এসে বিশ্ব মঞ্চে নিজের পরিচিতি তৈরি করা মুখের কথা নয়। ধোনির মতোইRead More →

রাতেও বৃষ্টি চলবে, সারা দিনে কোথায় কতটা বর্ষণ? কলকাতাকে টেক্কা দিল ক্যানিং, কী বলছে আলিপুর

রাতেও বৃষ্টি চলবে কলকাতায়। সারা দিনে প্রায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে। শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ক্যানিংয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে বৃষ্টির পরিমাণ ৯২ মিলিমিটার। গাঙ্গেয় বঙ্গের উপর ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার কারণেই এই বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায়Read More →

মথুরার শাহি ইদগাহই কি কৃষ্ণ জন্মভূমি? হিন্দুপক্ষের আর্জি মেনে শুনানিতে সায় ইলাহাবাদ হাই কোর্টের

হিন্দু পক্ষের দাবি মেনে উত্তরপ্রদেশের মথুরার শাহি ইদগাহ সরানো এবং বিতর্কিত ১৩.৩৭ একর জমির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আবেদনের শুনানিতে সম্মত হল ইলাহাবাদ হাই কোর্ট। মুসলিম পক্ষের তরফে এ বিষয়ে যে আপত্তি তোলা হয়েছিল, বৃহস্পতিবার হাই কোর্ট তা খারিজ করে দিয়েছে। গত ৬ জুন এ বিষয়ে হিন্দু পক্ষের আবেদনের শুনানি শেষের পরRead More →