আলোচনা ছাড়াই এক লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে কী ভাবে? ডিভিসির দিকে আঙুল তুলল নবান্ন

ক্রমাগত ভারী বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন। জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ডিভিসি আরও এক লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যা রাজ্যবাসীর জন্য বিপজ্জনক বলেই মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এ-ও দাবি করেছেন, রাজ্য সরকারের সঙ্গে এইRead More →

Sukanta, Mamata, জিএসটি কাউন্সিলে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীরাই থাকেন, বীমা থেকে জিএসটি প্রত্যাহারের মমতার দাবিকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ সুকান্তর

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীমা ক্ষেত্র থেকে জিএসটি প্রত্যাহারের দাবিকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার উত্তরবঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নেন সুকান্ত মজুমদার। জিএসটি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দেন তিনি। বীমা ক্ষেত্র থেকে জিএসটি প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকেRead More →

Rain Forecast: রাতভর বৃষ্টিতে তিলোত্তমায় জল-যন্ত্রণা! ফের ধেয়ে আসছে দুর্যোগ…

 রাতভর বৃষ্টি! আর তাতেই জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। তারপর ভোরে ২ ঘণ্টার তুমুল বৃষ্টি! সবমিলিয়ে সাতসকালে দুর্ভোগের চূড়ান্ত। ভোর ৪টে থেকে ৬টা, সর্বাধিক ৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বিধাননগরে।     2/5 রেকর্ড বৃষ্টি কলকাতায়! আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, কলকাতার চিংড়িহাটায় ৩৯ মিলিমিটার, তপসিয়ায় ৩৫ মিলিমিটার, মানিকতলায় ৩৩ মিলিমিটার, ট্যাংরায়Read More →

অলিম্পিক্সে ইতিহাস লক্ষ্য সেনের, প্রথম ভারতীয় পুরুষ হিসাবে ব্যাডমিন্টনের সেমিফাইনালে

প্যারিস অলিম্পিক্সে আরও একটি পদকের সামনে ভারত। শুক্রবার ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠলেন লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে ১৯-২১, ২১-১৫, ২১-১২ গেমে হারালেন তিনি। সেমিফাইনালে জিতলেই রুপো নিশ্চিত হবে। হারলেও ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন লক্ষ্য। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সের সেমিফাইনালে উঠলেন তিনি। দুই খেলোয়াড়ের মধ্যে প্রথম থেকেইRead More →

শনিবার নতুন পরীক্ষা দীপিকার, অলিম্পিক্সে কি হবে ‘মহাভারত’?

সেই হাওয়ার তেজ। সেই যন্ত্রণাকাতর মুখচোখ। অলিম্পিক্সে তিরন্দাজি নিয়ে স্বপ্নভঙ্গের কাহিনি অব্যাহত। পি ভি সিন্ধু এবং নিখাত জ়ারিনের বিদায়ের জোড়া ধাক্কার পরের দিন হঠাৎ করেই তিরন্দাজিতে পদকের আশা তৈরি হয়েছিল। অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরার মিক্সড ডাবলস দল পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। কিন্তু ঐতিহাসিক স্যেন নদীর তীরে ইতিহাস তৈরি করা হলRead More →

কেন্দ্রের হস্তক্ষেপ, গরমের মোকাবিলায় মনুদের জন্য অলিম্পিক্স গেমস ভিলেজে লাগানো হল ৪০টি এসি

পদকহীন একটা দিন। হোক না। অন্ধকার নয়, তবু আলোকিত দিন। যা একাধিক পদকের আশা তৈরি করে দিয়ে গেল। শুটার মনু ভাকের পদকের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে। একই অলিম্পিক্সে তিনটি পদক আজ পর্যন্ত কোনও ভারতীয় পাননি। বাহান্ন বছরে এই প্রথম হকিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। আর রাতের দিকে সেরা চমক দিয়ে লক্ষ্য সেনRead More →

অলিম্পিক্সে ১০০ মিটারে এ বারও ফেবারিট জামাইকা, দশকের পর দশক বোল্টের দেশের সাফল্যের কারণ কী?

প্যারিস অলিম্পিক্সের ১০০ মিটার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। মহিলাদের ১০০ মিটারের ফাইনাল শুক্রবার। পুরুষেরা এ দিন হিটে নামবেন। ফাইনাল রবিবার। প্রতি বারের মতো এ বারও সেই ইভেন্ট নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। বরাবরের মতো এ বারও সম্ভাব্য সোনাজয়ীদের নিয়ে চর্চা চলছে। স্বাভাবিক ভাবেই উঠে আসছে জামাইকানদের নামও। পুরুষ এবং মহিলা দুইRead More →

বিএসএফের প্রধান এবং উপপ্রধানকে পদ থেকে সরিয়ে দিল কেন্দ্র, বার বার জঙ্গি অনুপ্রবেশের ‘শাস্তি’?

বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের ডিরেক্টর জেনারেল (ডিজি) এবং তাঁর ডেপুটি তথা স্পেশাল ডিরেক্টর জেনারেলকে (পশ্চিম) পদ থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে নজিরবিহীন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ, গত ১০ বছরেও কোনও বিএসএফ শীর্ষকর্তার বিরুদ্ধে এমন পদক্ষেপ করতে দেখা যায়নি সরকারকে। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানা পেরিয়েRead More →

নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে ঝাড়খণ্ডে, অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে, তবে দক্ষিণে কিছুটা কমবে বর্ষণ

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর। উত্তরের পাঁচ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই শনিবার থেকে। ADVERTISEMENT আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,Read More →

Weather Update: ঝোড়ো ব্যাটিংয়ে জুলাইয়ের শেষে রাজ্যে বৃষ্টির ঘাটতি মাত্র ৪ শতাংশ!

জুলাই মাসে বৃষ্টির ঘাটতি অনেকটাই কমল। জানাল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে মাত্র ৪ শতাংশ বৃষ্টির ঘাটতি জুলাইয়ের শেষ দিন। মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে সবথেকে বেশি ঘাটতি ৩৮ শতাংশ। দক্ষিণবঙ্গের বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের স্বাভাবিক বৃষ্টি হয়েছে। বাকি জেলাতে সামান্য ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই স্বাভাবিক বা তারRead More →