কলকাতায় তরুণীকে ধর্ষণ! পানশালায় আলাপের পর নির্যাতনের অভিযোগ, ধৃত শ্যামপুকুরের ব্যবসায়ী

তরুণীকে ধর্ষণের অভিযোগ খাস কলকাতায়। পানশালায় আলাপের পর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শ্যামপুকুর থানায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী। জানিয়েছেন, শহরের একটি পানশালায় তাঁর সঙ্গে ওই যুবকের আলাপ হয়েছিল। তার পরেই তাঁকে ধর্ষণ করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি গত ১৫ জুলাইয়ের। পুলিশ সূত্রে জানাRead More →

প্যারিস অলিম্পিক্সে নিজেই নিজের চ্যালেঞ্জার কিশোর, নীরজের সতীর্থ খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন!

কয়েক দিন বাদেই শুরু হবে প্যারিস অলিম্পিক্স। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে এ বার নীরজ চোপড়ার পাশাপাশি ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে কিশোর জেনার দিকেও। ২০২২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী কিশোরও পদক জয়ের অন্যতম দাবিদার। যদিও তিনি কিছু দিন ধরে সেরা ফর্মে নেই। কিশোর অবশ্য আত্মবিশ্বাসী। জ্যাভলিনের বিশ্ব ক্রমতালিকায় সাত নম্বরে রয়েছেন কিশোর।Read More →

গঢ়ছিরৌলিতে মাওবাদী ডেরায় মহারাষ্ট্র পুলিশের ‘সি-৬০’ কমান্ডোদের হানা, ১২ গেরিলা নিহত

ছত্তীসগঢ়ের পরে এ বার মহারাষ্ট্র। নিরাপত্তা বাহিনীর অভিযানে আবার রক্ত ঝরল মাওবাদীদের। বুধবার গঢ়ছিরৌলি জেলায় মহারাষ্ট্র পুলিশের মাওবাদী দমন বাহিনী সি-৬০ কমান্ডোদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। মাওবাদী গেরিলাদের পাল্টা গুলিতে গুরুতর জখম হয়েছেন দুই কমান্ডো। তাঁদের নাগপুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহারাষ্ট্র পুলিশের দাবি, নিহতেরা নিষিদ্ধ সংগঠনRead More →

Bengal Weather:২১ জুলাই বৃষ্টিতে ভাসবে কলকাতা, পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা…

আজ রাজ্যের সব জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কালও আবহাওয়া একইরকম থাকবে, জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টাতে জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেRead More →

অশান্ত বাংলাদেশ, সংরক্ষণ বিরোধী আন্দোলনে হিংসা, পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে নিহত অন্তত ছ’জন

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বাতিলের দাবিতে ছাত্র-যুব আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। রাজধানী ঢাকা-সহ সে দেশের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগের ছাত্রশাখাও হামলা চালিয়েছে বলে অভিযোগ। বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’ জানাচ্ছে, চট্টগ্রামে নিহত হয়েছেন তিনRead More →

অধিনায়ক হচ্ছেন না হার্দিক! টি-টোয়েন্টিতে নতুন নেতা বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড? ঘোষণা দু’-এক দিনের মধ্যেই

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ড্য। অধিনায়ক রোহিত শর্মা টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ায় নেতৃত্বের দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক। তবে শোনা যাচ্ছে, গৌতম গম্ভীর কোচ হতেই পিছিয়ে পড়েছেন বরোদার অলরাউন্ডার। ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে অন্য একজনের নাম। আপাতত হার্দিকের অধিনায়ক হওয়া হচ্ছেRead More →

কলকাতা থেকে ভারতে উত্তরণ, বিদায়বেলায় ইডেনে দাঁড়িয়ে কেকেআর ভক্তদের বার্তা দিয়ে গেলেন গম্ভীর

সদ্য ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর। কিন্তু গম্ভীরকে যিনি কেকেআরের মেন্টর করে নিয়ে এসেছিলেন সেই শাহরুখ খানকে কি ভুলতে পেরেছেন গম্ভীর? ভুলতে পেরেছেন কি তাঁর কলকাতাকে? মঙ্গলবার গম্ভীর তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। সেখানে কলকাতাকে নিয়ে নিজের আবেগের কথা লিখেছেনRead More →

ওমানের সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, তলিয়ে গেলেন ১৬ জন, তাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয়

মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারে ছিলেন ১৬ জন নাবিক। তাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয়। ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর থেকেই নিখোঁজ সকলে। তাঁদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কারও খোঁজ মেলেনি। মঙ্গলবার ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এমনই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম সূত্রেRead More →

আদালতেও নির্লিপ্ত জয়ন্ত, নতুন মামলায় আরও আট দিন পুলিশি হেফাজতে ‘বাহুবলী’ ও তাঁর শাগরেদ

একের পর এক অভিযোগ উঠে আসছে আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংহ ও তার শাগরেদদের বিরুদ্ধে। গ্রেফতারের পরে পুলিশি হেফাজতে থাকলেও ‘জায়ান্ট’-এর আচরণে কার্যত কোনও পরিবর্তন নেই। মঙ্গলবার ব্যারাকপুর আদালতে ঢোকার সময়েও তার চোখেমুখে এতটুকু উদ্বেগের ছাপ ছিল না। বরং সমস্ত প্রশ্নের সামনে নির্লিপ্ত থেকে নিজের ‘বাহুবলী’ মেজাজই ধরে রাখল জয়ন্ত! বেলঘরিয়াRead More →

Bangladesh Quota Agitation:কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ, ঢাকা-রংপুর-চট্টগ্রামে সংঘর্ষে নিহত ৬

সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তেজনা বাড়ছে বাংলাদেশে। মঙ্গলবার কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে চট্টগ্রামে নিহত হয়েছেন ৩ জন।  ২ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং অন্য একজনের মৃত্যু হয়েছে রংপুরে। কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনোRead More →