যুবভারতীতে খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের, ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ১-২ গোলে হার লাজংয়ের কাছে

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ইস্টবেঙ্গল। শিলংয়ের মাঠে শিলং লাজংয়ের বিরুদ্ধে হারল তারা। প্রথমে পিছিয়ে পড়ার পরে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। তার পরেও হারতে হয় তাদের। গোটা ম্যাচে গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল লাল-হলুদ। কিন্তু দিমিত্রিয়স দিয়ামানতাকোস, ক্লেটন সিলভাদের ব্যর্থতায় ডুবল দল। পাশাপাশি রক্ষণও খারাপ খেলল। পরিকল্পনা করেRead More →

শ্যামবাজারে পদ্মের ঐক্যেরই ছবি, পোশাকে আলাদা এক জন, ‘বুড়িছোঁয়া’ শুভেন্দুর!

গত শুক্রবারই শ্যামবাজারে ধর্নায় বসতে চেয়েছিল বিজেপি। পুলিশের বাধায় সেই সময় পিছু হটতে হয়। তার পর কলকাতা হাই কোর্টের নির্দেশ নিয়ে বুধবার শুরু হল ধর্না। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে বার হতেই ভূপেন বসু অ্যাভিনিউয়ের উপরে মঞ্চ। আর সেই মঞ্চের সামনে পা ঝুলিয়ে বসা বিজেপি নেতারা দেখালেন ঐক্যের ছবি। ডান ওRead More →

শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই নাকি খোঁজ নেই অভিনেতা ফিরদৌস আহমেদের! কেমন আছেন তিনি?

৫ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। দেশ ত্যাগ করে আশ্রয় নেন ভারতে। এর পর বাংলাদেশের বহু এলাকা থেকে আসতে শুরু করে অশান্তির খবর। শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর দল, আওয়ামি লিগের সদস্যদের উপরও নানা ধরনের হামলা হয়েছে বলে জানা গিয়েছে। আওয়ামি লিগ সদস্য ও প্রাক্তন সংসদ সদস্যRead More →

পোল্যান্ডে পৌঁছেই মোদী গেলেন গুজরাতের রাজার স্মৃতিসৌধে, বৈঠক অনাবাসী ভারতীয়দের সঙ্গেও

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে পৌঁছে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি বলেন, ‘‘ভারত এবং পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক সাত দশকের পুরনো। সেই সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার এই সফরের উদ্দেশ্য।’’ একদা সোভিয়েত ব্লকের সদস্য মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডের সঙ্গে গণতন্ত্র থেকে শুরু করে বহুত্ববাদ সংক্রান্তRead More →

পড়ুয়াদের দাবি মানল স্বাস্থ্য ভবন! আরজি করের চার কর্তাকে বদলি, তালিকায় নতুন অধ্যক্ষ এবং সুপার

দিনভর বিক্ষোভের পর অবশেষে আন্দোলকারীদের দাবি মেনে নিল স্বাস্থ্য ভবন। বদলি করা হল আরজি করের চার আধিকারিককে। বদলি হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন হাসপাতালের সুপার, অতিরিক্ত সুপার, সদ্য দায়িত্বে আসা অধ্যক্ষ এবং চেস্ট মেডিসিনের প্রধান। বুধবার সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আরজি করের আন্দোলনকারী চিকিৎসকেরা। তাঁদের প্রতিনিধিদল স্বাস্থ্য ভবনেRead More →

আরজি কর-কাণ্ডে পথে নামলেন সৌরভ, প্রতিবাদে শামিল স্ত্রী ডোনা, পা মেলালেন কন্যা সানাও

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে পথে নামলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। বিচারের দাবিতে পা মেলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা গঙ্গোপাধ্যায়ও। বুধবার দীক্ষা মঞ্জরীর পদযাত্রায় না থাকলেও মিছিল পরে সকলের সঙ্গে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল হন সৌরভও। নাচের স্কুল দীক্ষা মঞ্জরী থেকে ছাত্রীদের নিয়ে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করেন ডোনা। আবারRead More →

Exclusive|RG Kar Incident: হাইকোর্টে আরজিকর কাণ্ডে রিপোর্ট দেবে পুলিস! বিস্ফোরক সেই রিপোর্টে আছে….

তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। আরজি কর কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিতে চলেছে কলকাতা পুলিস! কবে? আগামীকাল, বুধবার। কী থাকছে সেই রিপোর্টে? সূত্রের খবর, ৯ অগাস্ট সকালে টালা থানার পুলিসকে আরজি কর হাসপাতালের আউটপোস্ট থেকে জানানো হয়, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার হলে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা ডাক্তার।  আরজিRead More →

WB Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে দক্ষিণবঙ্গ, জানাল আবহাওয়া দফতর

 বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। এটি পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। কালকের মধ্যে এটি ঝাড়খন্ড ও সংলগ্ন বিহার ,উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে। এর ফলে ভারি বৃষ্টির সতর্কতা বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কিছু অংশে। দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ভারী বৃষ্টি উত্তরেরRead More →

কর্মবিরতি উঠল না আরজি করে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত

আপাতত কর্মবিরতি চলবে আরজি কর মেডিক্যাল কলেজে। মঙ্গলবার সন্ধ্যায় এই কথা জানালেন আন্দোলনরত চিকিৎসকেরা। এক চিকিৎসকের কথায়, ‘‘২২ অগস্টের পর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ চিকিৎসকেরা এ-ও জানালেন, আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের রিপোর্ট জমা দেওয়ার পর কর্মবিরতি তোলা বা জারি রাখার সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, আরজি করের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিতRead More →

প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী চিনের জিমন্যাস্ট দেশে ফিরে রেস্তরাঁয় খাবার পরিবেশক! প্রকাশ্যে ভিডিয়ো

গত প্যারিস অলিম্পিক্সে জিমন্যাস্টিক্সে রুপো জিতেছিলেন চিনের হাউ ইয়াকিন। দেশে ফেরার পর সেই জিমন্যাস্টের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। একটি রেস্তরাঁয় খাবার পরিবেশন করতে দেখা গিয়েছে ইয়াকিনকে। অলিম্পিক্সে মহিলাদের জিমন্যাস্টিক্সের ব্যালান্স বিম ইভেন্টে রুপো পেয়েছিলেন ইয়াকিন। চিনের অন্যতম সেরা জিমন্যাস্ট হিসাবে পরিচিত তিনি। দেশের ফেরার পর একটি রেস্তরাঁয় খাবার পরিবেশনRead More →