অপরাধী যেন ছাড় না পায়! মেয়েদের উপর অত্যাচার নিয়ে ফের সরব প্রধানমন্ত্রী, বার্তা দিলেন রাজ্যগুলিকে

নারীদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে আবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে ‘লাখপতি দিদি সম্মেলনে’ মোদী বলেন, “মহিলাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।” তার পরেই রাজ্য সরকারগুলির উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, “মহিলাদের উপর অত্যাচার মেনে নেওয়া যায় না।” মোদী নির্দিষ্ট কোনও রাজ্য বা ঘটনার উল্লেখ না করলেও, আরজি কর-কাণ্ডের আবহেRead More →

‘আড়াল করছে দুষ্টচক্র’! সিবিআইয়ের দিকে তাকিয়ে আরজি কর আন্দোলন, প্রত্যাহার নয় কর্মবিরতি

আরজি কর-কাণ্ডের তদন্তের জন্য সিবিআইয়ের উপরেই ভরসা করছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। কারণ তাঁদের আশঙ্কা, এ রাজ্যে সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। এ ব্যাপারে বিভিন্ন প্রামাণ্য ঘটনার উল্লেখ করে আন্দোলনকারী চিকিৎসকেরা অভিযোগ করেছেন, ‘‘আড়ালে থেকে একটি ক্ষমতাশালী চক্র সক্রিয় হয়ে তদন্তে বাধা সৃষ্টি করছে, যাদের চাপের কাছে স্বাস্থ্য ভবনও অসহায়।’’ আন্দোলনকারীরা স্পষ্টRead More →

‘চূড়ান্ত হামলার সময় এসেছে’, ২০২৬ সালের মধ্যে মাওবাদী মুক্ত দেশ, ঘোষণা অমিত শাহের

২০২৬ সালের মধ্যে দেশ থেকে নিশ্চিহ্ন হবে মাওবাদীরা। এমনটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শনিবার একটি সাংবাদিক বৈঠকে এ কথা বলেন তিনি। শনিবার ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁইয়ের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘‘আমি বিশ্বাস করি, লড়াই এখন শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসেছে। ২০২৬ সালের মার্চ মাসেরRead More →

R G Kar Incident: বেরিয়ে আসবে অনেক কিছুই! প্রেসিডেন্সি জেলে চলছে কীর্তিমান সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট

আরজিকর কাণ্ড নিয়ে টানা জেরা করা হয়েছে ধৃত সঞ্জয় রায়কে। কিন্তু তার কথার মধ্যে অসংগতি রয়েছে। বিষয়টি পরিস্কার করার জন্য পলিগ্রাফ টেস্ট করতে চেয়েছিল সিবিআই। এর জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়ে গিয়েছে। আজ পলিগ্রাফ টেস্ট হচ্ছে সঞ্জয় রায়ের। পাশাপাশি আরও ২ ডাক্তারের পলিগ্রাফ টেস্ট হচ্ছে আজ। গতকাল পলিগ্রাফ টেস্ট হয়েছেRead More →

কিশোরীকে বাড়িতে ডেকে ‘গণধর্ষণ’! মহারাষ্ট্রের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৪, এখনও অধরা মূল অভিযুক্ত

১৫ বছর বয়সি এক কিশোরীকে বাড়িতে ডেকে গণধর্ষণের অভিযোগ। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলায়। ওই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যেই চার জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। পুলিশ সূত্রে খবর, ওসমানাবাদ জেলার ওই নির্যাতিতা কিশোরীকে আগে থেকেই চিনতেন মূল অভিযুক্ত। শনিবার বিকালেরRead More →

রবিতে সিবিআই নিশানায় সোমও! আরজি করের ফরেন্সিক বিভাগের এক শিক্ষকের বাড়িতে তল্লাশি

আরজি কর হাসপাতালের আর্থিক অনিয়মের তদন্ত করতে রবিবার সকাল সকাল নিজ়াম প্যালেস থেকে বেরিয়েছে সিবিআইয়ের কয়েকটি দল। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে গিয়েছে তারা। সিবিআইয়ের আরও একটি দল রবিবার সকালে গিয়েছে কেষ্টপুরে। সেখানে রয়েছে হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিস সোমের বাড়ি। দেবাশিস আরজি করের ফরেন্সিক বিভাগের সঙ্গেRead More →

বিষ্ণুপুরের জঙ্গল থেকে নিখোঁজ বধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার! ধর্ষণ এবং খুনের অভিযোগ পরিবারের

আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এ বার বাঁকুড়ার বিষ্ণুপুরের জঙ্গল থেকে এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার। মৃতার পরিবারের দাবি, শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন ওই বধূ। রবিবার সকালে তাঁর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে বিষ্ণুপুরের একটিRead More →

সন্দীপের বাড়িতে বাহিনী বৃদ্ধি সিবিআইয়ের! সকাল থেকে তল্লাশি, দুপুরে আরও ৬ গোয়েন্দার প্রবেশ

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকেরা। সকাল ৮টা ৬ মিনিট নাগাদ তাঁরা বাড়িতে ঢুকেছিলেন। সাড়ে ১২টা নাগাদ আরও সিবিআইয়ের একটি দল সন্দীপের বাড়ির ভিতরে প্রবেশ করেছে। সেই দলে রয়েছেন ছ’জন আধিকারিক। এ ছাড়া, সকাল থেকে যাঁরা ছিলেন, তাঁদের কয়েক জন বেরিয়েওRead More →

ত্রিপুরার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬, পরিস্থিতির সামান্য উন্নতি, কমতে শুরু করেছে নদীগুলির জলস্তর

ত্রিপুরায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। বেশরি ভাগ নদীরগুলির জলস্তর কমছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে সিপাহিজলা জেলায় এখনও গোমতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। রাজ্যের বন্যায় রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৬। শুধু বন্যার জলই নয়, ভূমিধস এবং জলে ডুবে মৃত্যু হয়েছে রাজ্যের বন্যাকবলিত আট জেলার মধ্যে ছয়Read More →

সকাল থেকে টানা তল্লাশি, বিকেলে আরজি করের প্রাক্তন সুপারকে নিয়ে অন্য বাড়িতে গেল সিবিআই

আরজি কর হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে তাঁর এন্টালির বাড়ি থেকে বেরিয়ে অন্য একটি বাড়িতে গেল সিবিআই। এন্টালির বাড়িতে সকাল থেকে সিবিআই তল্লাশি চালিয়েছে। কয়েক ঘণ্টা তল্লাশির পর দুপুরে সঞ্জয় বাড়ি থেকে বেরোন এবং ব্যক্তিগত গাড়িতে ওঠেন। তাঁর পিছনে অন্য গাড়িতে ছিলেন সিবিআই আধিকারিকেরাও। সঞ্জয়ের গাড়িতেও সিবিআই ছিল। সঞ্জয়েরRead More →