শনিবার থেকে চার ঘণ্টার টেলিমেডিসিন পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তাররা, ঘোষণা আন্দোলনকারীদের

আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর ২১ দিন অতিক্রান্ত। এই ঘটনার বিচারের দাবিতে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। এরই মধ্যে তাঁরা ঘোষণা করলেন, শনিবার অর্থাৎ ৩১ অগস্ট থেকে ‘টেলিমেডিসিন’ পরিষেবা দেবেন আন্দোলনকারীরা। শুক্রবার রাতে এই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তারা জানিয়েছে শনিবার থেকেRead More →

সমাজমাধ্যমে সারা দিন কুণালের সঙ্গে বাদানুবাদ, সন্ধ্যায় হঠাৎ ‘বেপাত্তা’ অরিজিৎ!

দিন কয়েক ধরে ‘হুঅ্যামআই’ নামে সমাজমাধ্যমের পাতায় নিয়মিত হাজির তিনি। আরজি কর-কাণ্ডে মুখ খুলেছেন, গানও বেঁধেছেন। সেই গান জায়গা করে নিয়েছিল এই নামাঙ্কিত এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার)। শুক্রবার সকাল থেকেও এই মাধ্যমেই কুণাল ঘোষের সঙ্গে তাঁর বার্তালাপ চলেছে পুরোদমে। সন্ধ্যায় সেই সমাজমাধ্যম থেকে হঠাৎ ‘বেপাত্তা’ অরিজিৎ সিংহ! নজরে আসতেই ফেরRead More →

যুবভারতীতে ডুরান্ড জয়ের লক্ষ্যে বাগান, বিদেশের ফুটবলে বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার সিটির খেলা

টানা দ্বিতীয় বার ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজ নামছে মোহনবাগান। যুবভারতীতে পেত্রাতোস-কামিংসদের সামনে নর্থইস্ট ইউনাইটেড। আজ রয়েছে বিদেশের ফুটবল লিগও। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনাল। স্প্যানিশ লিগে খেলবে বার্সেলোনা। বিশ্বের দু’প্রান্তে চলছে দু’টি টেস্ট। চলছে ইউএস ওপেন টেনিসও। ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান বনাম নর্থইস্ট আজ ডুরান্ড কাপের ফাইনালেRead More →

শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব! প্রত্যাখ্যাত হয়ে শ্বশুরবাড়িতে আগুন লাগালেন জামাই, মৃত অভিযুক্ত-সহ চার

স্ত্রী মারা গিয়েছেন দু’বছর আগে। তবুও শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক ছিল জামাইয়ের‌। শুক্রবার বিকেলে শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালকের স্ত্রীকে হঠাৎই বিয়ের প্রস্তাব দেন জামাই। প্রস্তাব খারিজ হওয়ায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে ক্ষোভ জন্মায় ওই ব্যক্তির। শুরু হয় বচসা। এর পর, আচমকা বাড়িতে আগুন লাগিয়ে দেন তিনি। শ্বশুরবাড়ির লোকজনদের আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলRead More →

বিটি রোড অবরুদ্ধ, রাতের কর্মসূচিতে বচসা, পুলিশকে আটকে রেখে বিক্ষোভ রবীন্দ্রভারতীর পড়ুয়াদের

বরাহনগর এলাকায় ভোর ৪টে থেকে অবরুদ্ধ বিটি রোড। ডানলপের দিক থেকে শ্যামবাজারের দিকে যাওয়ার পথে সিঁথির মোড়ে অবরোধ চলছে। কোনও গাড়ি সিঁথির মোড় থেকে এগোতে পারছে না। ডানলপের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ রাখা হয়েছে। যানজট রয়েছে শ্যামবাজার পর্যন্ত। কর্তব্যরত এক পুলিশকর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তনীরা।Read More →

Bardhaman: উচ্চ শিক্ষার প্রলোভনে ছাত্রীকে মোবাইল, পরিত্যক্ত মিলে পার্শ্বশিক্ষক করলেন সর্বনাশ!

 গোটা দেশ জুড়ে এ কী চলছে! একাধিক রাজ্য থেকে আসছে পরপর সব হাড়হিম করা খবর। আরজি কর হাসপাতালে (Kolkata Rape And Murder Case) কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তোলপাড় রাজ্য থেকে দেশ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে। কলকাতায় প্রতিদিন রাস্তায় নামছেন শয়ে শয়ে মানুষ। অমানবিক, ন্যক্কারজনক, নৃশংস ঘটনাRead More →

‘বিচার চাই’, আরজি করের ঘটনার প্রতিবাদে কলেজে কলেজে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শুক্রবার জেলায় জেলায় পথে নামলেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকে তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে বিক্ষোভ কর্মসূচি করবেন ছাত্রছাত্রীরা। সেই নির্দেশ মতো বিভিন্ন জেলায় কলেজগুলির সামনে বিক্ষোভ-অবস্থান করল তৃণমূল ছাত্র পরিষদ। কলকাতার বেশ কয়েকটি কলেজের সামনে শুক্রবার মঞ্চ বেঁধে প্রতিবাদ কর্মসূচিতেRead More →

ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন সূর্য, বাংলাদেশ সিরিজ়‌ের আগে চিন্তা বাড়ল ভারতীয় ক্রিকেটে

বাংলাদেশ সিরিজ় শুরুর আগে হঠাৎই চিন্তা বাড়াল সূর্যকুমার যাদবকে নিয়ে। বুচি বাবু ক্রিকেট প্রতিযোগিতায় খেলতে নেমে চোট পেলেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। মাঠ ছেড়ে উঠে যেতে হয়েছে তাঁকে। ম্যাচে আর অংশ নিতে পারবেন কি না তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। গ্রুপ পর্বে মুম্বইয়ের তৃতীয় তথা শেষ ম্যাচের আগে দলের সঙ্গেRead More →

আরজি কর-কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল বোস, জানালেন ‘পরিস্থিতি’

আরজি-কর কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের একটি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেশ কিছু বিষয় জানিয়েছেন রাজ্যপাল। আরজি করের ঘটনার গুরুত্ব থেকে রাজ্যে চলা নাগরিক সমাজের আন্দোলন, সব কিছুই শাহের কানে তুলেছেন রাজ্যপাল। বৃহস্পতিবার রাতে দিল্লি যান রাজ্যপাল বোস। এর আগেRead More →

কলকাতা পুলিশের ডিসি ইন্দিরাকে সমাজমাধ্যমে হুমকি! তদন্ত শুরু করল হেয়ার স্ট্রিট থানা

কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে সমাজমাধ্যমে নানা রকম কুরুচিকর মন্তব্য করা এবং হুমকি দেওয়ার অভিযোগে এ বার তদন্ত শুরু করল কলকাতা পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। আরজি কর-কাণ্ডের পর বেশ কিছু বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন ইন্দিরা। কলকাতা পুলিশের হয়ে তিনিইRead More →