হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের, ঘরের মাঠে ১-০ গোলে লাল-হলুদকে হারাল সুনীলের বেঙ্গালুরু

আইএসএলের প্রথম দিন নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করেছিল মোহনবাগান। দ্বিতীয় দিন পয়েন্ট নষ্ট করল কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল। মোহনবাগান ড্র করলেও ইস্টবেঙ্গল হারল। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ০-১ গোলে হারল তারা। আইএসএলের শুরুটা ভাল হল না তাদের। অ্যাওয়ে ম্যাচে শুরু থেকে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন না ক্লেটন সিলভা। দিমিত্রিয়সRead More →

ইলিশ নিয়ে ভারতের কাছে দুঃখপ্রকাশ বাংলাদেশের! ডিমের পর আলু-পেঁয়াজের জন্য আর্জি ইউনূস সরকারের

উৎসবের মরসুমে ভারতে ইলিশ রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত কি দু’দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে? বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের তরফে জানানো হয়েছে, ইলিশ রফতানি আপাতত নিষিদ্ধ করার নেপথ্যে অন্য কোনও কারণ নেই। দেশের অভ্যন্তরীণ চাহিদাই একমাত্র কারণ। তবে ভারত থেকে ডিম আমদানির পরে আলু এবং পেঁয়াজ রফতানি স্বাভাবিক রাখার আর্জি জানালRead More →

আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনেও গ্রেফতার সন্দীপ, ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ-ও

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় এ বার গ্রেফতার হলেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আগেই ওই হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআইয়ের হাতে পাকড়াও হয়েছিলেন সন্দীপ। এ বার সন্দীপকে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেফতার করা হল। এরই পাশাপাশি গ্রেফতার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল।Read More →

Memorandum, East Medinipur, পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে মাদক দ্রব্যের প্রসার রোধের দাবিতে স্মারকলিপি

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও কোলাঘাট ব্লক এলাকায় আবগারি দপ্তর অনুমোদিত মদের দোকানের বাইরে হোটেল, ঠান্ডা পানীয়, এমনকি মুদির দোকানেও মদের বেআইনি বিক্রি রমরমিয়ে চলছে। শুধু তাই নয়, ব্লক এলাকায় চোলাই মদ তৈরির ভাটি বন্ধ হলেও অবাধে চোলাই মদ বিক্রি হচ্ছে। ফলস্বরূপ পাঁশকুড়া ব্লকের মাইশোরা এলাকা সহ বিভিন্ন এলাকায় ইভটিজিং,Read More →

যন্ত্রে আটকে গেল তরুণীর জ্যাকেট, চালু হতেই পাক খেলেন ব্লেডের সঙ্গে! বাঁচলেন বরাতজোরে

হাতে আখ নিয়ে ফলের দোকানে ঢুকছিলেন তরুণী। প্যান্ট-টিশার্টের উপর তিনি পরেছিলেন জ্যাকেট। দোকানে ঢুকতে গিয়ে পাশে রাখা যন্ত্রের ব্লেডের সঙ্গে আটকে গেল তরুণীর জ্যাকেট। তখনই ঘটল বিপদ। যন্ত্রটি চালু অবস্থায় ছিল। ব্লেডটি ধীর গতিতে ঘুরছিল। তবে তরুণীর জামা আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্লেডটি দ্রুত গতিতে পাক খেতে শুরু করে। জামাRead More →

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত দুই জওয়ান, রাতভর গোলাগুলি কিস্তওয়ারে, উত্তপ্ত বারামুলাও

বিধানসভা নির্বাচন চলতি মাসেই। তার আগে দফায় দফায় উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। শুক্রবার কিস্তওয়ারে জঙ্গিদের গুলিতে ভারতীয় সেনার দুই জওয়ানের মৃত্যু হয়েছে। আরও দু’জন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। কিস্তওয়ারে রাতভর গোলাগুলি চলেছে। সকালেও জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর তরফে শুক্রবার রাতে কিস্তওয়ারে যৌথ অভিযানRead More →

চারদিকে ধর্ষণ, হেনস্থা নিয়েই চর্চা, সে সব প্রশ্ন তুলছে শিশুমনে, কী উত্তর দেবেন বড়রা?

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কেবল মহানগরীর বাসিন্দারা নন, পথে নেমেছে বিশ্ববাসী। কোথাও মিছিলে হেঁটে, কোথাও রাস্তাকেই ক্যানভাস বানিয়ে ছবি এঁকে নৃশংস ঘটনার বিচার চাইছে মানুষ। কুমোরটুলির মৃৎশিল্পী থেকে রিকশাচালক, শিক্ষক থেকে অভিনেতা-অভিনেত্রী, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মানুষ এই আন্দোলনে যোগদান করছেন নিজের নিজের মতো করে। রাতের পর রাত জাগছে শহরবাসী। পিছিয়েRead More →

কে ফোন করে সেই সিভিক ভলান্টিয়ারকে ডেকেছিলেন হাসপাতালে? কেন যেতে বলেছিলেন? ধন্দে গোয়েন্দারা

সাধারণত সকালে বা সন্ধ্যায়, রাত ৮টা-৯টা পর্যন্ত আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখা যেত তাকে। তবে কয়েক দিন রাত ১২টা পর্যন্তও কলকাতা পুলিশের সেই সিভিক ভলান্টিয়ার আর জি কর হাসপাতালের তল্লাটে থেকেছেন বলে সিবিআইয়ের তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। গত এক বছরে সিভিক ভলান্টিয়ারের মোবাইলের নথির খুঁটিনাটি দেখে এমনই তথ্যRead More →

Sukanta, BJP, কিসের ভয়? পদত্যাগ করতে কে আটকেছে? ডাক্তারবাবুদের প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর কাছে ছিল না, দাবি সুকান্ত‌ মজুমদারের

মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে সরাসরি সম্প্রচারের প্রস্তাব মানতে রাজি হয়নি নবান্ন। আর তাতেই ভেস্তে গিয়েছে বৈঠক। এই বৈঠক ভেস্তে যাওয়ায় হতাশ হয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরাও। সরাসরি সম্প্রচারের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে মুখ্যমন্ত্রীকে নিশানা দেগেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুলেছেন, কিসের ভয় মুখ্যমন্ত্রীর? ডাক্তারবাবুদের প্রশ্নের উত্তর দিতেRead More →

Bankura: নিজের বাড়িতে আটকে রেখে তরুণীকে ধর্ষণ! গ্রেফতার তৃণমূল নেতা…

 নিজের বাড়িতে আটকে রেখে তরুণীকে দিনের পর দিন ধর্ষণ! কাঠগড়ায় তৃণমূল নেতা! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। এবার বাঁকুড়ার সোনামুখী। পুলিস সুত্রে খবর, অভিযুক্তের নাম নারায়ণ মিত্র। সোনামুখী ব্লকে আইএনটিটিইউসির সভাপতি তিনি। অভিযোগ, স্থানীয় এক তরুণীকে প্রায় ১ সপ্তাহ নিজের বাড়িতে আটকে রেখেছিলেন নারায়ণ। শুধু তাই নয়, ধর্ষণও করেছেন! শেষপর্যন্ত যখনRead More →