ইংল্যান্ড সফরে নেতৃত্বে থাকবেন রোহিতই, নিশ্চিত ছয় ব্যাটার, দু’টি জায়গার জন্য লড়াইয়ে আরও ছয়

আইপিএলের পর কয়েক দিনের বিশ্রাম। তার পরই ভারতীয় দল যাবে ইংল্যান্ড সফরে। পাঁচটি টেস্টের সিরিজ় খেলার কথা রোহিত শর্মা, বিরাট কোহলিদের। শোনা যাচ্ছিল, ফর্মে না থাকা রোহিত ইংল্যান্ড সফরে নাও যেতে পারে। সেই জল্পনা খারিজ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফিট থাকলে আগামী ইংল্যান্ড সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেনRead More →

‘কাউকে রেয়াত করা হবে না’! পহেলগাঁওয়ে জঙ্গিহানা নিয়ে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, নিন্দায় সরব মমতাও

কাশ্মীরের পহেলগাঁওয়ের রিসর্টে জঙ্গিহানায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। এই ঘটনায় জড়িতদের কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই সৌদি আরব সফরে গিয়েছেন তিনি। সেখানে থেকেই ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তাঁকে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন। তার পরেই নিজের এক্স (সাবেক টুইটার)Read More →

অন্তত ২৫ পর্যটকের মৃত্যু! কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা, চলল ৫০ রাউন্ড গুলি, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গিহানার ঘটনায় অন্তত ২৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। সূত্রের খবর, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের পাহাড়ে একটি রিসর্টের অদূরে পর্যটকেরা আক্রান্ত হন বলে জম্মু ও কাশ্মীর পুলিশের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত কয়েকটি খবরেRead More →

‘মোদীকে গিয়ে জানাও’! স্বামীর মাথায় গুলি করে স্ত্রীকে বলল ঘাতক, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার রোমহর্ষক ছবি

জম্মু-কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিল কর্নাটকের এক পরিবার। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় মঞ্জুনাথ রাওয়ের। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন স্ত্রী পল্লবী এবং তাঁদের পুত্র। কর্নাটকের শিবমোগ্গার বাসিন্দা পল্লবীর দাবি, অতর্কিত তাঁদের আক্রমণ করে তিন থেকে চার জন। তাঁর স্বামীকে খুন করার পর ওই চার জনের এক জন বলে,Read More →

অযোগ্যদের বহিষ্কারের আবেদন নিয়ে হাই কোর্টে যাবেন যোগ্যরা, একই সঙ্গে ঘোষণা এসএসসি দফতরে ঘেরাও কর্মসূচিও চলবে

‘অযোগ্যদের কেন বরখাস্ত করা হচ্ছে না?’ চাকরিহারা শিক্ষকেরা জানাচ্ছেন, ১৭,২০৬ জনের যে তালিকা বিকাশ ভবন দিয়েছে, তার মধ্যে ১৫,৪০৩ জন যোগ্য। কিন্তু তাতে তাঁরা ‘আংশিক সন্তুষ্ট।’ কারণ, ‘মিরর ইমেজ’ প্রকাশ হয়নি। কেন হচ্ছে না, তার ব্যাখ্যা চাওয়া হবে মন্ত্রীর কাছে। অন্য দিকে, মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে তাঁরা জানতে চাইবেন, কেনRead More →

ঘোড়ায় চড়ে পহেলগাঁওয়ের ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’ দর্শনে গিয়েছিলেন, মৃত্যুদূতেরা এল ভেলপুরি খাওয়ার সময়

কাশ্মীর ভাষায় ‘নাগ’ মানে ঝর্না। ‘অনন্ত’ মানে অসংখ্য। দক্ষিণ কাশ্মীরের সেই অনন্তনাগ জেলার ‘মাথার মুকুট’ হিসাবে পরিচিতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যটন স্থান পহেলগাঁও। আর পর্যটকদের জন্য অবশ্য-দর্শনীয় ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’ হিসেবে পরিচিত সবুজে ঢাকা বৈসরণ উপত্যকা। পহেলগাঁও বেসক্যাম্প থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে, জাফরান, আখরোট, আপেলের বাগান আর জঙ্গলে ঢাকা, পাহাড়ে ঘেরাRead More →

KKR | IPL 2025: ঘরের মাঠে গুজরাতের কাছে হেরে প্লে-অফের রাস্তা এবার কঠিন করে ফেললেন নাইটরা…

 প্লে অফে কি দেখা যাবে কলকাতাকে? পঞ্জাবের এবার গুজরাতের কাছেও হেরে গেল নাইট। তাও আবার ঘরের মাঠে! প্লে-অফে যাওয়ার জন্য ২পয়েন্ট অত্যন্ত জরুরি ছিল। কিন্তু তা আর হল না। বরং ইডেনে দাপট দেখাল গুজরাতই। পঞ্জাব ম্যাচে হারের পর প্রথমে একাদশে বদল। টসে জিতে জেতার পরই সেকথা জানান নাইট অধিনায়ক রাহানে।Read More →

আইপিএলে একটিও ম্যাচ না খেলা ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি!

এ বারের আইপিএলে ভাল ফর্মে রয়েছেন বিরাট কোহলি। আট ম্যাচে ৩২২ রান করে ফেলেছেন। রবিবার পঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত থেকে দলকেও জিতিয়েছেন। ম্যাচের পরেই পঞ্জাবের এক ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিয়েছেন কোহলি। সেই ক্রিকেটার আজ পর্যন্ত আইপিএলে একটিও ম্যাচ খেলেননি। তিনি হলেন মুশির খান। ভারতীয় ক্রিকেটার সরফরাজ় খানের ভাই। মহানিলামে ৩০Read More →

লাগাতার ব্যর্থতার পরেও রাসেলের দোষ ঢাকতে মরিয়া কেকেআর, বাকিদের দায়িত্ব নিতে বললেন মেন্টর ব্র্যাভো

আট ম্যাচে তিনি করেছেন মাত্র ৫৫ রান। ম্যাচ শেষ করে আসার যে দক্ষতা ছিল তা অনেক দিন ধরে দেখা যাচ্ছে না। ইদানীং বার বার স্পিনারের বলে আউট হচ্ছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, হাতে রভমান পাওয়েলের মতো বিকল্প থাকা সত্ত্বেও তাঁকে খেলিয়ে যাওয়ার অর্থ কী? তবু আন্দ্রে রাসেলের ব্যর্থতা দেখতে রাজি নয়Read More →

মে মাসেই চালু ‘ইয়েলো লাইন’ বিমানবন্দর জুড়ছে মেট্রো মানচিত্রে, পরিদর্শন শেষে ঘোষণা শমীকের

এক মাসের মধ্যেই আরও দীর্ঘায়িত হতে চলেছে কলকাতার মেট্রো মানচিত্র তথা যাত্রী পরিষেবা। ঘোষণা করলেন সাংসদ তথা ‘কলকাতা মেট্রো যাত্রী পরামর্শদাতা কমিটি’র সদস্য শমীক ভট্টাচার্য। নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের প্রায় অর্ধেকটাই মে মাসে খুলে যেতে চলেছে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ শমীক। রেল মন্ত্রকের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা এ বিষয়ে করাRead More →