যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার ‘র‌্যাগিং’! গবেষকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ প্রথম বর্ষের ছাত্রের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার র‌্যাগিংয়ের অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক স্তরের প্রথম বর্ষের এক ছাত্র র‌্যাগিংয়ের অভিযোগ তুলেছেন। অভিযোগ, তাঁর বিভাগেরই দুই গবেষক পড়ুয়া তাঁকে হেনস্থা করেছেন। এমনকি, থাপ্পড়ও মারা হয়েছে। ঘটনাটির দিকে দৃষ্টি আকর্ষণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ছাত্র। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওবিসি নিয়ে আন্দোলন চলছিল।Read More →

৩৬৯ দিন পর ‘শাপমুক্তি’ হার্দিকের! ঘরের মাঠে দিল্লিকে হারিয়ে প্লে-অফে মুম্বই, বিদায় দিল্লির

১৭ মে, ২০২৪। ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের পর চোখে জল নিয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক পাণ্ড্য। সে বারই নিজের পুরনো দলে ফিরেছিলেন তিনি। অধিনায়ক হয়েছিলেন। কিন্তু হার্দিক হয়তো স্বপ্নেও ভাবেননি, তাঁর দলের সমর্থকদের কাছে এ ভাবে বিদ্রুপের শিকার হতে হবে তাঁকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিকের বিরুদ্ধে পোস্টার পড়েছিল। রোহিতRead More →

জয়েন্ট এন্ট্রান্স: নতুন ওবিসি প্যানেল তৈরির নির্দেশ হাই কোর্টের, কাউন্সেলিংয়ে সুযোগ নয় ২০১০ পরবর্তী শংসাপত্রে

গত বছরের জয়েন্ট এন্ট্রান্স (মেডিক্যাল-স্নাতকোত্তর) পরীক্ষায় অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) পরীক্ষার্থীদের নতুন প্যানেল তৈরি করতে বলল কলকাতা হাই কোর্ট। ২০২৪ সালে ওই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের একাংশ কাউন্সেলিংয়ে ডাক পাননি বলে অভিযোগ। তা নিয়ে মামলা গড়ায় হাই কোর্টে। বুধবার ওই মামলায় বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, স্নাতকোত্তর স্তরের ওই পরীক্ষায় ওবিসিদেরRead More →

‘বুড়ো’দের নিয়েই খেলতে চান ফ্লেমিং, দল ব্যর্থ হলেও দর্শন বদলাবেন না ধোনিদের কোচ

এক সময় ‘ড্যাডিজ় আর্মি’ বলা হত চেন্নাই সুপার কিংসকে। দলের বেশির ভাগ ক্রিকেটারের বয়স দেখেই এই তকমা দেওয়া হয়েছিল তাদের। সেই বয়স্ক ক্রিকেটারদের নিয়েই ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। তবে গত দুই মরসুমে প্লে-অফে উঠতে পারেনি তারা। এ বার প্রথম দল হিসাবে প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছে তারা। ব্যর্থতার জন্যRead More →

অবসরের পর কি কোচ হবেন কোহলি? বিরাট-ভবিষ্যৎ জানিয়ে দিলেন শাস্ত্রী

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে কুড়ি-বিশের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। গত সপ্তাহে আচমকা টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন তিনি। বাকি রয়েছে আর একটি ফরম্যাট। ক্রিকেট থেকে পুরোপুরি অবসরের পর কি কোচ হবেন কোহলি? ভবিষ্যদ্বাণী করলেন রবি শাস্ত্রী। কী বলেছেন ভারতের প্রাক্তন কোচ? কোহলির সঙ্গে শাস্ত্রীর সম্পর্ক বেশRead More →

নিজের প্রথম বিশ্বকাপেই রুপো আদ্রিয়ানের, জয়দীপ-পুত্রের হাত ধরে প্রথম পদক এল ভারতে

নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছেন আদ্রিয়ান কর্মকার। প্রথম দিনই নজর কাড়লেন তিনি। রুপো জিতলেন আদ্রিয়ান। বাঙালি অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের পুত্রের হাত ধরে প্রথম পদক এল ভারতে। শুধু পদক জেতা নয়, জুনিয়র জাতীয় রেকর্ডও গড়েছেন আদ্রিয়ান। মঙ্গলবার জার্মানিতে জুনিয়র শুটিং বিশ্বকাপে ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে নেমেছিলেন আদ্রিয়ান। ৬০টি শটের পরেRead More →

West Bengal Weather Update: বাংলার উপরে বিশাল নিম্নচাপ অক্ষরেখা, বিকেলে প্রবল ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে একাধিক জেলা

পূর্ব-পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। যেটি পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে। উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণবঙ্গে সকালের দিকে গরম ও অস্বস্তি। বিকেলের পর বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকেRead More →

পাক সেনাপ্রধান আসিম মুনিরকে বিরল মর্যাদা শাহবাজ মন্ত্রিসভার, দেওয়া হল ফিল্ড মার্শাল পদ

পাক সেনার ইতিহাসে ঠাঁই করে নিলেন জেনারেল আসিম মুনির। তাঁকে ফিল্ড মার্শাল পদে উত্তরণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মন্ত্রিসভা। মঙ্গলবার থেকেই তা কার্যকর হয়েছে। প্রয়াত প্রাক্তন সেনাশাসক আয়ুব খানের পর পাক সেনার দ্বিতীয় অফিসার হিসাবে মুনির ‘পাঁচ তারা জেনারেল’ পদ পেলেন। ২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে ৬ মেRead More →

ধোনিকে হারিয়ে তাঁরই পা ছুঁয়ে প্রণাম বৈভবের, দিল্লির মাঠে সূর্যবংশীর ‘গুরুদক্ষিণা’

১৪ বছরের বৈভব সূর্যবংশী যখন ১৮৮ রান তাড়া করতে নেমেছিল তখন উইকেটের পিছনে দাঁড়িয়ে মহেন্দ্র সিংহ ধোনি। তাতে ঘাবড়ে যায়নি বৈভব। বিশ্বক্রিকেটের সেরা মস্তিষ্কের বিরুদ্ধে মগজাস্ত্রের লড়াই দেখিয়েছে সে। ধোনির সব অস্ত্র ভোঁতা করে দিয়ে রাজস্থানের জয়ের ভিত তৈরি করে দিয়েছে বৈভব। তবে ম্যাচ শেষে দেখা গেল এক বিরল দৃশ্য।Read More →

স্বর্ণমন্দিরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়নি! কর্তৃপক্ষের পর সেনাকর্তার দাবি খারিজ করল ভারতীয় সেনাবাহিনীও

পাক হামলা রুখতে অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র বসানোর দাবি খারিজ করল সেনা। মঙ্গলবার সন্ধ্যায় সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘স্বর্ণমন্দিরে বিমান বিধ্বংসী কামান মোতায়েনের বিষয়ে কিছু সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হচ্ছে। কিন্তু স্পষ্ট ভাবে জানানো হচ্ছে যে শ্রী দরবার সাহিব অমৃতসর (স্বর্ণমন্দির) প্রাঙ্গণে কোনও বিমান বিধ্বংসীRead More →