Ranjit, Bhatpara, চরম আর্থিক সঙ্কটে ভাটপাড়ার শহিদ জওয়ান রঞ্জিতের পরিবার, মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আবেদন স্ত্রী কৌশল্যার

চরম আর্থিক সঙ্কটে ভাটপাড়ার শহিদ রঞ্জিতের পরিবার। ঝন্টু শেখের স্ত্রীর মতো চাকরির প্রার্থনা করছেন রঞ্জিতের স্ত্রী কৌশল্যাও। এ যেন একই কাজে পৃথক ফলের মতোই ঘটনা। কাশ্মীরের পুলওয়ামায় শহিদ সেনা জওয়ান ঝন্টু শেখের মৃত্যুর পর তার পরিবার পেয়েছে চাকরি, কিন্তু সেনা জওয়ান শহিদ রঞ্জিত যাদবের পরিবার এখনো পায়নি কোনো সরকারি চাকরি।Read More →

মাঠে খোদ আইপিএল চেয়ারম্যান, কী ভাবে ধর্মশালার মাঠ খালি করা হয়েছিল বৃহস্পতিবার

বৃহস্পতিবার আইপিএলের ম্যাচের মাঝেই জম্মুতে শুরু হয়েছিল পাকিস্তানের হামলা। প্রত্যাঘাত করেছিল ভারতও। সংঘর্ষের কারণে ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। দর্শকদের মাঠ থেকে বার করে দেওয়া হয়েছিল। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল নিজে মাঠে নেমে দর্শকদের মাঠ ছাড়ার কথা বলেছিলেন। কী ভাবে বার করা হল দর্শকদের?Read More →

কন্যাশ্রী কাপে ১৪ গোল দিল ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক তিন কন্যার

কন্যাশ্রী কাপে বড় ব্যবধানে জিতল ইস্টবেঙ্গলের মহিলা দল। শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তারা ১৪-১ গোলে হারিয়েছে সরোজিনী নাইড়ু ওএসসি-কে। তিন খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন। ইস্টবেঙ্গলের হয়ে হ্যাটট্রিক করেছেন দেবলীনা ভট্টাচার্য, কার্তিকা অঙ্গমুথু এবং অষ্টম ওঁরাও। দু’টি গোল সুস্মিতা লেপচার। একটি করে গোল সুস্মিতা বর্ধন, সাথী দেবনাথ এবং প্রিয়াঙ্কা সুজিশের। কন্যাশ্রী কাপেরRead More →

তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে ফিরতে কোনও বাধা নেই বলে লিখিত জানাল বিদেশ মন্ত্রক, কিন্তু লেখিকা নিজে কী চাইছেন?

বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গ বা কলকাতায় ফেরার ক্ষেত্রে কোনও বাধা নেই বলে লিখিত ভাবে জানাল ভারত সরকার। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে লেখা চিঠিতে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ এ কথা জানিয়েছেন। ভারত সরকারের তরফ থেকে তসলিমার গতিবিধিতে যে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি, সে কথা তসলিমা নিজেও শুক্রবার আনন্দবাজার ডটRead More →

কেন্দ্রের নয়া শিক্ষানীতি মানতে কোনও রাজ্যকে বাধ্য করা যাবে না! জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, খারিজ জনস্বার্থ মামলা

নতুন শিক্ষানীতি চাপিয়ে দেওয়া যাবে না কোনও রাজ্যের উপর! শুক্রবার এক মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পারদিওয়াল এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করার বিষয়ে কোনও রাজ্যকে বাধ্য করা যাবে না। কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে ভারতের বেশ কয়েকটি রাজ্য আপত্তি তোলে।Read More →

সংঘাতের আবহে সতর্কতামূলক ব্যবস্থা! দেশের ২৪টি বিমানবন্দর বন্ধের সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র, খুলবে কবে?

ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। আগামী ১৫ মে বিকেল ৫টা ২৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ওই বিমানবন্দরগুলির পরিষেবা। বৃহস্পতিবার ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। সেই হামলা ব্যর্থ করে ভারত। এই আবহে ভারতের ২৪টি বিমানবন্দর ১০ মে পর্যন্তRead More →

জম্মুর আকাশে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে লাল বল, বিয়ের রোশনাই নাকি? সম্বিত ফিরল হ্যাঁচকা টানে, ওগুলো সব মিসাইল!

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা। জম্মু স্টেশন মোড়ে অটোওয়ালার সঙ্গে দর হাঁকাহাঁকি করছিলাম। আচমকা শব্দ ভেসে এল! দুম…দুম…দুম…! আমি আর অটোচালক দু’জনেই চমকে উপরে তাকালাম। মাথার উপরে আকাশে মালার মতো উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে লাল বল। তার পরে মিলিয়ে যাচ্ছে দিগন্তে। দিল্লি থেকে জম্মু পর্যন্ত আসতে আসতে ১১ ঘণ্টার রাস্তায় সেনাRead More →

জে-১০সি যুদ্ধবিমান, পিএল-৯ ক্ষেপণাস্ত্র, এসকিউ-১৬ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কোন কোন চিনা অস্ত্র ব্যবহার করল পাক সেনা?

ভারতের সঙ্গে সঙ্ঘাতের আবহে আবার প্রকাশ্যে এল পাক সেনার চিন নির্ভরতা। ‘অপারেশন সিঁদুরে’র প্রতিশোধ নিতে ভারতীয় ভূখণ্ডে হামলার পাশাপাশি প্রতি আক্রমণ থেকে বাঁচতে চিনা যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরেই নির্ভর করতে হল জেনারেল আসিম মুনিরের বাহিনীকে। পহেলগাঁও হত্যাকাণ্ডের ১৫ দিনের মাথায়, গত ৬ মে রাতে পাক অধিকৃতRead More →

খারাপ সময় কাটছেই না মেসিদের, আরও এক হারে পয়েন্ট তালিকায় ছ’নম্বরে নামল মায়ামি

জিততেই ভুলে গিয়েছে ইন্টার মায়ামি। গোল করতে পারছেন না লিয়োনেল মেসি। ফলে তাঁর দলের সমস্যা আরও বাড়ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাতটি ম্যাচে মাত্র একটি জিতেছে মায়ামি। এ বার অরল্যান্ডো সিটির কাছে হেরেছে তারা। এই হারের ফলে মেজর লিগ সকারের পয়েন্ট তালিকায় আরও নেমেছে মায়ামি। ঘরের মাঠে অরল্যান্ডো সিটির বিরুদ্ধেRead More →

Body, Goghat, শ্বশুর বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, গোঘাটে খুনের অভিযোগে আটক এক

শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হলো এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতার নাম পূজা দাস (২৫)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে গোঘাটের ওগোবাটি পঞ্চায়েতের খাটো গ্রামে। ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতারRead More →