তিন বার টাই, ম‍্যাচের নিষ্পত্তি তৃতীয় সুপার ওভারে! নজির টি-টোয়েন্টি ক্রিকেটে

টি-টোয়েন্টি ক্রিকেটের নিষ্পত্তি হল তৃতীয় সুপার ওভারে। এমনই হাড্ডাহাড্ডি ম্যাচ হল নেদারল্যান্ডস এবং নেপালের মধ্যে। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোয় মুখোমুখি হয়েছিল দু’দেশ। সেই ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতে হল তৃতীয় সুপার ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত জয় পেল নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫২ রান করে নেদারল্যান্ডস। জবাবে নেপাল করে ৮Read More →

Kolkata Shocker: ‘স্বেচ্ছায় পৃথিবী ত্যাগ করছি’, ট্যাংরা কাণ্ডের ছায়া এবার কসবায়, বাড়িতেই…

ফের ঋণের দায়ে শেষ গোটা পরিবার? খাস কলকাতায় বাড়ি থেকে উদ্ধার হল বাবা, মা ও ছেলের দেহ। ট্যাংরার পর এবার কসবা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাজারে প্রায় লক্ষাধিক টাকা দেনা ছিল ওই পরিবারের। তবে ঠিক কী কারণে আত্মহত্যা? স্ত্রী ও ছেলেকে খুন করে কি আত্মঘাতী বাবা? উত্তর খুঁজছে পুলিস। স্থানীয়Read More →

Ahmedabad Plane Crash: বোয়িং ৭৮৭ বনাম এয়ারবাস এ৩৫০! লড়াইয়ে এগিয়ে কে? তুল্যমূল্য বিশ্লেষণে জানুন এ-টু-জেড…

  আমদাবাদ বিমান দুর্ঘটনার চারদিন হয়ে গেল। মঙ্গলবারই হাফ ডজন ড্রিমলাইনার ওড়ায়নি এয়ার ইন্ডিয়া! এখন প্রশ্ন উঠছে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কি অস্তাচলে! বোয়িং বসে গেলে তার জায়গা নিতে পারে এয়ারবাস এ৩৫০ 1/9 বোয়িং ৭৮৭ বনাম এয়ারবাস ৩৫০ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং এয়ারবাস এ৩৫০ উভয়ই আধুনিক দূরপাল্লার বিমান। জ্বালানি সাশ্রয়ের পাশাপাশিRead More →

মুশফিকুর-শান্তর শতরান, শুরুর ধাক্কা সামলে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্টা লড়াই বাংলাদেশের

মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর জোড়া শতরানের সুবাদে ভাল জায়গায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের খেলার শেষে সফরকারী দলের রান ৩ উইকেটে ২৯২। টস জিতে গলের ২২ গজে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শান্ত। বাংলাদেশের শুরুটা অবশ্য ভাল হয়নি। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়Read More →

সন্দেহ পুলিশের চর, ছত্তীসগঢ়ের বিজাপুরে তিন গ্রামবাসীকে ফাঁসি দিয়ে খুন করল মাওবাদী বাহিনী

নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ছত্তীসগঢ়ের বস্তারে প্রত্যাঘাত করল মাওবাদীরা। পুলিশের চর সন্দেহে মঙ্গলবার বিজাপুর জেলায় তিন গ্রামবাসীর গলায় ফাঁস লাগিয়ে খুন করল নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। পুলিশ জানিয়েছে, নিহত তিন ব্যক্তি নয়াপাড়া এলাকার পেদ্দাকোর্মা এলাকার বাসিন্দা। তাঁদের গ্রাম থেকে তুলে নিয়ে গিয়েRead More →

শাস্তি তুলে নিল ফিফা, স্বস্তি মোহনবাগানে, নতুন ফুটবলার সই করাতে পারবে সবুজ-মেরুন

দলবদলের উইন্ডো খুলতেই সুখবর মোহনবাগান সুপার জায়ান্টে। নতুন মরসুমের জন্য ফুটবলার সই করাতে আর কোনও বাধা রইল না। মঙ্গলবার ফিফা ট্রান্সফার ব্যান বা ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিল মোহনবাগানের উপর থেকে। অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে জেসন কামিংসকে সই করানোর ক্ষেত্রে পদ্ধতিগত কিছু ত্রুটি থাকায়Read More →

‘আমরা স্বেচ্ছায় পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’! কসবার ফ্ল্যাটে মিলল সুইসাইড নোট, একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার

কসবায় স্ত্রী, পুত্রকে নিয়ে কি আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ! মৃত সরজিৎ ভট্টাচার্যের ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট পুলিশ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, ওই চিঠিতে লেখা রয়েছে, তাঁরা ‘স্বেচ্ছায়’ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় কসবার রাজডাঙা গোল্ড পার্কের ফ্ল্যাট থেকে সরজিৎ, তাঁর স্ত্রী গার্গী এবং পুত্র আয়ুষ্মানের ঝুলন্ত দেহ উদ্ধারRead More →

যান্ত্রিক গোলযোগ! এক দিনে বাতিল এয়ার ইন্ডিয়ার সাতটি বিমান, দুর্ঘটনার পর থেকে মোট ১১

উড়ানের পাঁচ মিনিটের মাথায় অহমদাবাদের লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। গত বৃহস্পতিবারের ঘটনা। বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটির গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক। সেই থেকে দুঃসময় আর কাটছে না এয়ার ইন্ডিয়ার। একের পর এক বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। তার জেরে বাতিল হয়েছে উড়ান। শুধু মঙ্গলবারই বাতিল হয়েছে এয়ার ইন্ডিয়ার সাতটিRead More →

‘নিঃশর্তে আত্মসমর্পণ করুন, আমরা জানি কোথায় লুকিয়ে রয়েছেন আপনি’! খামেনেইকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সকালে হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি কোনও ভাবে আমেরিকার উপর হামলা চালানোর চেষ্টা করে, তা হলে ‘তছনছ’ করে দেওয়া হবে। রাতে আরও সুর চড়িয়ে তিনি নিশানা করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তথা ক্ষমতার নিয়ন্ত্রক আয়াতোল্লা আলি খামেনেইকে। ট্রাম্প তাঁর নিজস্ব সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে কয়েকটি পোস্ট করেছেনRead More →

টেস্ট বিশ্বকাপের ফাইনাল হেরেও আইসিসি ক্রমতালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া, ভারত কত নম্বরে?

ফাইনাল হারলেও শীর্ষস্থান হারাল না অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা। কিন্তু তার পরেও আইসিসি-র টেস্ট ক্রমতালিকার শীর্ষে প্যাট কামিন্সেরা। আইসিরি-র নতুন টেস্ট ক্রমতালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩২০০। গত দু’বছরে ২৬টা টেস্ট খেলে তাদের রেটিং ১২৩। টেস্ট বিশ্বকাপ জেতায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।Read More →