২৪ ঘন্টায় মৃত্যু ৪১৮ জনের, ভারতে করোনা-আক্রান্ত বেড়ে ৫,৬৬,৮৪০

সময় যত এগোচ্ছে ততই ভয়াবহ আকার নিচ্ছে করোনা-সংক্রমণ। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যু-মিছিল। প্রতিদিনই তৈরি হচ্ছে একের পর এক সংখ্যার রেকর্ড। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮,৫২২ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতেRead More →

ইন্টারনেট পরিষেবা ফের বন্ধ হচ্ছে কাশ্মীর ও লাদাখে! অমিত শাহের টুইট ঘিরে শোরগোল

ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নামে ফেক টুইট ঘিরে সরগরম হল রাজনৈতিক মহল। কাশ্মীরে ব্রডব্যান্ড ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনই টুইট ভাইরাল হয়। অমিত শাহের টুইটার হ্যান্ডেল থেকেই এই টুইট করা হয়েছিল বলে প্রথম মনে করা হয়। কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়েছে, এমনRead More →

অসমে ২৫ জেলার ১৩,১৬,৯২৭ লক্ষ মানুষ বন্যার কবলে, হত কিশোরী সহ ছয়

করোনার আবহে সংহারী রূপ ধারণ করেছে অসমের (Assam) দ্বিতীয় দফার বন্যা পরিস্থিতি। গত মে মাসের শেষের দিকে বছরের প্রথম ধাক্কা মানুষ সামাল দিতে পারেননি। এরই মধ্যে আবার ভয়াবহ বন্যার কবলে পড়েছেন উজান থেকে শুরু করে মধ্য এবং নিম্ন অসমের ২৫টি জেলার ২,৪০৪টি গ্রামের ১৩,১৬,৯২৭ জন। বন্যা কবলিত জেলাগুলির মোট ৮৩,১৬৮.০৮Read More →

জুলাইয়ের শেষে ভারতের হাতে আসতে চলেছেন ছয়টি রাফাল যুদ্ধবিমান

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা আগ্রাসন রুখতে জুলাইয়ের শেষের দিকে ছয়টি রাফাল যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সমেত এই ছয়টি রাফাল যুদ্ধবিমান হাতে পেলে ভারতীয় বায়ুসেনার শক্তি কয়েকগুণ আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। এই রাফাল যুদ্ধবিমানে থাকবে অত্যাধুনিক মিটিওর ক্ষেপণাস্ত্র। যেটি আকাশ থেকে আকাশে ১৫০ কিলোমিটারেরRead More →

পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত ৬২৪, সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭,৯০৭ জন

করোনা আতঙ্কে  রাতের ঘুম উড়েছে শহরবাসীর। তারই মাঝে রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করেনা আক্রান্ত ৬২৪।সোমবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানানো হয়েছে।  স্বাস্থ্য দফতরের বুলেটিনের মাধ্যমে আরও জানা যাচ্ছে ,গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৬২৪ জন। ফলে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭Read More →

কনটেনমেন্ট জোনে বাড়ল লকডাউনের মেয়াদ, ১ জুলাই থেকে বদলাচ্ছে Unlock’এর নিয়মকানুন

 প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় তো দেশে ২০ হাজার ছুঁইছুঁই আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে সোমবার দ্বিতীয় পর্যায়ের আনলকের (Unlock 2.0) নিয়ম কানুন ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affaires)। একইসঙ্গে দেশজুড়ে ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হল লকডাউন। দেশের কনটেনমেন্ট জোনগুলিতে এই লকডাউন কার্যকর থাকবে। অন্যত্র ধীরেRead More →

কেন্দ্রের ডিজিটাল স্ট্রাইক! TikTok, Helo-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ

চিনের বিরুদ্ধে মোদি সরকারের ডিজিটাল স্ট্রাইক! একধাক্কায় চিনের ৫৯টি অ্যাপ (App) ব্যবহার নিষিদ্ধ করল কেন্দ্র। সোমবার রাতে এই মর্মে নির্দেশিকা জারি করেছে বৈদ্যুতিন, তথ্য ও প্রযুক্তি  মন্ত্রক (Ministry of Electronics and Information and Technology) । নির্দেশিকায় Helo, UC Browser, Shareit-এর মতো একাধিক অ্যাপকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের অভিযোগ,Read More →

অনন্তনাগ-এনকাউন্টারে নিকেশ ৩ জন জঙ্গি, উদ্ধার একে-রাইফেল ও পিস্তল,

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| অনন্তনাগ জেলার রুনিপোরা এলাকার খুলচোহার গ্রামে যৌথবাহিনীর সঙ্গে গুলি বিনিময় চলাকালীন খতম হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। গুলিরRead More →

ভারত-চিন সীমান্ত ইস্যুতে বিজেপির পাশে রয়েছে বিএসপি : মায়াবতী

ভারত-চিন সীমান্ত ইস্যুতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পাশে রয়েছে বহুজন সমাজ পার্টি (বিএসপি)। সোমবার জানিয়ে দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। মায়াবতী এদিন বলেন, ভারত-চিন সীমান্ত ইস্যুতে বিজেপির পাশে রয়েছে বিএসপি। কিন্তু চিন ইস্যু নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের যে ঘৃণ্য রাজনীতি চলছে, তা সঠিক নয়। তাঁদের নিজেদের মধ্যে দ্বন্দ্বেরRead More →

২৪ ঘন্টায় মৃত্যু ৩৮০ জনের, ভারতে করোনা-আক্রান্ত বেড়ে ৫,৪৮,৩১৮

মারণ কোভিড-১৯ (Covid-19) ভাইরাসের প্রকোপ থামার কোনও।লক্ষণই দেখা যাচ্ছে না। বরং দ্রুততার সঙ্গে বাড়ছে মৃত্যু ও সংক্রমিত রোগীর সংখ্যা। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯,৪৫৯ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসেRead More →