আইপিএল ১৩ আয়োজনে সবুজ সংকেত দিল কেন্দ্র, জেনে নিন ফাইনাল ম্যাচের দিনক্ষণ

আর কোনও বাধা রইল না। আইপিএলের আকাশে যেটুকু অনিশ্চয়তার মেঘ ছিল, সেটাও রবিবারের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর দূর হল। করোনা আবহে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) টুর্নামেন্ট করার ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্র। সেই সঙ্গে বৈঠকের পরই ঘোষিত হল ফাইনালের চূড়ান্ত দিনক্ষণ। ১৯ সেপ্টেম্বর থেকেই যে আইপিএল হবে, সে বিষয়ে আগেইRead More →

মাত্র পাঁচদিনে করোনাকে কুপোকাত করে তাক লাগালেন ১১০ বছরের বৃদ্ধা

বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভয়াবহ এই মহামারীর প্রকোপে প্রাণ হারাচ্ছে আট থেকে আশি। পাশাপাশি সুস্থও হচ্ছেন অনেকে। এবার গোটা বিশ্বে নজির গড়ে সেই তালিকায় নাম লেখালেন কর্ণাটকের ১১০ বছরের এক বৃদ্ধা। চিত্রাদুর্গা (Chitradurga) জেলার বাসিন্দা সিদ্ধাম্মা (Siddamma) নামে ওই বৃদ্ধাকে বৃহস্পতিবার সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।Read More →

গোমুখের জল দিয়ে জলাভিষেক হবে অযোধ্যার

জগদগুরু রামানুজাচার্য এবং উত্তরাখণ্ডের পিঠাধক্ষ স্বামী কৃষ্ণআচার্য মহারাজ গোমুখ থেকে নিয়ে আসা পবিত্র জলকে সঙ্গে নিয়ে রবিবার অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন ৫ আগস্ট রাম জন্মভূমি ভূমি পুজনে অংশগ্রহণ করবেন তারা।  এই প্রসঙ্গে কৃষ্ণআচার্য মহারাজ জানিয়েছেন, মা গঙ্গার উৎস স্থল থেকে নিয়ে আসা এই পবিত্র জল দিয়ে অযোধ্যার জলাভিষেক করা হবে। এরRead More →

করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড অব্যাহত পশ্চিমবঙ্গে

 শনিবারের পর রবিবারও ফের একবার আক্রান্ত ও মৃত্যুর নিরিখে একদিনে ফের রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ (West Bengal)। একদিনে রাজ্যে গতকালের তুলনায় অতিরিক্ত ১৫০ আক্রান্ত হয়েছেন। শনিবার যেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২৫৮৯ জন। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩৯ জনে। পাশাপাশি এদিন রাজ্যে মৃত্যুও হয়েছে সর্বোচ্চ। নতুন করে ৪৯ জনRead More →

প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে শ্রদ্ধা, বাজারে এল বেঙ্গল কেমিক্যালসের তৈরি স্যানিটাইজার

তাঁর হাত ধরেই বিজ্ঞানচর্চার মুক্তমঞ্চ খুঁজে পেয়েছিল বাঙালি। আধুনিক বিজ্ঞান গবেষণায় উনিশ শতকে তাঁর তৈরি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস (Bengal Chemicals and Pharmaceuticals) আজকের দিনেও দেশের বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। করোনা আবহে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের তৈরি সেই বেঙ্গল কেমিক্যালস এবার বাজারে আনল এই সময়ের অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী – হ্যান্ডRead More →

একে বায়না নেই, কারিগররাও আসছেন না, করোনার কোপে অথৈ জলে কুমোরটুলির মৃৎশিল্পীরা

 আগস্ট মাস পড়ে গেল। আর বেশি দিন বাকি নেই পুজোর। এই সময়ে নাওয়া-খাওয়ার ফুরসত থাকে না মৃৎশিল্পীদের। স্টুডিওতে একের পর এক সার দিয়ে প্রতিমা দাঁড় করানো থাকে শুকানোর জন্য। একের পর এক বায়না নিয়ে নাজেহাল অবস্থা হয়। কিন্তু হতচ্ছাড়া করোনা সেই ছবি পালটা দিয়েছে এবছর। উত্তর কলকাতার কুমোরটুলি যেন থমকেRead More →

‘দেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ধোনি’, কে বললেন এমন কথা?

জাতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচটি খেলে হয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। আর হয়তো তাঁকে কখনও দেখা যাবে না ভারতীয় দলে। না, কোনও নিন্দুক নয়, এমন মত ক্যাপ্টেন কুলেরই এক প্রাক্তন সতীর্থর। গত বছর বিশ্বকাপে সেমিফাইনালে শেষবার নীল জার্সি গায়ে নেমেছিলেন মাহি। তারপর থেকে একপ্রকার স্বেচ্ছাবসরেই রয়েছেন। কখনওRead More →

গুজরাটের অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছেন বিজয় রূপানি : প্রধানমন্ত্রী

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জন্মদিনে গুজরাটের মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। রবিবার টুইট করে শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জন্মদিনে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিকে শুভেচ্ছা। গুজরাটের অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছেন তিনি। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।’১৯৫৬ সালের ২ আগস্ট মায়ানমারেRead More →

৫ আগস্ট পর্যন্ত লকডাউন সম্প্রসারণ করল জম্মু-কাশ্মীর প্রশাসন

করোনায় জেরবার অবস্থা জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir)। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।এমন পরিস্থিতিতে ৫ আগস্ট পর্যন্ত লকডাউন সম্প্রসারণ করার ঘোষণা করল প্রশাসন। এর আগে প্রশাসনের তরফ থেকে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বজায় রাখার ঘোষণা করেছিল।সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে এবার লকডাউনের পরিধি বাড়িয়ে ৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে।  উল্লেখ করাRead More →

করোনায় আক্রান্ত অমিত শাহ, ভর্তি হাসপাতালে

করোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার টুইট করে এই কথা তিনি নিজেই জানিয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির এই দাপুটে নেতা। রবিবার দুপুরে নিজের টুইট বার্তায় অমিত শাহ লিখেছেন, ‘শরীরে করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পর টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। বর্তমান শারীরিক অবস্থা ভালো থাকলেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তিRead More →