বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যপাল সকাশে রাজ ঠাকরে, আশ্বাস কোশিয়ারির

মহারাষ্ট্রে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমেনেস)-র প্রধান রাজ ঠাকরে। বৃহস্পতিবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ ঠাকরে। উভয়ের মধ্যে বেশ কিছুক্ষন কথা হয়। সূত্রের খবর, রাজ ঠাকরেকে সমস্ত ধরনের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে,Read More →

সুন্দরবনবাসীর চিকিৎসার সুবিধায় নয়া উদ্যোগ, ডায়মন্ড হারবারে চালু নতুন কোভিড হাসপাতাল

একাধিক উপসর্গযুক্ত করোনা রোগীদের সুবিধায় এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে চালু হল কোভিড (COVID-19) হাসপাতাল। প্রাথমিকভাবে ৪০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে ইতিমধ্যেই করোনার চিকিৎসা শুরু হয়েছে। দ্রুতই হাসপাতালটিকে ৮০ শয্যায় রূপান্তরিত করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। এদিকে, গত ২৪ ঘণ্টার মধ্যে করোনার (Coronavirus) বলি হয়েছেন ডায়মন্ড হারবারের দুই প্রশাসনিক আধিকারিক।Read More →

তথ্য ফাঁসের আশঙ্কা! Airtel-Jio-Ola-Uber-Truecaller-কে তলব কেন্দ্রের

তথ্য ফাঁস হচ্ছে? বিষয়টি খতিয়ে দেখতে বেশ কয়েকটি সংস্থাকে তলব করল কেন্দ্রের সংসদীয় প্যানেল। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে টেলিকম অপারেটর সংস্থা জিও এবং এয়ারটেল, রয়েছে অনলাইন ক্যাব সংস্থা উবের ও ওলা। কেন্দ্রের জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বুধবার এই সমন পাঠায়। এই পার্লামেন্টারি কমিটির দায়িত্বে রয়েছেন বিজেপির লোকসভা সাংসদ মীনাক্ষী লেখি। এইRead More →

‘এই বয়সেও দারুণভাবে লড়ছেন, সকলে ঈশ্বরকে ডাকুন’, বললেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডাক্তার

প্রতিকূলতাকে পার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। চিকিৎসকদের আশা, ওষুধ ও চিকিৎসায় ঠিক সাড়া দেবেন কিংবদন্তি তারকা। তবে তাঁর অবস্থা এখনও সংকটজনকই। রেনাল ফাংশানের উন্নতির জন্য ডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। প্রথম দফায় ২-৩টি এপিসোডের ডায়ালিসিস করা হবে বলে বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে জানানোRead More →

লুকোচুরি শেষ, ফরিদাবাদে তরুণী-খুনে তৃতীয় অভিযুক্তও ধৃত

গত কয়েকদিনের লুকোচুরি শেষ, পুলিশের জালে ধরা পড়ল বল্লবগড়ে তরুণী-খুনের ঘটনায় তৃতীয় অভিযুক্ত। বৃহস্পতিবার ফরিদাবাদ পুলিশ জানিয়েছে,বল্লবগড়ে ২১ বছর বয়সী তরুণী খুনের ঘটনায় তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আজরু। মূল অভিযুক্ত তৌসিফকে দেশীয় পিস্তল তুলে দিয়েছিল আজরুই। নূহ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে আজরুকে।কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন ২১Read More →

রোহিতের অনুপস্থিতিতেই বিরাটের আরসিবিকে হেলায় হারিয়ে কার্যত প্লে–অফে মুম্বই

একেবারে শেষ পর্যায়ে IPL। চলছে শেষচারে যাওয়ার লড়াই। আর টুর্নামেন্ট যত গড়াচ্ছে, ততই যেন ভয়ংকর হয়ে উঠছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বুধবার দলের অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই বিরাট কোহলির RCB-কে পাঁচ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। ১৬৫ রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের ৪৩ বলে অনবদ্য ৭৯ রানেরRead More →

আঘাত হানছে করোনার দ্বিতীয় ঢেউ, ফের কড়া লকডাউনের পথে ইউরোপের একাধিক দেশ

ইউরোপের বিভিন্ন দেশে আঘাত হানছে করোনার (CoronaVirus) দ্বিতীয় ঢেউ। যার জেরে ফের একাধিক দেশ হাঁটছে কড়া লকডাউনের পথে। বুধবারই জার্মান সরকার নতুন করে দেশে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল। বৃহস্পতিবার সেই পথেই পা বাড়াল ফ্রান্স। তারা জার্মানির থেকেও কড়া লকডাউনের পথে হাঁটছে। খোদ ফ্রান্সের (France) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নতুন করেRead More →

৮০-লক্ষ ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ১,২০,৫২৭

ভারতে দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ফের নিম্নমুখী। যদিও, বাড়তে বাড়তে ভারতে ৮০-লক্ষ ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৮০,৪০,২০৩-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৫১৭ জনের মৃত্যু হয়েছে। ৪৫ হাজার ছাড়িয়ে শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করেRead More →

ভারতে ১০.৬৫ কোটি করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৯০.৯৯ শতাংশ

ভারতে ফের অনেকটাই বাড়ল করোনা-পরীক্ষা। ভারতে ১০.৬৫ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১০,৬৫,৬৩,৪৪০-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০.৭৫ লক্ষ করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৮ অক্টোবর (বুধবার সারা দিনে) ভারতে ১০,৭৫,৭৬০টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।Read More →

করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, টুইট করে দিলেন খবর

করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। বুধবার টুইট করে নিজেই এই খবর প্রকাশ করেন তিনি। এদিন সংক্রমিত হওয়ার কোথা ঘোষণা করে নিজের টুইটার হ্যান্ডেলে স্মৃতি ইরানি লেখেন, “কোনও ঘোষণা করতে গেলে শব্দ খোঁজতে হয়েছে এমনটা খুব কমই হয়েছে। তাই আমি সহজ ভাষায় বলছি, আমি করোনা (Corona) পজিটিভ। আমারRead More →