কোহলির রান আউটেই বদলে গেল খেলার গতি, অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের শেষে চাপে ভারত

ওয়ানডে, টি– টোয়েন্টির পর এবার টেস্ট সিরিজে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে অনুষ্ঠিত পিংক টেস্ট (Pink Test) খেলেই দেশে ফিরবেন অধিনায়ক কোহলি (Virat Kohli)। তবে তার আগে এই ম্যাচের প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করলেন। দুর্ভাগ্যবশত রান আউট হয়ে গেলেও ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেললেন বিরাট। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রাহানে–পূজারাও। তিনজনে মিলেইRead More →

দক্ষিণেশ্বর মন্দিরের পর এবার ব্যাকড্রপে কোচবিহার রাজবাড়ি! ফের ‘বাংলা প্রীতি’ প্রধানমন্ত্রীর

একুশের আগে বাঙালি আবেগ উসকে দেওয়ার মরিয়া চেষ্টা। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভারচুয়াল বৈঠকের ব্যাকড্রপে দেখা গেল কোচবিহার রাজবাড়ির ছবি। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই নজিরবিহীনভাবে তাঁর ব্যাকড্রপে ভেসে ওঠে কোচবিহার রাজবাড়ির ছবি। এই ঘটনাকে বাংলার জন্যRead More →

বচসার জের, রেস্তরাঁর মধ্যে সেনা আধিকারিককে এলোপাথাড়ি ছুরিকাঘাত দুষ্কৃতীদের

ভারতীয় সীমান্তে দেশের সুরক্ষার কাজে মোতায়েন সেনাকর্মীদের প্রচণ্ড সম্মানের চোখে দেখি আমরা। তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের কথা মাঝেমধ্যেই শোনা যায়। বলিউড বা টলিউডে সব জায়গাতেই নায়কের রূপে অবতীর্ণ হন জওয়ানরা। সমাজের সর্বস্তরের মানুষও প্রকাশ্যে তাঁদের গুণগান গায়। তবে কিছু কিছু সময় যে দেশের সহ-নাগরিকদের হাতে হেনস্তার স্বীকারও হতে হয় অসমেRead More →

বাংলায় প্রায় ৫ লক্ষ করোনা রোগী সুস্থ হয়েছেন : স্বাস্থ্য ভবন

বাংলায় প্রায় ৫ লক্ষ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন৷ একদিনে আক্রান্ত ২,২৯৩ জন৷ মৃত আরও ৪৬ জন৷ বাড়ছে সুস্থতার হার৷ কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে আক্রান্ত ২,২৯৩ জন৷ মঙ্গলবার ছিল ২,২৮৯ জন৷ গত সোমবার এই সংখ্যাটা ছিল ১,৮৩৪ জনে৷ সেদিন সংখ্যাটা ২ হাজারেরRead More →

পিঙ্ক বল টেস্টে মন্থর ব্যাটিং, ডিনারে ভারতের স্কোর ২ উইকেটে ৪১

 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঙ্ক টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নিলেও শুরুটা ভালো হয়নি ভারতের৷ প্রথম দু’ ঘণ্টায় অর্থাৎ ডিনার ব্রেকে দুই ওপেনারের উইকেট হারিয়ে মাত্র  ৪১ রান তুলেছে টিম ইন্ডিয়া৷ ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (১৭) ও ক্যাপ্টেন বিরাট কোহলি (৫)৷ ইনিংসের দ্বিতীয় বলেই পৃথ্বী শ-কে প্যাভিলিয়নের পথ দেখিয়ে অস্ট্রেলিয়াকে দারুণ শুরুRead More →

ডিসেম্বরের ২৩ তারিখ থেকে শুরু দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল

অবশেষে একটা তারিখ মিলল। নানা টালবাহানার পর দক্ষিণেশ্বর রুটে মেট্রোর ট্রায়াল শুরু হতে চলেছে। পরের বুধবার অর্থাৎ ২৩শে ডিসেম্বর এই ট্রায়াল রান হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার মেট্রো রেলের এক আধিকারিক জানান, প্রস্তুতি প্রায় শেষ। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর ট্রায়াল চলবে। ২৩শে ডিসেম্বর থেকে এই ট্রায়াল শুরু হওয়ার কথা।Read More →

অনুপ্রবেশের ছক বানচাল, পঞ্জাবে ভারত-পাক সীমান্তে নিকেশ দু’জন জঙ্গি

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ফের ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোররাতে পঞ্জাবে, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত (আত্তারি সীমান্ত) বরাবর বিএসএফ-এর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্দেহভাজন জঙ্গি। নিহত জঙ্গিদের দেহের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র।বিএসএফ সূত্রের খবর, ঘন কুয়াশার মধ্যেই বৃহস্পতিবার ভোররাতে আত্তারি সীমান্ত বরাবর সন্দেহজনকRead More →

আগামী ৪৮ ঘন্টা দিল্লি-সহ ৬টি রাজ্য ঠাণ্ডায় কাঁপবে, জারি সতর্কতা

আগামী দু’দিন, ৪৮ ঘন্টা প্রবল ঠাণ্ডায় কাঁপতে চলেছে রাজধানী দিল্লি-সহ দেশের ৬টি রাজ্য। বাকি পাঁচটি রাজ্য হল-পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশ। একইসঙ্গে বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। বৃহস্পতিবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, রাজস্থান, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশে শৈত্যপ্রবাহ বইবে। ফলে জাঁকিয়েRead More →

সক্রিয় রোগী ৩.২৪ শতাংশ, ভারতে ১৫.৭৮ কোটি করোনা-টেস্ট

ভারতে ১৫.৭৮ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৫.৩১ শতাংশে পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৫,৭৮,০৫,২৪০-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১১.৫৮-লক্ষের বেশি করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৬ ডিসেম্বর (বুধবার সারা দিনে) ভারতে ১১,৫৮,৯৬০টি করোনা-স্যাম্পেলRead More →

ভারতে ১ কোটি ছুঁইছুঁই করোনা-সংক্রমণ, ৩৫৫ বেড়ে মৃত্যু ১,৪৪,৪৫১

বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটির কাছাকাছি পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪,০১০ জন। দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ভারতে অনেকটাই নিম্নমুখী। দৈনিক মৃত্যুও কমছে।৩৫৫ বেড়ে বৃহস্পতিবারRead More →