তৃণমূলের কোর কমিটি থেকে ইস্তফা প্রবীর ঘোষালের

বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন তিনি। মঙ্গলবার দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলের হুগলি জেলার কোর কমিটির সদস্য পদ এবং জেলা তৃণমূলের মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন হুগলি উত্তর পাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। তাঁর এই ইস্তফাপত্র দেওয়ার পরেই দলের তরফে তাঁকে পাল্টা শোকজ করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই বেসুরো তিনি।Read More →

সাধারণতন্ত্র দিবসে ইতিহাস গড়লেন বায়ুসেনার দুই মহিলা পাইলট

প্রথমবার ভারতীয় বায়ুসেনার (আইএএফ) দুই মহিলা পাইলট অংশ নিলেন দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে। একজন মাটিতে, অন্যজন আকাশের বুকে গড়লেন অনন্য নজির। ভাবনা কন্থ ও স্বাতী রাঠোর। দেশের সামরিক শক্তিতে মহিলাদের অবস্থানকে প্রদর্শিত করলেন তাঁরা। নতুন ইতিহাস রচিত হল ৭২তম সাধারণতন্ত্র দিবসে   ফ্লাইট লেফটেন্যান্ট  বছর আঠাশের ভাবনা কন্থ প্রথম মহিলা ফাইটারRead More →

১০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯,১০২ জন

একলাফে অনেকখানি কমল দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১০২ জন  ।  গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১১৭ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৫,৯০১ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেনRead More →

দিল্লি লাগোয়া সবক’টি সীমান্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ

পরিস্থিতি সামাল দিতে আপাতত এনসিআর এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গুজব আটকাতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সিংঘু, গাজিপুর, তিরকি অঞ্চলের ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। বন্ধ ২৫টিরও বেশি মেট্রো স্টেশন। বন্ধ করা হয়েছে কনট প্লেস।  প্রজাতন্ত্র দিবসের দিনে রণক্ষেত্র দিল্লি। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় দু’মাসের বেশি সময় কেটেছে। একের পর একRead More →

উচ্চতা ১৭,০০০ ফুট। তাপমাত্রা হিমাঙ্কের ২৫ ডিগ্রি নীচে – প্রজাতন্ত্র দিবস পালন ITBP-র

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭,০০০ ফুট উচ্চতায় লাদাখে প্রজাতন্ত্র দিবস পালন করলেন ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের (আইটিবিপি) জওয়ানরা। চারিদিকে বরফাবৃত এলাকার তাপমাত্রা তখন মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস। তেরঙা ওড়ার সঙ্গে ‘ভারত মাতা কী জয়’, ‘বন্দেমাতরম’ ধ্বনি তুললেন জওয়ানরা। দেখুন সেই ছবি এবং ভিডিয়ো – https://platform.twitter.com/embed/index.html?dnt=false&embedId=twitter-widget-0&frame=false&hideCard=false&hideThread=false&id=1353905883718111232&lang=bn&origin=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fmedia-gallery%2Frepublic-day-2021-at-itbp-celebrating-republic-day-17-000-feet-minus-25-degree-celsius-watch-video-31611632752502.html&siteScreenName=HT_Bangla&theme=light&widgetsVersion=ed20a2b%3A1601588405575&width=550px3/4Read More →

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য প্রদান প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Read More →

দিল্লির রাজপথে শুরু কুচকাওয়াজ, বাহিনীর শক্তিপ্রদর্শন ভারতের

আজ ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালে আজকের দিনেই দেশে কার্যকর হয়েছিল ভারতেয় সংবিধান। তারপর থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি ধুমধাম করে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এবারও তাতে ব্যতিক্রম হবে না। দিল্লির রাজপথে কুচকাওয়াজের পাশাপাশি দেশজুড়ে হবে প্রজাতন্ত্র দিবসের বিভিন্ন অনুষ্ঠান। তবে করোনাভাইরাস মহামারীর কারণে সব অনুষ্ঠানেরই বহর কিছুটাRead More →

ঝঞ্ঝার ঝঞ্ঝাটেও দক্ষিণে জারি শীতের স্থিতিশীল ব্যাটিং

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন আর পারদ নামেনি তেমন ব্যাপক পরিমানে যে তাপমাত্রা বেড়ে গিয়েছে এমনটাও নয়। মঙ্গলবার মোটামুটি শীতের আমেজ ভালো মতো অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে। হাওয়া অফিসের তথ্য জানাচ্ছে, মঙ্গলবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২.১ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ১৬.৬ ডিগ্রিRead More →

অব্যাহতি নেই, উত্তরবঙ্গ জুড়ে অব্যাহত শীতের কামড়

শীতের ধারা অব্যাহত উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৮.০ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১০.১ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতেRead More →

২৬ জানুয়ারির সকালে কলকাতায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০ টি ঝুপড়ি

প্রজাতন্ত্র দিবসের ভোরে আগুন লাগল বালিগঞ্জের গুরুসদয় দত্ত রোডে। এদিন ভোর ৫ টা নাগাদা ৯ নম্বর গুরুসদয় দত্ত রোডের একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে বিধ্বংসী আগুন লাগে। যার জেরে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১০ টি ঝুপড়ি। গুদামের পাশেই ছিল বেশ কয়েকটি ঝুপড়ি। অল্প সময়ের মধ্যেই আগুন গুদাম থেকে ঝুপড়িতে ছড়িয়েRead More →