রেফারিং নিয়ে ইস্টবেঙ্গলের অভিযোগ জমা পড়ল ফেডারেশনে

আশঙ্কা ছিলোই, তাতেই সিলমোহর দিয়ে রেফারিং নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ দায়ের করল এসসি ইস্টবেঙ্গল। প্রথম চার ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে লিগ টেবিলে একেবারে শেষে রয়েছে রবি ফাওলারের দল। প্রথম তিন ম্যাচে হারের পর বৃহস্পতিবার জামশেদপুর এফসি’কে আটকে দিয়ে আইএসএলে প্রথম পয়েন্ট পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু নর্থ-ইস্ট ম্যাচেরRead More →

কুয়াশার জেরে ক্ষতি আলু চাষে, ফের বাড়তে পারে সবজির দাম

কয়েকদিন ধরে লাগাতার কুয়াশার জেরে সিঁদুরে মেঘ দেখছেন বাঁকুড়ার আলু চাষীরা। প্রায় শিল্প বিহীন কৃষি প্রধান এই জেলার অন্যতম অর্থকরী ফসল আলু। চলতি বছরে বীজের দাম আকাশ ছোঁয়া। তার মধ্যেও ঋণ-ধার করে কাজ করেছিলেন চাষীরা। কিন্তু প্রতিদিন যেভাবে কুয়াশার দাপট বাড়ছে, তাতে চরম ক্ষতির সম্ভাবনা দেখছেন বাঁকুড়ার আলু চাষীরা। জেলাRead More →

নাড্ডার কনভয়ে হামলার জের, তিন IPS আধিকারিককে ডেপুটেশনে তলব কেন্দ্রের

নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে এবার কেন্দ্রীয় ডেপুটেশনে কাজ করাতে চায় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য পুলিশের এই তিন পদস্থ কর্তাকে এবার তলব অমিত শাহের মন্ত্রকের। রাজ্য পুলিশের এই তিন আধিকারিক হলেন, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, দক্ষিণবঙ্গের এডিজি রাজীব মিশ্র ও ডিআইজি, প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠী। এই তিনজনেইRead More →

‘কৃষি আইনে বিস্তর সুবিধা’, কৃষকদের ফের বার্তা প্রধানমন্ত্রীর

কৃষি আইন বাতিলে অনড় লক্ষ লক্ষ কৃষকদের জন্য ফের বার্তা প্রধানমন্ত্রীর। শনিবার তিনি বলেন, সরকার কৃষকদের জন্য দায়বদ্ধ। নতুন সংস্কারমূলক আইনটি সেই কারণেই আনা হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, ‘এই আইনের ফলে কৃষকরা বাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারবেন। প্রযুক্তির সুবিধা নিতে পারবেন। কৃষিক্ষেত্রে আরও বিনিয়োগের দরজা খুলে যাবে। এতে অর্থনৈতিক উন্নয়নRead More →

করোনা হামলায় মাঠে নেই অমর একুশে বইমেলা, অনলাইনে জোর

আসন্ন ‘অমর একুশে’ গ্রন্থমেলা কি মাঠ হারাচ্ছে চলতি বছর ? এই প্রশ্ন উসকে উঠল। করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশের সব থেকে বড় তথা আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত বইমেলা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বাংলা একাডেমি। বাংলা একাডেমি মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী জানিয়েছেন, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে এবার হয়ত ১ ফেব্রুয়ারি বইয়ের স্টল বসিয়েRead More →

করোনা-আক্রান্ত উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা আর্য, রয়েছেন স্বেচ্ছা-নিভৃতবাসে

 মারণ করোনাভাইরাসে আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা আর্য। করোনা-সংক্রমিত হওয়ার পর থেকেই স্বেচ্ছা-নিভৃতবাসে রয়েছেন তিনি। একইসঙ্গে অনুরোধ জানিয়েছেন, সম্প্রতি তাঁর সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁরাই যেন নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেন। টুইট করে উত্তরাখণ্ডের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী রেখা আর্য জানিয়েছেন, ‘আমার করোনা-টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভালো আছি। চিকিৎসকদের পরামর্শেRead More →

ভারতে ৯৮-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১৪২,৬২৮

সুস্থতার সামগ্রিক হার দ্রুততার সঙ্গে বাড়ছে ভারতে, শনিবার সকাল আটটা পর্যন্ত সুস্থতার হার ৯৪.৮৯ শতাংশে পৌঁছেছে। মোট সংক্রমিতের সংখ্যা ৯৮.২৬-লক্ষ। বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩০,০০৫। মৃত্যুতেও রাশ টানা যাচ্ছে না। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৪৪২ জনের মৃত্যু হয়েছে। ৪৪২ বেড়ে শনিবারRead More →

সুস্থতা বেড়ে ৯৪.৮৯ শতাংশ, ভারতে ১৫.২৬ কোটি করোনা-টেস্ট

ভারতে ১৫.২৬ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৪.৮৯ শতাংশে পৌঁছে গিয়েছে। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৫,২৬,৯৭,৩৯৯-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১০.৬৫-লক্ষের বেশি করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১১ ডিসেম্বর (শুক্রবার সারা দিনে) ভারতে ১০,৬৫,১৭৬টি করোনা-স্যাম্পেলRead More →

কৃষকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার : প্রধানমন্ত্রী

নীতি ও অভিপ্রায়ের মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার। ফের জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন, ‘সংস্কারের পরে, কৃষকরা নতুন নতুন বাজার, বিকল্প এবং প্রযুক্তির আরও সুবিধা পাবেন।’ শনিবার ভিডিও কনফারেন্সিং মারফত ফিকি (ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির)-র ৯৩ তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনRead More →

ভারতে নতুন করে PUBG-কে অনুমোদন নয়, কেন্দ্রের কাছে সওয়াল শিশু অধিকার সুরক্ষা কমিশনের

কবে ভারতে ফিরবে জনপ্রিয় মোবাইল গেম ‘‌পাবজি’ (PUBG)?‌ অধীর আগ্রহে ‌অপেক্ষায় রয়েছেন গোটা দেশের পাবজি প্রেমীরা। ইতিমধ্যে গেমটির প্রস্তুতকারক দক্ষিণ কোরীয় (South Korea) সংস্থাটি জানিয়েছে, শীঘ্রই ভারতে (India) নতুন করে আত্মপ্রকাশ করবে পাবজি। ভারতীয় গেমারদের জন্য বিশেষ সংস্করণও বের করা হবে বলে জানানো হয়েছে তাদের তরফে। তবে তাতেও কিন্তু প্রয়োজনRead More →