৩ হাজারের নীচে নামল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণ (Coronavirus) নামল তিন হাজারের নীচে। শুক্রবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৭৮৮ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১১২ জন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৮৮ জন।Read More →

কোবিন্দ থেকে মোদী, মিলখা-প্রয়াণে শোকস্তব্ধ অনেকেই

কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও, করোনা-পরবর্তী সমস্যায় ভুগছিলেন কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। শুক্রবার রাতে চন্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মিলখা সিং। মিলখা-প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতাও শোকপ্রকাশ করেছেন।Read More →

সমস্ত প্রচেষ্টা বিফলে, প্রয়াত কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং

স্ত্রীর পর তিনিও চলে গেলেন না ফেরার জগতে। প্রয়াত হলেন কিংবদন্তি দৌড়বিদ ‘উড়ন্ত শিখ’ মিলখা সিং। শুক্রবার রাত ১১.৩০ মিনিট নাগাদ চন্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মিলখা। ওই হাসপাতালেই জীবনের শেষ কয়েকটি দিন চিকিৎসা চলছিল মিলখা সিংয়ের। পিজিআইএমইআর হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, “মেডিক্যাল টিমের সর্বাত্মক প্রচেষ্টাRead More →

পঞ্চদশ অর্থ কমিশনের বণ্টনে বাংলার ভাগে আরও কম টাকা, কেন এই হাল

কলকাতা, ১৮ জুন (হি স)। গত নভেম্বরে পঞ্চদশ অর্থ কমিশন তার রিপোর্ট জমা দিয়েছিল। এই বছর তা সরকারি ভাবে গৃহীত হয়েছে। অর্থাৎ, পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্ট প্রকাশের মুখে। এটা নিশ্চিত, পশ্চিমবঙ্গ আরও কম টাকা পাবে কেন্দ্রের কাছ থেকে। ফলে তৈরি হবে রাজনৈতিক বিতর্ক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বিতর্কের মাত্রা তৈরিRead More →

মনে আছে? কেরলের এই ভগিনী লুসি তাঁর বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন

মনে আছে, কেরলের এই ভগিনী লুসি তাঁর বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। প্রতিদানে তাঁকে ‘আনুগত্যের অভাব’ এই কারণ দেখিয়ে কনভেণ্ট থেকে নির্বাসিত করা হয়। তিনি ক্যাথলিকদের সর্বোচ্চ সংস্থা ভ্যাটিক্যান সিটির Supreme Tribual of the Apostolic Signatura-তে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন। ভ্যাটিকান এক সপ্তাহের মধ্যে এই ৫৬ বছর বয়সী মহিলাকেRead More →

অনুশীলন সমিতি।

সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদকামী এই দলটির নাম শোনেননি এমন ইতিহাসপাঠক বিরল। এই সমিতি হিন্দুত্বের ভিত্তিতে বঙ্কিমচন্দ্রের ‘অনুশীলন তত্ত্ব’-এর আদর্শে গড়ে ওঠা ব্রিটিশ বিরোধী দল। আজ আপনাদের জানাবো অনুশীলন সমিতি সম্পর্কিত বিশেষ কিছু তথ্য। অনুশীলন সমিতির কিছু নেতাদের নাম এইখানে দেওয়া হলো। কলিকাতা: প্রমথ মিত্র , যতীন্দ্রনাথRead More →

গঙ্গার উচ্চ অববাহিকার প্রবল চাপে সুন্দরবন ক্ষতিগ্রস্ত

কোনও প্রাকৃতিক বিপর্যয় যখন মনুষ্যকৃত বহু অনুচিত কাজের সঙ্গে মিলে ভয়াবহ মাত্রা নিয়ে আছড়ে পড়ে, তখন চার দিকে সাধারণত ঘুম ভেঙে ওঠার এক মহা কোলাহল হয়। যেন লঙ্কার মহাযুদ্ধের আপৎকালে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ। বিপর্যয় যত বড় হয়, নিদ্রাভঙ্গের কোলাহলও তত উচ্চকণ্ঠ। ইয়াস-উত্তর সুন্দরবন-মেদিনীপুরের অবস্থা দেখে এই কথা আবার মনে হচ্ছে। বারোRead More →

Covid 19: অক্টোবরে করোনার তৃতীয় ঢেউ, ৪০ জন বিশেষজ্ঞের মতামতে উঠে এল শিশুদের বিপদের কথাও

দ্বিতীয় ঢেউয়ের তুলনায় কম শক্তিশালী হলেও চলতি বছরের অক্টোবর মাসেই দেশে আছড়ে পড়তে পারে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্স ৪০ জন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী, ভাইরোলজিস্টদের মতামত নিতে একটি সমীক্ষা চালায়। সকলের মতামত নেওয়ার পর দেখা যায়, বেশির ভাগই বলছেন, দেশে অক্টোবরেই আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ।Read More →

Death for Electrocuted: জমা জলে মাছে ধরতে গিয়েছিল, কলকাতার পথে পড়ে রইল কিশোরের নিথর দেহ!

ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কলকাতায়। একই দিনে দুটি এমন ঘটনায় ফের প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। প্রথম ঘটনাটি ঘটেছিল দক্ষিণ শহরতলির হরিদেবপুর অঞ্চল৷ আর দ্বিতীয়টি বাইপাস সংলগ্ন পাটুলিতে। প্রথম ঘটনাটি অবশ্য জমা জলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়নি, বাইক চালিয়ে যাওয়ার সময় আচমকাই বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে যুবকরেRead More →

Higher Secondary Results : উচ্চ মাধ্যমিকে ‘ছাত্র বান্ধব’ মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করল সংসদ, রইল পরীক্ষার সুযোগও

মাধ্যমিক ও একাদশের ফলাফলের ওপর ভিত্তি করেই উচ্চ মাধ্যমিকের (Higher Secondary evaluation) চূড়ান্ত মূল্যায়ন করা হবে। শুক্রবার জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ( West Bengal Sikhsa Samsad)। কীভাবে মূল্যায়ন করা হবে তা সাংবাদিক বৈঠকে বিশদে জানিয়েছে সংসদ। জানানো হয়েছে ২০১৯ সালের মাধ্যমিকের ৭ টি বিষয়ের মধ্যে ৪ টি বিষয়েরRead More →