SC EB vs Jamshedpur FC: প্রথমে এগিয়ে গিয়েও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে
প্রথম ম্যাচেই নিরাশ করলেন লাল-হলুদ বাহিনী। জামশেদপুরের বিরুদ্ধে যে ফুটবলটা খেলল তারা, সেটা বড়ই ম্যাড়ম্যাড়ে জৌলুসহীন। অনেকটা পাড়ার ক্লাবের স্তরেই নিজেদের খেলা নামিয়ে আনল তারা। নামীদামী সব ফুটবলার। বড় মঞ্চ। কিন্তু খেলার মধ্যে নতুন কিছু খুঁজে পাওয়া গেল না। সেই তুলে বল দেওয়া, রক্ষণ সামলাতে ল্যাজেগোবরে হওয়া, আক্রমণের কোনও ঝাঁজওRead More →










