৬২ রানে অলআউট হয়ে ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে লজ্জার নজির গড়ল নিউজিল্যান্ড

আজাজ প্যাটেল ধামাকার পর মুম্বই টেস্টে ভারতীয় বোলাররা যেন আগুন ঝড়ালেন। রবিচন্দ্রন অশ্বিন-মহম্মদ সিরাজদের ঝড়ে খড়কুটোর মতোই গুটিয়ে গেল নিউজিল্যান্ড। ভারতের প্রথম ইনিংসের ৩২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানেই গুটিয়ে গেল কিউয়িদের ইনিংস। যার নিট ফল প্রথম ইনিংসে ২৬৩ রানের লিড পেয়েছে বিরাট কোহলির টিম। সেই সঙ্গেইRead More →

IND vs NZ: বোলারদের সৌজন্যেই দ্বিতীয় দিনের শেষে মুম্বই টেস্টের রাশ ভারতের হাতে

তিন ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও কানপুরের প্রথম টেস্টে বাগে পেয়েও কিউয়িদের হারাতে পারেনি ভারত। গ্রিন পার্কে শেষ দিনে চোয়ালচাপা লড়াইয়ে ম্যাচ বাঁচিয়ে নেয় নিউজিল্যান্ড। এবার শুরু মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের লড়াই। ঘরের মাঠে সিরিজ জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে বদ্ধপরিকরRead More →

বাংলায় কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ?বৃষ্টি কতটা? স্বস্তির জবাব আবহাওয়া দফতরের

বাংলায় কী ফের আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? এনিয়ে গত কয়েকদিন ধরে চরম উদ্বেগে ছিলেন বঙ্গবাসী। তবে শনিবার বিকালে সেই উদ্বেগের মাঝে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দফতরের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত জাওয়াদ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাংলায় নেই। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার রাতRead More →

Cyclone Jawad: বৃষ্টি শুরু দিঘায়, চলছে টলহদারি, সরানো হচ্ছে উপকূল এলাকার বাসিন্দাদের

ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ এখনও অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। রবিবার দুপুর নাগাদ ওড়িশার উপকূলে তার আছড়ে পড়ার কথা। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ঢেকেছে মেঘে। রাজ্যের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা বৃষ্টি। সঙ্গে হাওয়ার গতিবেগও রয়েছে স্বাভাবিকের তুলনায় বেশি। রবিবার এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করাRead More →

Airtel prepaid plans: Disney+ Hotstar: আবারও Airtel-এ পাবেন ফ্রি সাবস্ক্রিপশন, কোন প্ল্যানগুলির সঙ্গে?

1/5ব্যবহারকারীদের জন্য ফের বেশ কিছু Disney + Hotstar প্রিপেইড প্ল্যান চালু করল Bharti Airtel। তবে দামের কিছুটা হেরফের করা হয়েছে।  ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)Read More →

লখনউ ফ্রাঞ্চাইজির হেড কোচ হওয়ার দৌড়ে ফ্লাওয়ার, ভেত্তোরি: রিপোর্ট

শুভব্রত মুখার্জি: আসন্ন আইপিএলের দু’টি নয়া ফ্রাঞ্চাইজি আহমেদাবাদ এবং লখনউ ৮টি পুরনো ফ্র্যাঞ্চাইজির পরে এ বার নিজেদের ঘর গোছাতে নেমে পড়ল। কিছুদিন আগেই পঞ্জাব কিংস দলের সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। তখন অনেকেই জল্পনা করেছিলেন নিশ্চয় নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজি দলের তরফে তার কাছে প্রস্তাবRead More →

Omicron: এবার দিল্লিতে ওমিক্রন ত্রাস, বিদেশ থেকে আগত ১২ যাত্রী ভর্তি হাসপাতালে

দেশে ওমিক্রনের আগমন হয়েছে। কর্ণাটকে ইতিমধ্যেই দুই জন করোনা রোগীর শরীরে মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। এই আবহে এবার দিল্লিতেও ওমিক্রন আতঙ্ক। গত তিনদিনে বিদেশ থেকে আগত মোট ১২ জন করোনা আক্রান্ত দিল্লির লোক নায়ক হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তাঁরা সকলেই কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কি না তা জানতে তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে৷ সেই টেস্টের রিপোর্ট এলেই জানা যাবেRead More →

করোনার প্রকোপ,Champions League-এ বায়ার্ন-বার্সা ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে

শুভব্রত মুখার্জি: গোটা বিশ্ব জুড়ে ফের করোনার বাড়বাড়ন্ত। ফের থাবা বসাতে চলেছে খেলার মাঠেও। করোনার নতুন প্রজাতি ওমিক্রনের আবির্ভাবের পরে বিষয়টি ফের সেদিকেই এগোচ্ছে। আর এর ফলস্বরূপ ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ মঞ্চ চ্যাম্পিয়ান্স লিগের ম্যাচে আর কোনও রকম ঝুঁকি না নিয়ে দর্শকশূন্য স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একRead More →

Cyclone Jawad Update: বাঁকে কমবে শক্তি? জাওয়াদ আগমনে বাংলায় ভাঙবে আকাশ

ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে অনিশ্চয়তা এখনও বজায় রয়েছে। এই আবহে আশঙ্কা করা হচ্ছে যে ওডিশার পুরূ থেকে ডান দিকে বাঁক নিয়ে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ অভিমুখে এগোতে চলেছে। এই পরিস্থিতিতে শনিবার সকালে হাওয়া অফিসের বুলেটিনে জানা গিয়েছে যে বাংলায় গভীর নিম্নচাপ হিসাবে প্রবেশ করতে পারে জাওয়াদ। আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় জাওয়াদ আজ সকালে উপস্থিতRead More →

HTLS 2021: ২০১৪ সালের আগে ভারত ‘পলিসি প্যারালাইসিসে’ ভুগছিল, দাবি অমিত শাহের

২০১৪ সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সম্মান ফিরিয়ে এনেছেন। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।হিন্দুস্তান টাইমসের এডিটর ইন চিফ শশী সেখরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘কয়েক দশকের জোট রাজনীতির পর ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার প্রথমবার স্থিতিশীলতা পেয়েছিল। কোভিড হানার সাত বছর আগে ছিল সেটা। ২০১৪ এর আগে, ভারত একটি ‘নীতি পক্ষাঘাত’ (পলিসি প্যারালাইসিস) অবস্থায় ছিল।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ২০১৪ সালেরRead More →