ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, জরুরি বৈঠকে মোদী, ৩ রাজ্যে মোতায়েন ৩২টি NDRF দল

দেশের ঘূর্ণিঝড়-সম্পর্কিত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। বঙ্গোপসাগরে একটি আসন্ন ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটে এই বৈঠক হয়। বঙ্গোপসাগরের নিম্নচাপটি ৩ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ৪ ডিসেম্বর সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। সেই সময় উপকূলবর্তী এলাকায়Read More →

IND vs NZ: অভিষেকে শতরানকারী শ্রেয়সকে রুখতে কি শর্ট বলেই আস্থা কিউয়িদের, জানালেন টিম সাউদি

প্রথম টেস্ট উত্তেজক ড্র হওয়ার পর ৩ ডিসেম্বর (শুক্রবার) থেকে মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামছে ভারতীয় দল। প্রথম টেস্টে অভিষেকেই শতরান করা শ্রেয়স আইয়ারের ভারতীয় দলে জায়গা পাকা না হলেও বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তিনি দলে থাকছেন। কানপুরে তেমন চোখে না পড়লেও ভারতীয় মিডল অর্ডার ব্যাটারের শর্ট বলের বিরুদ্ধে দুর্বলতাRead More →

গ্রুপ D-র পর SSC গ্রুপ C নিয়োগ দুর্নীতিতেও বেতন বন্ধের নির্দেশ আদালতের

গ্রুপ ডি-র পর SSC গ্রুপ সি দুর্নীতিতেও বেআইনিভাবে নিযুক্ত ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে কীভাবে এই ৩৫০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে তা জানিয়ে SSC-র সভাপতিকে হলফনামা জমা দিতে বলেছেন বিচারপতি। এদিন মামলার শুনানিতে আদালত জানিয়েছেন,Read More →

স্কুলের সময় টিউশন পড়ানো চলবে না, জারি নির্দেশ, পড়বে কোথায়? প্রশ্ন অভিভাবকদের

করোনার দাপট একটু কমতেই স্কুল খুলে গিয়েছে। কিন্তু অধিকাংশ স্কুলেই দেখা যাচ্ছে পড়ুয়াদের অনেকেই আসছে না। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন স্কুলেও এনিয়ে ক্রমেই উদ্বেগ ছড়ায়। কেন স্কুলে আসছে না পড়ুয়াদের একাংশ তা নিয়ে খোঁজখবর করা শুরু করেন শিক্ষকরা। এরপর দেখা যায় কয়েকজন ছাত্রীর বিয়ে হয়ে গিয়েছে। ছাত্রদের একাংশ সংসার টানতে কাজেRead More →

ভারতেও ওমিক্রনের থাবা, কর্নাটকে হদিশ মিলল ২ আক্রান্তের

এবার ভারতেও থাবা বসাল করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কর্নাটকে দু’জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তাঁরা ওমিক্রন বা করোনাভাইরাসের বি.১.১.৫২৯ প্রজাতির কবলে পড়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক বৈঠকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেন, ‘ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিক্স কনসর্টিয়ামে জেনোম সিকোয়েন্সিংয়েরRead More →

মুম্বই টেস্টে ঋদ্ধিমান সাহা মাঠে নামতে পারবেন? চোট নিয়ে ছবিটা স্পষ্ট করে দিলেন কোহলি

কানপুরে সিরিজের প্রথম টেস্টে ব্যাটে হাতে অনবদ্য হাফ-সেঞ্চুরি করলেও কার্যত দুই ইনিংসেই উইকেটকিপিং করতে পারেননি ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় দিনে কিপারের গ্লাভস হাতে মাঠে নামেন ঋদ্ধি। তবে তার পরেই ঘাড়ে সমস্যা দেখা দেওয়ায় পরিবর্ত কিপার হিসেবে মাঠে নামতে হয় কেএস ভরতকে। এই অবস্থায় মুম্বইয়ের দ্বিতীয় টেস্টের আগে ঋদ্ধি ফিট হয়ে উঠবেনRead More →

Omicron Variant: একে একে তালিকায় জুড়ছে নতুন নাম, টের পাওয়ার আগেই কি বহু দেশে ওমিক্রন

করোনার ওমিক্রন স্ট্রেন নিয়ে দক্ষিণ আফ্রিকা সতর্কবার্তা জারি করার আগেই নেদারল্যান্ডসে পৌঁছে গিয়েছিল ‘সন্দেহজনক’ ভেরিয়েন্টটি। আজ এ কথা জানিয়েছে সে দেশের স্বাস্থ্য দফতর। একই সন্দেহ জার্মানি, বেলজিয়াম ও নাইজিরিয়ার। এর থেকে একটি বিষয় স্পষ্ট যে, বিশ্ববাসী বুঝে ওঠার বহু আগেই হয়তো একাধিক দেশে ছড়িয়েছে ওমিক্রন। আমেরিকার প্রেসিডেন্টের চিকিৎসা বিষয়ক মুখ্যRead More →

Sikkim : ওমিক্রন নিয়ে বাড়ছে উদ্বেগ, বিদেশিদের জন্য দরজা বন্ধ করল সিকিম সরকার

ওমিক্রনের আশঙ্কাকে সামনে রেখে বুধবার থেকে সিকিমে বিদেশি পর্যটকদের প্রবেশ বন্ধে নির্দেশ জারি হল। রাজ্যের কোথাও বিদেশিদের কোনও পারমিট দেওয়া হবে না বলেও সিকিম সরকার জানিয়েছে। মঙ্গলবার সিকিমের স্বরাষ্ট্র দফতরের তরফে ওই নির্দেশ জারি হয়েছে। সিকিম সরকারের এক সচিবের কথায়, বিশ্বের ১২টি দেশে ওমিক্রনের হদিশ মিলেছে। এ দেশেও সতর্কতার কথাRead More →

HTLS 2021 Day 2: ভেত্তারকে হাততালি দিয়ে কেন উদ্বুদ্ধ করেছিলেন, খোলসা করলেন নীরজ

লড়াই করে জেতার মানসিকতা রাখেন নীরজ চোপড়া। প্রতিপক্ষের খারাপ ফল করার উপর নির্ভর করেন না। এই আত্মবিশ্বাসই বোধহয় সোনা জিততে সাহায্য করেছে নীরজকে। যে কারণে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্ধী বিশ্বের এক নম্বর তারকা জোহানেস ভেত্তার যখন জ্যাভলিন ছুড়তে যাচ্ছেন, তখন নীরজ চোপড়া সাইড লাইনে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে উদ্বুদ্ধ করেছিলেনষRead More →

কোভিশিল্ডের কি বুস্টার ডোজ দেওয়া হবে? কেন্দ্রের অনুমোদন চাইল সেরাম: রিপোর্ট

বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন চাইল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)। ভারতীয় সংস্থার তরফে দাবি করা হয়েছে, দেশে আপাতত পর্যাপ্ত পরিমাণে টিকা আছে। তারইমধ্যে নয়া করোনাভাইরাস ভ্যারিয়েন্টের জেরে বিভিন্ন মহল থেকে বুস্টার ডোজের চাহিদা বেড়েছে। সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। ওই সংবাদসংস্থা জানিয়েছে, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফRead More →