আর্থিক অনিয়মের দায়ে সোমবার বেশি রাতে ইডি-র হাতে গ্রেফতার ‘তৃণমূল ঘনিষ্ঠ’ ব্যবসায়ী কৌস্তুভ

আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী কৌস্তুভ রায়। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে ইডি। তার আগে দীর্ঘ ক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যবসায়ী কৌস্তুভ দীর্ঘ দিন ধরেই তৃণমূলের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। যদিও তিনি তৃণমূলের আনুষ্ঠানিক সদস্য নন বলেই খবর। তৃণমূলের এক প্রথম সারির নেতার কথায়, ‘‘কৌস্তুভ আমাদের হিতৈষী বলা ভাল।Read More →

প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি, বয়স হয়েছিল ৭৯ বছর, মৃত্যু বেঙ্গালুরুর হাসপাতালে

প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা উমেন চাণ্ডি। বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার কাকভোরে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সমাজমাধ্যমে পোস্ট করে এ খবর দিয়েছেন তাঁর ছেলে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে কেরলে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছে। কংগ্রেস সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাসRead More →

১২০-র বেশি মৃত্যু, মুহুর্মুহু ধস, হড়পা বান আর মেঘ ভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল

বর্ষার চলতি মরসুমে সারা উত্তর ভারত জুড়ে বন্যা পরিস্থিতি। দিল্লি থেকে শুরু করে পঞ্জাব, উত্তরাখণ্ড কিংবা উত্তরপ্রদেশ, একাধিক রাজ্যে এ বছরের বর্ষায় প্রভুত ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু হিমাচল প্রদেশেই বর্ষার কারণে ১২০-র বেশি মানুষ মারা গিয়েছেন। পাহাড়ে মুহুর্মুহু ধস, মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বান বহু মানুষের প্রাণ কেড়েছে। রাজ্যের নানাRead More →

কীটনাশক খাওয়ায় প্ররোচনার অভিযোগ, যুবতীকে গ্রেফতারের দাবিতে জলপাইগুড়িতে যুবকের দেহ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ পরিবারের

 কীটনাশক খেয়ে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর রবিবার মৃত্যু হল জলপাইগুড়ি শহরের এক যুবকের। এক যুবতীর বিরুদ্ধে ওই যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ জানানোর পরেও কোতোয়ালি থানায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ মৃতের পরিবারের। এদিন বিকেলে মৃত যুবকের দেহ থানায় নিয়ে যায় মৃতের পরিবার। এরপর থানার মূল গেটRead More →

কর্মী-সমর্থকদের ওপর আক্রমণের প্রতিবাদ, মালদার নালাগোলা ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির

পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর আক্রমণ ও হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ দেখানো হয়। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের খুনিবাথান এলাকা তৃণমূলের অত্যাচারে কার্যত পুরুষশূন্য হয়ে রয়েছে বলে অভিযোগ। আতঙ্কে রয়েছেন গ্রামের মহিলারা। বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল এবং পুলিশ বেছেRead More →

Rahul Dravid And VVS Laxman: আয়ারল্যান্ড সফরে বিশ্রামে দ্রাবিড়, দায়িত্ব নিতে পারেন লক্ষ্মণ

লক্ষ্য এশিয়া কাপ (Asia Cup 2023) ও ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) জয়। এছাড়া কাপ যুদ্ধে নামার আগে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে লড়াই করতে ভারতের (India) মাটিতে পা রাখবে অস্ট্রেলিয়া (Austarlia)। আগামী কয়েক মাসে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ। আর তাই আয়ারল্যান্ড সফরে (India TourRead More →

যেন একটু বেশিই নতশির দেখাল তাঁকে, সেন্টার কোর্ট থেকে লিখলেন আনন্দবাজার অনলাইনের অতিথি লেখক

শালপ্রাংশু। মেদ-রহিত অবয়ব তাঁর, মাথার চুল সামনের দিকে পেতে আঁচড়ানো, লম্বা মুখে গালের দু’পাশে উঁচু হয়ে থাকা হনু। থুতনির কাছটা একটু অন্ধকারাচ্ছন্ন। গভীর এবং নিকষ দুটি চোখে আপাত-অসীম শূন্যতা। দেখে ঘোর হয়, যেন সত্যি সত্যিই টাইম মেশিনে চেপে বহু শতাব্দীর ও পার হতে ফিরে এসেছেন বহু জয়ের নায়ক-গ্ল্যাডিয়েটর। কিশোর-প্রায় প্রতিযোগীরRead More →

কোর্টে নামার আগেও আলকারাজ ভাবেননি জিততে পারবেন! উইম্বলডন ফাইনালেও তিনি শিখেছেন

ছোট থেকে স্বপ্ন দেখতেন উইম্বলডন জেতার। প্রথম বার ফাইনালে উঠেই বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। নোভাক জোকোভিচকে হারানোর মুহূর্তকেই জীবনের সব থেকে খুশির বলে চিহ্নিত করেছেন ২০ বছরের তরুণ। যদিও কোর্টে নামার আগেও ভাবেননি জোকোভিচকে হারাতে পারবেন। ফাইনালের শুরুতেই পিছিয়ে পড়েছিলেন। প্রথম সেটে জোকোভিচের কাছে ১-৬ ব্যবধানে হেরেRead More →

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম জয়, পুলিশকে চার গোল দিল লাল-হলুদ

কলকাতা লিগে অবশেষে জিতল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর সোমবার দ্বিতীয় ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ পুলিশকে তারা হারাল ৪-২ গোলে। গোলগুলি করেছেন সার্থক গোলুই, দীপ সাহা, অভিষেক কুঞ্জম। একটি গোল আত্মঘাতী। জয়ের লক্ষ্যে এ দিন দলে পাঁচটি পরিবর্তন করেছিলেন কোচ বিনো জর্জ। আদিত্য, অতুল, তুহিন, তন্ময় এবং সঞ্জীবেরRead More →

টাকা হাতানোর অভিযোগ, হাই কোর্টের আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

টাকা হাতানোর অভিযোগে কলকাতা হাই কোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপ করতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই আইনজীবীকে শোকজও করেছেন তিনি। সোমবার বিচারপতির নির্দেশ, ওই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখবে হাই কোর্টের অরিজিনাল সাইট। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এফআইআর করতে হবে বলে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকেও বিষয়টি দেখতে বলেছেনRead More →