টোম্যাটো কৃষকের উপর আবার হামলার অভিযোগ, নগদ সাড়ে চার লক্ষ টাকা লুট করে চম্পট দুষ্কৃতীদের

বাজারে অগ্নিমূল্য টোম্যাটো। এই পরিস্থিতিতে বার বার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন টোম্যাটো কৃষকরা। আরও এক লুটের ঘটনা প্রকাশ্যে এল। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় এক টোম্যাটো কৃষকের কাছ থেকে নগদ সাড়ে চার লক্ষ টাকা লুটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। লুটে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের হাতে ওই কৃষক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। শুক্রবার এইRead More →

জ্ঞানবাপী মসজিদ চত্বরে এএসআই-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ শুরু, সহযোগী হচ্ছে না মসজিদ কমিটি

ইলাহাবাদ হাই কোর্টের অনুমোদন পাওয়ার পরেই শুক্রবার সকাল থেকে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র কাজ শুরু হল। কয়েকটি দলে ভাগ হয়ে এএসআই-এর পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা জ্ঞানবাপী চত্বরে ঢুকে কাজ শুরু করেছেন। তবে ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র তরফে এই প্রক্রিয়ার অংশগ্রহণ করাRead More →

প্রাথমিক শিক্ষকদের পোস্টিং মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও একটি রায়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করল। ২০২০ সালে প্রাথমিক শিক্ষকদের পোস্টিং সংক্রান্ত দুর্নীতির তদন্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই ও ইডি-র তদন্তের নির্দেশ দিয়েছিলেন। আজ সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে। একই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, এই বিষয়ে সিবিআই প্রাথমিক শিক্ষা পর্ষদেরRead More →

লরির ধাক্কায় পড়ুয়া মৃত্যুতে রণক্ষেত্র বেহালা! পুলিশ-স্থানীয়দের সংঘর্ষ, জ্বলল পুলিশ ভ্যান

পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বেহালা। মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের ভ্যানে। বেশ কয়েকটি সরকারি বাস ভাঙচুর করা হয়েছে। স্থানীয়দের বিক্ষোভে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে ডায়মন্ড হারবার রোড। বিক্ষুব্ধ জনতার দাবি, দুর্ঘটনার পর লরিচালককে ধরা গেলেও পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে।Read More →

স্ত্রীকে হাতুড়ি দিয়ে মেরে বস্তায় ভরে দেহ লোপাটের চেষ্টা, গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি, চাঞ্চল্য বীরভূমের সোঁজ গ্রামে

 পরপুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল স্ত্রী। প্রতিবাদ করেও লাভ হয়নি। এনিয়ে থানায় মৌখিকভাবে আগাম জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। ফলে রাগের মাথায় স্বামীর লোহার হাতুড়ির এক ঘায়ে মৃত্যু হল স্ত্রীর। পরে স্ত্রীকে বস্তাবন্দি করে পুকুরের ধারে ঝোপের আড়ালে রেখে এসেও শেষ রক্ষা হল না। পুলিশ স্বামী এবং শাশুড়িকে গ্রেফতার করেছে। ঘটনাটিRead More →

সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, জখম ৩

আজ সাতসকালে কেশপুরের চরকায় শাসক দল তৃণমূলের উপর আক্রমণের অভিযোগ উঠলো সিপিআইএমের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার সিপিআইএম নেতৃত্বের। বৃহস্পতিবার সাত সকালে ওই এলাকার চা’য়ের দোকানে বসে আড্ডা মারার সময় তৃণমূল কর্মীদের উপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে সিপিআইএমের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কেশপুরের চরকা এলাকায়। বাঁশ ও লাঠি দিয়ে আক্রমণ করা হয়Read More →

Death in Space: মহাশূন্যে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময়েই মহাকাশচারীর মৃত্যু হলে কী হবে?

ইদানীংকালে মহাকাশে মানুষ পাঠানোর প্রচেষ্টা বন্ধ ছিল। ২০২৫ সালের মধ্যে ফের চাঁদে যাচ্ছে নাসা। পরের দশকে মঙ্গলে পা রাখার পরিকল্পনাও করেছে তারা। ফলে, আগামী কয়েক দশকে মহাকাশে ঘনঘন যাবে মানুষ। আর এই সময়েই একটা প্রশ্ন ফিরে ফিরে জাগছে অনেকের মনে। ভাবছে নাসাও। মহাকাশেই কোনও মহাকাশচারীর মৃত্যু হলে কী হবে? গতRead More →

ডুরান্ডের প্রথম ম্যাচে ৫ গোল মোহনবাগানের, বাংলাদেশ আর্মিকে হারিয়ে শুরু সবুজ-মেরুনের

প্রথম ম্যাচেই ডুরান্ড কাপ জমিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বাংলাদেশ আর্মিকে ৫-০ গোলে হারাল তারা। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ডুরান্ডের দামামা বাজিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা শুরুর আগে বলে শট মারেন তিনি। তার পরের দেড় ঘণ্টা মাঠে ফুল ফোটাল বাগান। এ বারের প্রতিযোগিতায় তরুণ দল নামিয়েছে বাগান। সিনিয়র দলেরRead More →

সরাসরি: এ বার ভারতের টি২০ দলে অভিষেক বাংলার মুকেশের, টসে হেরে প্রথমে বল করবে ভারত

টেস্ট, এক দিনের পর এ বার টি-টোয়েন্টি সিরিজ়। প্রথম ম্যাচে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি ত্রিনিদাদের মাঠে। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১৯:৩৪  টস হারল ভারত প্রথম টি-টোয়েন্টিতে টসে হারলেন হার্দিক পাণ্ড্য। প্রথমে বল করবে ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ক্যারিবিয়ান অধিনায়কের।  শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১৯:২৬ Read More →

বিতর্কের মধ্যেই দিল্লির আমলা নিয়ন্ত্রণ নিয়ে বিল পাশ হয়ে গেল লোকসভায়, ওয়াক আউট বিরোধীদের

বিরোধীদের ‘আপত্তি’র মধ্যেই বৃহস্পতিবার দিল্লির আমলাতন্ত্র নিয়ে বিল পাশ হয়ে গেল লোকসভায়। সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হওয়ার পরই ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা। দিল্লির আমলাদের নিয়োগ এবং বদলির রাশ কার হাতে থাকবে—এই নিয়ে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। গত ১১ মে শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মত ভাবে জানিয়েছিল, আমলাদেরRead More →