করোনা উদ্বেগ : শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেল ৪টেয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। তার আগে আজ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার টুইট করে চিদাম্বরম বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বক্তব্যের পরে আমার মনে হয় ভারতের সবRead More →

বন্ধ হল পুরীর জগন্নাথ মন্দির

বন্ধ হয়ে গেল পুরীর জগন্নাথ মন্দির (Jagannath Temple)। ওডিশা সরকারের তরফে আজ, বৃহস্পতিবার এই জানানো হয়েছে। ইতিমধ্যেই মন্দিরের গরুঢ় ও অরুঢ় স্তম্ভ স্পর্শ করা বন্ধ করেছিল মন্দির কর্তৃপক্ষ। এবার পুরোপুরি মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। করোনা রোধে পৃথিবীর বহু ধর্মস্থানের মত পুরীর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সচেতন মানুষ।Read More →

করোনা আতঙ্ক, হাওড়া স্টেশনে হু হু করে কমছে যাত্রীসংখ্যা

করোনা ভাইরাসের আতঙ্কের জেরে হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ-পূর্ব শাখায় যাত্রীসংখ্যা হু হু করে কমছে। কিছুদিন আগেই দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ হাওড়া স্টেশন থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করে। তবে পূর্ব রেল এখনো পর্যন্ত কোনো দূরপাল্লার ট্রেন বাতিল করেনি। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম ইসাক খান জানিয়েছেন, পূর্ব রেলেরRead More →

করোনার থাবা থেকে উর্দিধারীদের রক্ষা করতে থার্মাল টেষ্ট শুরু হল পাটুলি থানায়

করোনার আতঙ্কে এবার শুরু হল কলকাতার থানগুলিতে থার্মাল স্ক্রিনিং। বৃহস্পতিবার কলকাতার পাটুলি থানায় প্রথম থার্মাল স্ক্রিনিং শুরু করল কলকাতা পুলিশ। যদিও বুধবার থেকে লালবাজারে শুরু হয় এই থার্মাল স্ক্রিনিং। আর আজ পাটুলি থানায় শুরু হল এই ব্যবস্থা। পাটুলি থানায় প্রথম কর্তব্যরত পুলিশ কর্মীদের এই টেষ্ট শুরু হয়। তারপর থানায় আসাRead More →

বাবুল সুপ্রিয়র অ্যাম্বুলেন্স ফেরাচ্ছে জেলা হাসপাতাল

আসানসোল জেলা হাসপাতালে জন্য সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় একটি আধুনিক অ্যাম্বুলেন্স দিতে চেয়েছিলেন। মন্ত্রীর অভিযোগ, আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষ সেই অ্যাম্বুলেন্স নিতে রাজি হচ্ছে না। স্বভাবতই বাবুলের মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর আগেও রাজ্য সরকার তাঁকে আসানসোলে কাজ করতে বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন বাবুল সুপ্রিয়। এবারও বাবুলেরRead More →

শ্মশানের জমি বিক্রিতে মদত দেওয়ার অভিযোগে তৃণমূল নেতাকে বেধড়ক মার

 শ্মশানের জমি বিক্রিতে মদত দেওয়ার অভিযোগে তৃণমূল নেতাকে বেধড়ক মার। পূর্ব বর্ধমান জেলার সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সরাইটিকর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি শ্মশানের জমিকে অবৈধভাবে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছিল সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ জামাল। দিন কয়েক আগে পঞ্চায়েত থেকে লোকজন নিয়ে এসে শ্মশানের জমিRead More →

তিনরায়তিনধর্মবেঙ্গাই_গাঁ

পর্ব_৬ : রাজার রাজা ধর্মরাজার নিকট শালেভর মানত সঙ্গে সুয় ভকিতা সভাই চলে সাথে। ধর্ম্মের পাদুকা রঞ্জাবতী নিল মাথে।। সদুল্যা বাজায় ঢাক হরিহর। বেদ পড়ে পন্ডিত করিয়া উচ্চস্বর।। পূজার পদ্ধতি হাথে যান পুরোহিত। কালিনী গঙ্গার ঘাটে হইল উপনীত।। জয়ধ্বনি শঙ্খধ্বনি পড়ে ঘন ঘন। নানা ধনে ধর্ম্মবতী করিল সাজান।। বেঙ্গাই গাঁয়েরRead More →

মোদির স্বপ্নের প্রকল্প: করোনার চিকিৎসাতে বিনামূল্যে পরিষেবা আয়ুষ্মান ভারতে

মোদির স্বপ্নের প্রকল্প আয়ুষ্মাণ ভারতের আওতায় যাঁরা পড়েন এবার এই প্রকল্পে তাঁরা করোনা ভাইরাসের চিকিৎসাও পাবেন।ন্যশনাল হেলথ অথরিটির সিইও ইন্দু ভূষন, মঙ্গলবার, এই কথা জানান। সিওভিডি-১৯-এর লক্ষণ দেখা গেলেই জন আরোগ্য যোজনার অধীনে, আয়ুষ্মন ভারত প্রকল্পের আওতায় যাঁরা আছেন, তাঁরাই পাবেন বিনামূল্যের এই স্বাস্থ্য পরিষেবা।Read More →

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১২৫, সুস্থ হয়েছেন ১৩ জন

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা| মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১২৫-এ গিয়ে ঠেকেছে| সর্বাধিক আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে| মহারাষ্ট্রে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৯| তারপরই দক্ষিণ ভারতের রাজ্য কেরল| কেরলে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪| সংক্রমিত ১২৫ জনের মধ্যে ১০৩ জন ভারতীয় নাগরিক এবংRead More →

আস্থা ভোট : মধ্যপ্রদেশ সরকারকে সুপ্রিম নোটিশ, পরবর্তী শুনানি বুধবার

অস্বস্তি বাড়ল কমল নাথ সরকারের| মধ্যপ্রদেশে রাজনৈতিক টানাপোড়েন নিয়ে আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে কমল নাথ সরকারের উপর| মধ্যপ্রদেশে অবিলম্বে আস্থা ভোট চেয়ে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান-সহ অন্যান্য বিজেপি বিধায়করা| সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার মধ্যপ্রদেশ সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট| পরবর্তীRead More →