গদ্দার-মীরজাফরের পর এবার কি? স্বামীজির জন্মদিনে আবার বড় ভাঙ্গন তৃণমূলে

মুকুলকে বলা হয়েছে গদ্দার, শুভেন্দুকে মীরজাফর। এরপর? তৃণমূলের অন্দরমহলের খবর, এরপর দলের বিধায়ক সহ এত নেতা-কর্মী বিজেপি তে যোগ দেবে যে গদ্দার আর মীরজাফরের প্রতিশব্দ খুঁজে পাওয়া যাবে না! আগামী ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মদিনে আবার কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন তাঁর উপস্থিতিতে আবার বড় ভাঙ্গনের শব্দ পাবেন দলনেত্রীRead More →

আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ থেকে ৩০ জুন চলবে পরীক্ষা

২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করল শিক্ষা দফতর। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত। এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, করোনা বিধি মেনে পরীক্ষাকেন্দ্রে পুরনো পদ্ধতিতেই খাতায়-কলমে হবে পরীক্ষা। প্রতিদিন একটি করে পরীক্ষা হবে। পরীক্ষায় লেখারRead More →

নন্দীগ্রামে শুভেন্দু-মমতা মুখোমুখি হচ্ছেন না, দিন বদলালেন নব্য বিজেপি নেতা

 ‘রক্তস্নাত সূর্যোদয়’-এর বর্ষপূর্তি ছিল ১০ নভেম্বর। ওই দিন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভা থেকে শুভেন্দু বলেছিলেন, ৭ জানুয়ারি সূর্য ওঠার আগে শহিদ বেদীতে মালা দিতে যাবেন তিনি। প্রতি বছরই যান। বুধবার রাতে জানা যায়, ৭ জানুয়ারি দুপুরে নন্দীগ্রামের তেখালি ব্রিজ লাগোয়া মাঠে সভা করতে যাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ওইদিনRead More →

বড়দিনে কলকাতায় কড়া নিরাপত্তা, মোতায়েন থাকবে ৫ হাজার পুলিশ

রাত পোহালেই বড়দিন৷ আজ রাত থেকেই উত্‍সবে মেতে উঠবে শহর৷ তবে এবার করোনা আবহে ভিড় নিয়ন্ত্রণ করা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ৷ তার জন্য শহরে মোতায়েন থাকবে ৫ হাজার পুলিশ কর্মী৷ লালবাজার সূত্রে খবর, বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট থেকে মল্লিক বাজার পর্যন্ত রাস্তাকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে৷ প্রতিটিRead More →

সরগরম কাঁথি, বিজেপির সভায় প্রধান বক্তা শুভেন্দু, মিছিলে হাঁটবেন ‘জননেতা’

শুভেন্দুর গেরুয়া-যোগ যে বিধানসভা ভোটের আগে বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শুভেন্দু-গড়েই আজ বিজেপির সভা। গতকাল কাঁথিতে সভা সেরে শুভেন্দুকে ‘মীরজাফর’ বলে তোপ দেগেছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। সেই কাঁথিতেই আজ ‘জবাবি’ সভা শুভেন্দুর। কাঁথিতে মিছিলও করবে বিজেপি। বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। যতRead More →

রাষ্ট্রপতি ভবন অভিযানে বাধা পুলিশের, আটক প্রিয়াঙ্কা-সহ অনেকে

দিল্লি পুলিশ আগেই জানিয়েছিল, যে সমস্ত কংগ্রেস নেতারা রাষ্ট্রপতি ভবন যাওয়ার অনুমতি পেয়েছেন শুধুমাত্র তাঁদেরই অনুমতি দেওয়া হবে। বাকিদের অনুমতি দেওয়া হবে না। সেই মতো কংগ্রেসের রাষ্ট্রপতি ভবন অভিযান রুখে দিল দিল্লি পুলিশ। কৃষি আইন ইস্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হস্তক্ষেপের চেয়ে ২ কোটি সই সম্বলিত স্মারকলিপি নিয়ে, বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতিRead More →

কোভ্যাক্সিন টিকা দীর্ঘ সময় সুরক্ষা দেবে, অ্যান্টিবডি টিকবে এক বছর, দাবি ভারত বায়োটেকের

কোভ্যাক্সিন টিকা মানুষের শরীরে দুর্দান্ত কাজ করেছে, এমনটা আগেই জানিয়েছিল ভারত বায়োটেক। টিকার দুই পর্যায়ের ট্রায়াল রিপোর্ট সামনে এনে সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে কোভ্যাক্সিন টিকা। এই টিকার ডোজে তৈরি অ্যান্টিবডি টিকে থাকবে অন্তত ৬-১২ মাস। সক্রিয় থাকবে টি-কোষও। সংক্রমণজনিত জটিল রোগের আশঙ্কা থাকবে না।Read More →

রবিঠাকুরকে উদ্ধৃত করেই ‘দ্বার খোলা’র বার্তা মোদীর, বিশ্বভারতীর শতবর্ষে উঠল ‘ভোকাল ফল লোকাল’ প্রসঙ্গও

এই বাংলা রবীন্দ্র-নজরুলের বাংলা, এ বাংলার মাটি লালনের গানে পুষ্ট। এখানে কোনও রকম প্রাদেশিকতার প্রবেশ নেই। ইদানীং এ কথা বারবারই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং স্পষ্টতই, বাংলার মাটি যে বিজেপির জন্য শক্ত ঘাঁটি– তা বোঝাতেই বারবার এ প্রসঙ্গ মনে করিয়ে দেন তিনি। বুঝিয়ে দেন, এ রাজ্যের সংস্কৃতি, কোনও রকম সংকীর্ণতাকেRead More →

নব ভারত নির্মাণে বিশ্বভারতীর ভূমিকা অপরিসীম : প্রধানমন্ত্রী

নতুন ভারত নির্মাণে বিশ্বভারতীর ভূমিকা অপরিসীম। দেশের একতার প্রতীক হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আত্মনির্ভর ভারতের ভাবনাও বিশ্বভারতীতে শামিল। এই অভিযান ভারতকে শক্তিশালী করার অভিযান। আত্মনির্ভর ভারতের এই ভাবনা শুধু ভারত নয়, গোটা বিশ্বকে দিশা দেখিয়েছে। এদিন বেলা এগারোটাRead More →

লাদাখের প্যাঙ্গং রেঞ্জ থেকে সেনা সরাতে বলে ফাঁদ পাতছে চিন, প্রস্তাব ওড়াল ভারত

প্যাঙ্গংয়ের পাহাড়ি এলাকা থেকে ভারতকে সেনা সরাতে বলে ফের নতুন করে ছক কষছে চিন। এমনটাই দাবি ভারতীয় সেনাবাহিনীর। এতদিন উত্তর ও দক্ষিণ প্যাঙ্গং লেকের পাহাড়ি এলাকায় গ্যাঁট হয়ে বসেছিল চিনের লাল সেনা। উঁচু পাহাড় চূড়োয় ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স মোতায়েন থাকায় সেখানে সুবিধা করতে পারেনি। তাই পাহাড়ি উপত্যকায় যুদ্ধট্যাঙ্ক সাজিয়েRead More →