বর্ধমানের গেরস্থ বাড়িতে দেওয়াল উড়ল বিস্ফোরণে ,তদন্তে পুলিশ

বর্ধমানের গেরস্থ বাড়িতে দেওয়াল উড়ল বিস্ফোরণে ,তদন্তে পুলিশ

উত্তর ২৪পরগনার নৈহাটিতে বিস্ফোরণ নিয়ে বেশ কয়েকদিন আলোড়ন হওয়ার পরে সব চুপচাপ থাকলেও আবারও বিস্ফোরণ নিয়ে বাংলার রাজনীতি সরগরম | বিস্ফোরণের কারণ কী তা নিয়ে তদন্ত হলেও তার কারণ খুঁজে না পাওয়ায় বিরোধীদের আক্রমণের শিকার হয় রাজ্যের শাসক দলের নেতারা |

তাদের সমর্থকদের বাড়িতেই সেই বোম মজুত করা হয়েছে বলে অভিযোগ করেন বিরোধীরা | এই বিতর্কের অবসান হতে না হতেই পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বারান্দা গ্রামে গতকাল গভীর রাত্রে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে একটি বাড়ি ।

বিস্ফোরণের অভিঘাতে বাড়িটির ঘরের দরজা ভেঙে ৫ ফুট দূরে ধানের গোলার মধ্যে ঢুকে যায় । কিন্তু কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা নিয়ে ধন্দে পুলিশ |

বিস্ফোরণস্থলে ফরেন্সিকের দল না পৌঁছনো অবধি বিস্ফোরণের সঠিক কারণ বের করা সম্ভব নয় বলে পুলিশের সূত্রে | ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেতুগ্রাম থানার পুলিশ । এলাকাটি ঘিরে রেখেছে কেতুগ্রাম থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.