পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: সমাপ্ত দুই দফার ভোটগ্রহণ, এক্সিট পোলের সমীক্ষায় কে এগিয়ে?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: সমাপ্ত দুই দফার ভোটগ্রহণ, এক্সিট পোলের সমীক্ষায় কে এগিয়ে?

শেষ হলো ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটদান পর্ব। দুই দফার এই হাই-ভোল্টেজ নির্বাচনে মানুষের রেকর্ড সংখ্যক অংশগ্রহণ গণতান্ত্রিক চেতনার এক অনন্য নজির সৃষ্টি করেছে। এখন প্রশ্ন একটাই—বাংলার মসনদে কি ঘাসফুল শিবিরের ‘প্রত্যাবর্তন’ ঘটবে, নাকি গেরুয়া শিবিরের হাত ধরে আসবে ‘পরিবর্তন’? ভোটারদের রায় বর্তমানে ইভিএম-এ বন্দি থাকলেও, বিভিন্ন সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষা বা ‘এক্সিট পোল’ (Exit Poll) রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।


ঐতিহাসিক ভোট ও নির্বাচন কমিশনের ভূমিকা

২০২৬-এর এই নির্বাচনকে ‘নজিরবিহীন’ বলে আখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিপুল জনঅংশগ্রহণের কারণে অনেকেই নির্বাচন কমিশনকে দশে দশ দিয়েছেন, যদিও প্রতিকূল অভিজ্ঞতার কথা বলেছেন কেউ কেউ। তবে সামগ্রিকভাবে এই ভোটকে ‘গণতন্ত্রের জয়’ হিসেবেই দেখা হচ্ছে। আগামী ৪ মে নির্ধারিত হবে বাংলার চূড়ান্ত ভাগ্য।

এক্সিট পোলের কাঁটাছেঁড়া: কার পাল্লা ভারী?

নির্বাচন শেষ হতেই একাধিক নামী সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় ম্যাজিক ফিগার হলো ১৪৮। একনজরে দেখে নিন বিভিন্ন সংস্থার পূর্বাভাস:

১. চাণক্য স্ট্র্যাটেজি (Chanakya Strategy)

চাণক্যের সমীক্ষা অনুযায়ী, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে।

  • বিজেপি: ১৫০ – ১৬০টি আসন (ভোট শতাংশ: ৪৩ – ৪৫%)
  • তৃণমূল: ১৩০ – ১৪০টি আসন (ভোট শতাংশ: ৪০ – ৪৩%)
  • কংগ্রেস: ২ – ৪টি আসন
  • অন্যান্য: ৪ – ৬টি আসন

২. টাইমস নাও জেভিসি (Times Now JVC)

এই সংস্থার সমীক্ষায় শাসক ও বিরোধী—উভয় পক্ষের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে।

  • বিজেপি: ১২৮ – ১৬৯টি আসন
  • তৃণমূল: ১৩১ – ১৫২টি আসন
  • কংগ্রেস: ০ – ২বি আসন

৩. পিপল পালস (People’s Pulse)

পিপল পালসের সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • তৃণমূল: ১৭৭ – ১৮৭টি আসন
  • বিজেপি: ৯৫ – ১১০টি আসন
  • বাম ও কংগ্রেস: ১ – ৩টি আসন

৪. প্রজা এক্সিট পোল (Praja Exit Poll)

প্রজার সমীক্ষায় রাজ্যে বিশাল ব্যবধানে ‘পরিবর্তন’-এর ইঙ্গিত মিলছে।

  • বিজেপি: ১৭৮ – ২০১টি আসন
  • তৃণমূল: ৮৫ – ১১০টি আসন
  • অন্যান্য: ৫টি আসন

৫. জনমত (Janmat)

জনমতের সমীক্ষা আবার প্রজার সম্পূর্ণ বিপরীত। তাদের মতে ঘাসফুল ঝড় বজায় থাকবে।

  • তৃণমূল: ১৯৫ – ২০৫টি আসন
  • বিজেপি: ৮০ – ৯০টি আসন
  • বাম ও কংগ্রেস: ১ – ৩টি আসন

এক নজরে এক্সিট পোল ২০২৬

সমীক্ষক সংস্থাবিজেপি (BJP)তৃণমূল (TMC)কংগ্রেস/বাম/অন্যান্য
চাণক্য স্ট্র্যাটেজি১৫০ – ১৬০১৩০ – ১৪০৬ – ১০
টাইমস নাও জেভিসি১২৮ – ১৬৯১৩১ – ১৫২০ – ২
পিপল পালস৯৫ – ১১০১৭৭ – ১৮৭৩ – ৭
প্রজা১৭৮ – ২০১৮৫ – ১১০
জনমত৮০ – ৯০১৯৫ – ২০৫৫ – ৯

দ্রষ্টব্য: বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল চূড়ান্ত ফলাফল নয়। ভোটারদের মতামতের ওপর ভিত্তি করে এটি কেবল একটি সম্ভাব্য আভাস মাত্র। চূড়ান্ত ফলাফলের জন্য আগামী ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.