US-India: লুকিয়ে নিউ ইয়র্কে রুশ তেল পাঠাচ্ছে ভারত! অভিযোগ আমেরিকার

রাশিয়ার অপরিশোধিত তেল থেকে তৈরি জ্বালানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত মারফত আমেরিকায় ঢুকছে। ভারতকে ব্যবহার করে রুশ অপরিশোধিত তেলের উৎস লুকিয়ে তা নিউ ইয়র্কের বন্দরে পাঠানো হচ্ছে, এমন অভিযোগ তুলে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। শনিবার এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্কের এক কর্তা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে মস্কোর ‘বিশেষ সেনা অভিযান’Read More →

Inter-caste Marriage: ২৭ বছর আগে ভিন্‌ জাতে বিয়ে করেছিলেন, মৃত্যুর পর দেহ সৎকার করতে অস্বীকার গ্রামবাসীর

জীবিত অবস্থায় একঘরে করা হয়েছিল। মৃত্যুর পরেও সঙ্গ দিলেন না গ্রামবাসীরা! ২৭ বছর আগে অন্য বর্ণে বিয়ে করেছিলেন অসমের পটলসিংপাড়ার অতুল শর্মা। তাই মৃত্যুর পরেও পড়শিরা দাহ করতে এগিয়ে এলেন না। মৃতের স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁদের ছেলে বাইরে থাকেন। স্বামী মারা যাওয়ার পর দ্রুত আসতে পারেনি সে। ফলে স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়াRead More →

DGCA: বিমানে পাখির ধাক্কার ঘটনায় চিন্তা বাড়ছে ডিজিসিএ-র, জারি হল নয়া নির্দেশিকা

সূর্যোদয়ের পরে বাজ, চিল, শকুন। সূর্যাস্তের পরে পেঁচা। সাম্প্রতিক কালে দেশের বিভিন্ন বিমানবন্দরে পাখির ধাক্কায় উড়ান বিভ্রাট নিয়ে চিন্তিত বিমান চলাচল নিয়ামক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)। বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগার ঘটনা এড়াতে শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষগুলির উদ্দেশে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় প্রতিটি বিমানবন্দর কর্তৃপক্ষকেRead More →

Suvendu Adhikari: ‘তেরঙ্গা যাত্রায় বাধা’! চিঠি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শাহের ফোন পেলেন শুভেন্দু

নিজের বিধানসভা কেন্দ্রে ‘তেরঙ্গা যাত্রা’ করতে গিয়ে পুলিশি বাধার অভিযোগ জানানোর পরদিনই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দফতর সূত্রে খবর, শনিবার দুপুরে শাহের ফোন আসে নন্দীগ্রামের বিধায়কের কাছে। দু’জনের মধ্যে কথা হয়েছে মিনিট দশেক। শুক্রবার নন্দীগ্রামে এক তেরঙ্গা যাত্রার ডাক দেন শুভেন্দু। তেখালিRead More →

Chinese ship: ধোপে টিকল না ভারতের আপত্তি, চিনা নজরদারি জাহাজকে নোঙর করার ছাড়পত্র দিল শ্রীলঙ্কা

ভারতের আপত্তি অগ্রাহ্য করে শ্রীলঙ্কার বন্দরেই নোঙর করতে চলেছে বিতর্কিত চিনা জাহাজ। শনিবার সেই অনুমতি দিয়েছে শ্রীলঙ্কার সরকার। আধিকারিকদের উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদ সংস্থা এএফপি। চিনের এই জাহাজটির নাম ‘ইউয়ান ওয়াং ৫’। এই সংক্রান্ত বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট এটিকে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার হয় এমন জাহাজ হিসেবে অভিহিতRead More →

Babita Sarkar: অঙ্কিতার জন্য খারাপ লাগছে, সমস্ত টাকা হাতে পাওয়ার পর বললেন ববিতা

আগেই তাঁর ন্যায্য চাকরি ফেরত পেয়েছেন। শুক্রবার ফেরত পেলেন সেই চাকরি থেকে বঞ্চিত হওয়া সময়কালের সমস্ত টাকাও। সবটাই আদালতের নির্দেশে। ববিতা সরকার বঞ্চিত হয়েছিলেন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর জন্য। বেতনের টাকার দ্বিতীয় ও শেষ কিস্তি ফেরত পেয়ে সেই ববিতাই জানালেন, অঙ্কিতার জন্য তাঁর খারাপ লাগার কথা। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়েRead More →

World Champion Attacked: নীরজকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অ্যাথলিটকে মারধর, ছুড়ে ফেলা হল সমুদ্রে

নিজের দেশেই আক্রান্ত জ্যাভেলিনের বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স। নীরজ চোপড়াকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন গ্রেনাডার পিটার্স। তাঁকে বেধড়ক মারধর করে সমুদ্রে ছুড়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে গ্রেনাডা পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে। গ্রেনাডা পুলিশ সূত্রে খবর, একটি প্রমোদতরীতে পিটার্সকে সম্মান জানানো হচ্ছিল। হঠাৎই পাঁচ ব্যক্তি পিটার্সের উপর চড়াও হয়।Read More →

India vs Zimbabwe: জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন না রাহুল দ্রাবিড়, ভারতের কোচ তা হলে কে

জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচ হয়ে যাচ্ছেন না রাহুল দ্রাবিড়। তাঁর বদলে ভিভিএস লক্ষ্মণকে কোচ হিসাবে দায়িত্ব সামলাতে দেখা যাবে। শুক্রবার বোর্ডের সচিব জয় শাহ এ কথা জানিয়েছেন। তাঁর মতে, জিম্বাবোয়ে সফর এবং এশিয়া কাপ পিঠোপিঠি হওয়ায় গুরুত্ব দেওয়া হয়েছে পরের প্রতিযোগিতাটিকেই। কেন জিম্বাবোয়ে সফরে দ্রাবিড়ের বদলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিরRead More →

Independence Day 2022: ডাক দিয়েছেন মোদী, সাড়া দিয়ে তেরঙা পতাকা উত্তোলন লস্কর জঙ্গি পরিবারের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসাবে দেশের তেরঙা পতাকা উত্তোলন করল লস্কর-ই-তইবা জঙ্গির পরিবার। লস্কর-ই-তইবা জঙ্গি খুবেইর-এর পরিবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার প্রত্যন্ত অঞ্চল ভারত বাগলায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হিসাবে এই পতাকা উত্তোলন করে। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খুবেইর-এর ভাই শামাস দিন চৌধুরি এবং নাজাবRead More →

Donald Trump: ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে এফবিআই হানায় পরমাণু অস্ত্রের নথি উদ্ধার! দাবি রিপোর্টে

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে হানা দিয়ে ‘গোপন এবং স্পর্শকাতর’ নথি বাজেয়াপ্ত করেছে এফবিআই, এমনটাই দাবি সে দেশের সংবাদমাধ্যমের রিপোর্টে। এমনকি এ-ও দাবি করা হয়েছে, ট্রাম্পের বাড়ি থেকে পরমাণু অস্ত্র সংক্রান্ত ‘গোপন নথি’ও উদ্ধার করা হয়েছে। যদিও সরকারি ভাবে অবশ্য এই নথি নিয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। ট্রাম্পের বাড়িতেRead More →