Kolkata Metro: শুক্রবার জন্মাষ্টমীর দিন চলবে কম সংখ্যক মেট্রো, জেনে নিন সময়সূচি

চলতি সপ্তাহে শুক্রবার জন্মাষ্টমীর দিন অন্যান্য কাজের দিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলাচল করবে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। অন্যান্য কাজের দিন ২৮৮টি মেট্রো চলাচল করে। জন্মাষ্টমীর দিন অর্থাৎ ১৯ অগস্ট আপ-ডাউন মিলিয়ে ২৩৪টি মেট্রো চলবে বলে জানিয়েছেন তাঁরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে ১১৭টি করে আপ এবং ডাউনRead More →

Drugs: গুজরাতে ফের উদ্ধার বিপুল পরিমাণ মাদক! এ বার ১,০২৬ কোটি টাকার

গুজরাত কি এ বার দেশের ‘গেটওয়ে অব ড্রাগস’ হয়ে উঠছে! প্রশ্নটা উঠতে শুরু করেছিল বেশ কয়েক মাস ধরেই। মঙ্গলবার অঙ্কলেশ্বরে অভিযান চালিয়ে মুম্বই পুলিশ ১,২০৬ কোটি টাকার মাদক উদ্ধারের পর সেই অভিযোগ আরও জোরালো হল। মুম্বই পুলিশে মাদক বিরোধী সেলের তরফে জানানো হয়েছে, সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার নিষিদ্ধ মেফেড্রোনRead More →

Anubrata Mandal: মেয়েকে নিয়ে প্রশ্ন শুনেই ক্রুদ্ধ কেষ্ট, কটমট করে তাকিয়ে ঠেলে সরালেন মাইক্রোফোন!

রেগে গেলেন অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসে ঢোকার মুখে রাগের চোটে মেজাজও হারালেন বীরভূমের তৃণমূল নেতা। সাংবাদিকরা নানা প্রশ্ন ছুড়ে তাঁর উত্তরের আশায় মুখের সামনে মাইক্রোফোন এগিয়ে দিয়েছিলেন। অনুব্রত সেই সেই মাইক্রোফোনের মুখ এক হাতে ধরে মুচড়ে সরিয়ে দিলেন। সঙ্গে থমথমে মুখে কটমটে চাহনি ফিরিয়ে দিলেন সংবাদমাধ্যমকে। মঙ্গলবার দুপুরে নিজাম প্যালেসেরRead More →

Arpita Mukherjee: জেলে গিয়ে অর্পিতাকে জেরা ইডির, তদন্তে উঠে আসা নতুন তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ

অর্পিতা মু্খোপাধ্যায়কে জেরা করতে মঙ্গলবার আলিপুর মহিলা সংশোধনাগারে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তিন আধিকারিক। দলে রয়েছেন মহিলা আধিকারিকও। এসএসসি দুর্নীতি মামলায় আরও তথ্য জানতে চান তদন্তকারী আধিকারিকেরা। এসএসসি দুর্নীতি মামলায় বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্র বাজেয়াপ্ত করেছিল ইডি। সেগুলির ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট এসেছে। এখন তা নিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’Read More →

F INSAS system: যুদ্ধে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়াই লক্ষ্য, সেনার হাতে ‘এফ-ইনসাস’ তুলে দিলেন রাজনাথ

আগামী দিনে যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা দিতে মঙ্গলবার বহু প্রতীক্ষিত ‘ফিউচার ইনফ্র্যান্ট্রি সোলজার অ্যাজ এ সিস্টেম’(এফ-ইনসাস)-কে ভারতীয় সেনার হাতে তুলে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। এ দিন দিল্লিতে একটি অনুষ্ঠানে সেনার হাতে আগামী দিনের যুদ্ধাস্ত্রের পুরো সেট তুলে দেন তিনি। যুদ্ধাস্ত্রের আধুনিকীকরণের পথে বড়সড় পদক্ষেপ। সেনাকে নিরাপদ রাখতে এফ-ইনসাস পদ্ধতি চলেRead More →

TET recruitment Scam: টেট নিয়োগে বাড়তি নম্বর বিতর্ক: পর্ষদের কাছে তালিকা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

টেট পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়ার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চাইল কারা ওই নম্বর পাওয়ার ক্ষেত্রে যোগ্য প্রার্থী ছিলেন? এ ব্যাপারে পর্ষদের কাছে কাট অফ মার্কস (অর্থাৎ যত নম্বর পেলে নিয়াগের যোগ্য বলে গণ্য করা হবে প্রার্থীকে) এবং সংরক্ষণRead More →

Chinese ship: ভারতের আপত্তি উড়িয়ে মঙ্গল-সকালে শ্রীলঙ্কার বন্দরে নোঙর করল চিনা জাহাজ ইয়ুয়ান ওয়াং-৫

দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করল চিনের বিতর্কিত জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং-৫’। বস্তুত, শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চিনা জাহাজের নোঙর করা নিয়ে গত কয়েক দিনে আন্তর্জাতিক মহলে বেশ চর্চা চলেছে। এই জাহাজকে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার করা হয় বলে দাবি করা হলেও আদতে এর মাধ্যমে নজরদারির কাজRead More →

Coronavirus in West Bengal: প্রায় দেড় মাস পর রাজ্যে কোভিডে দৈনিক মৃত্যু শূন্য, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭০

সোমবার রাজ্যে দৈনিক আক্রান্ত আবার কমল। কমে তা তিনশোর নীচে নেমে গিয়েছে। রাজ্যে দৈনিক আক্রান্ত কমার পাশাপাশি সংক্রমণের হারও কমেছে। তা-ও পাঁচ শতাংশের নীচে রয়েছে। তবে ৪১ দিন পর রাজ্যে দৈনিক কোভিডে মৃত্যু শূন্য হল। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি রাজ্যে। শেষ বার কোভিডে দৈনিক মৃত্যুRead More →

Omicron-Specific Vaccine: ওমিক্রন দমনে আলাদা টিকা তৈরি করছে সেরাম, ছ’মাসে মধ্যে বাজারে আসতে পারে: পুনাওয়ালা

করোনাভাইরাসের ওমিক্রন রূপ ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে রেখে একটি প্রতিষেধক তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। আমেরিকার টিকা প্রস্তুতকারক সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে যৌথ ভাবে ওই প্রতিষেধক তৈরি করা হচ্ছে। আগামী মাস ছয়েকের মধ্যে বাজারে এমন একটি প্রতিষেধক চলে আসতে পারে বলে জানালেন সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা। প্রসঙ্গত, আমেরিকারই আর একRead More →

Independence Day 2022: স্বাধীনতার ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে তেরঙা পাগড়িতে ফের চমক মোদীর

মাথায় সাদার উপরে গেরুয়া আর সবুজ রঙের ছোপ দেওয়া পাগড়ি। পরনে সাদা কুর্তার উপরে নীল জ্যাকেট। আজ লাল কেল্লায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে এমনই সাজে দেখা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজাতন্ত্র দিবস হোক বা স্বাধীনতার বর্ষপূর্তি— সাজ, পোশাকে নতুন নতুন চমক এনে সব সময়েই চর্চায় থাকেন মোদী। প্রধানমন্ত্রী হওয়ারRead More →