Delhi Airport: মাদক পরীক্ষায় ধরা পড়লেন বিমানকর্মী! ‘সাসপেন্ড’ করল ডিজিসিএ

মাদক নেওয়ার অভিযোগে দিল্লি বিমানবন্দরের এক এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারকে কাজ থেকে ‘সাসপেন্ড’ করল বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ডিজিসিএ জানিয়েছে, ২০২২ সালে জানুয়ারি মাসে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার এবং বিমানসেবিকাদের মাদক পরীক্ষা করানোর পদ্ধতি কার্যকর হওয়ার পর এমন ঘটনা এই প্রথম। ১৮ আগস্ট ওই ব্যক্তির মাদক পরীক্ষা করা হলে ফলাফল ইতিবাচকRead More →

Asia Cup 2022: বল ছোড়ায় অভিযুক্ত বোলারকেই এশিয়া কাপে শাহিনের পরিবর্ত করল পাকিস্তান

চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাঁর পরিবর্তে মহম্মদ হাসনাইনের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিছু দিন আগে হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ করেছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। সেই বোলারকেই দলে নিল পাকিস্তান। এখন ব্রিটেনে দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় খেলছেন হাসনাইন। তবে খুব তাড়াতাড়ি তিনি পাকিস্তানRead More →

Sehgal Hossain: এ বার সহগল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা, সঙ্গে রয়েছেন ব্যাঙ্কের কর্মী

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে এ বার হানা দিল সিবিআই। সোমবার বিকেলে বোলপুরের কাশীপুর বাইপাস সংলগ্ন এলাকায় সহগলের ফ্ল্যাটে যান দুই সিবিআই আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন এক ব্যাঙ্ককর্মী। পরে একটি বেসরকারি ব্যাঙ্কেও যান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, সহগলের স্ত্রী রয়েছেন ওই ফ্ল্যাটে। তাঁর সঙ্গে কথা বলেনRead More →

Birbhum: পাথরবোঝাই লরি থেকে তোলা আদায়! চার সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব কোর্টের

বীরভূমে পাথরবোঝাই লরিচালকের কাছ থেকে বেআইনি ভাবে টাকা আদায় করার অভিযোগ উঠল। ভুয়ো সরকারি বিল ছাপিয়ে সেই টাকা তোলা হয়েছে বলেও দায়ের হওয়া জনস্বার্থ মামলায় অভিযোগ জানানো হয়েছে। ওই মামলায় চার সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, অবিলম্বেRead More →

Durand Cup 2022: ডুরান্ডে একের পর আইএসএল ক্লাবের বিরুদ্ধে জিতেই চলেছে মহমেডান

দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল মহমেডান। আইএসএলের আরও একটি ক্লাবকে তিন গোল দিল তারা। রবিবার জামশেদপুর এফসিকে কিশোরভারতী স্টেডিয়ামে ৩-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। ডুরান্ডের প্রথম ম্যাচে এফসি গোয়াকে ৩-১ গোলে হারিয়েছিল মহমেডান। রবিবার আরও একটি আইএসএলের ক্লাবের বিরুদ্ধে দাপট দেখাল তারা। প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল মহমেডান। ৩৮Read More →

Viral: ব্যস্ত রাস্তায় আচমকা আকাশ থেকে নেমে এল বিমান!

ব্যস্ত রাস্তায় তখন গাড়ির ভিড়। আচমকা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো নেমে এল উড়োজাহাজ! ফ্লোরিডার রাস্তায় এমন দৃশ্য থেকে মুহূর্তেই হতচকিত হয়ে যান পথচলতি মানুষেরা। শুক্রবার বিকেলে ফ্লোরিডার অরল্যান্ডোর রাস্তায় ভেঙে পড়ল একটি ছোট বিমান। জ্বালানি শেষ হয়ে যাওয়ার ফলেই রাস্তার মধ্যে আচমকা ভেঙে পড়ে এই বিমানটি। তবে বড়সড় কিছুRead More →

US Predator Drones: আমেরিকার থেকে ৩০০ কোটি ডলারের হানাদার ড্রোন কিনছে ভারত, কথাবার্তা প্রায় চূড়ান্ত

তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা মহম্মদ ওমর থেকে সিরিয়ার আল কায়দা প্রধান সেলিম আবু আহমেদ— গত দু’দশকে আমেরিকার প্রিডেটর ড্রোনের ‘শিকারের’ তালিকায় এমন অনেকেই রয়েছেন। সেই ড্রোনই এ বার ভারতের হাতে আসতে চলেছে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে বিবাদের আবহে শীঘ্রই ভারতে আসতে পারে আমেরিকার ওই ‘প্রিডেটর ড্রোন’। রবিবার এমনটাই জানালেনRead More →

Flood: প্রবল বৃষ্টিতে হিমাচল, উত্তরাখণ্ডে তিন দিনে ৫০ জনের মৃত্যু, বন্যা পরিস্থিতি অন্যত্রও

উত্তর এবং পূর্ব ভারতে বৃষ্টিপাতের জেরে ধস এবং বন্যার ঘটনায় গত তিন দিনে অন্তত ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। একটি সংবাদ সংস্থার সূত্রে এমনই দাবি করা হয়েছে। হিমাচল প্রদেশে হরপা বানের কারণে বেশ কিছু রাস্তা, রেলসেতু ভেঙে পড়েছে। বহু গ্রাম জলমগ্ন। মাটির বাড়িগুলি ভেঙে পড়েছে। হিমাচল প্রশাসনের এক কর্তা রবিবারRead More →

Yuzvendra Chahal: তাঁর দায়িত্ব বদলাবে, আইপিএলের আগেই ভারতীয় স্পিনারকে ইঙ্গিত দিয়েছিলেন রোহিত

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গাই হয়নি। এ বারের এশিয়া কাপে যুজবেন্দ্র চহালের উপরেই থাকবে ভারতের স্পিন আক্রমণের দায়িত্ব। তাঁর বদলে যাওয়ার পিছনে চহাল কৃতিত্ব দিচ্ছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে। আইপিএলের আগেই রোহিত তাঁকে জানিয়েছিলেন, যে চহালের দায়িত্ব বদলে যাবে। শুধু এশিয়া কাপ নয়, এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখাRead More →

Sex Racket: চাকরির টোপে দিল্লি, ২৫ দিন যৌনচক্রের ফাঁদে বন্দি বিদেশিনী, কৌশল খাটিয়ে মুক্তি: রিপোর্ট

কাজের সন্ধান পেয়ে বন্ধুর কথায় এসেছিলেন ভারতে। কিন্তু সেই বন্ধুই যে তাঁকে অন্য এক জালে জড়়িয়ে ফেলবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি! রাজধানীতে যৌনচক্রের শিকার হয়েছেন বলে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করলেন উগান্ডার এক মহিলা। বেশ কয়েক দিন ঘরবন্দিও থাকার পর শেষমেশ বুদ্ধি করে যৌনচক্রের ফাঁদ থেকে বেরিয়ে এলেও নিস্তারRead More →