Aparajita Adhya: কখনও মেঘ, কখনও বৃষ্টি! যাদবপুর থানার মোড়ে একা হাতে যানজট নিয়ন্ত্রণ করলেন অপরাজিতা

পরনে সাদা-কালো সালোয়ার। হাতে ‘ওয়াকি-টকি’। যাদবপুর থানার ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে বাস, গাড়ির ভিড় সামলাচ্ছেন বেবিদি, ট্র্যাফিক পুলিশের কনস্টেবল। বুধবার সকালে যাদবপুর থানার মোড়ের এই কনস্টেবলকে দেখে হকচকিয়ে গিয়েছেন অনেকেই। আসলে কনস্টেবলের সাজে দাঁড়িয়েছিলেন সকলেরই চেনা মুখ অপরাজিতা আঢ্য। জোরকদমে চলছে পাভেলের নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’র প্রচার। ছবির প্রচারেই সকাল সকালRead More →

Vikram Vedha teaser: ‘এই গল্পে তো দু’জনেই খারাপ’-হৃতিকের গুগলি সইফকে, জমজমাট বিক্রম বেদা’র টিজার

অপেক্ষার অবসান। প্রকাশ্যে ‘বিক্রম বেদা’র টিজার। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিতে হৃতিকের সঙ্গে অভিনয় করেছেন সইফ আলি খান। ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে থাকবেন হৃতিক। সইফকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রটিতে। তামিল হিট ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এই ছবি। তামিল হিট ‘বিক্রম বেদা’তে আর মাধবন এবং বিজয় শেতুপতি অভিনয় করেছিলেন। তামিল ছবির পরিচালনারRead More →

Iran: সিরিয়ায় মিশনে গিয়ে হত ইরানের জেনারেল

সিরিয়ায় মিশনে গিয়ে নিহত হলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর এক কমান্ডার জেনারেল। আজ ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে এ খবর জানানো হয়েছে। নিহত জেনারেলের নাম আবোলফজ়ল আলিজানি। কী ধরনের হামলায় তাঁর মৃত্যু হয়েছে, তা স্পষ্ট করেনি ইরান সরকার। খবরে শুধু বলা হয়েছে, ‘সিরিয়ায় উপদেষ্টা হিসেবে কাজ করতে গিয়ে শহিদRead More →

Cattle Smuggling: সিবিআইয়ের পাশাপাশি গরু পাচারের তদন্তে সিআইডিও, জেরা পঞ্চায়েত প্রধানকে

সিবিআই যখন গরু পাচারে জড়িতদের খুঁজছে, তখনই গরু পাচারের একটি মামলার তদন্তে মুর্শিদাবাদের জঙ্গিপুর ঘুরে গেলেন সিআইডি-র অফিসারেরা। রঘুনাথগঞ্জ ও সুতি থানার বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে যায় সিআইডি-র একটি দল। পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন এলাকার গরু রাখার খোঁয়াড়গুলি নিয়ে। পরে তাঁদের মালদহতে সিআইডি-র দফতরে হাজির হতে বলাRead More →

India vs Zimbabwe: শুভমনের জার্সি নিয়ে সাংবাদিকদের সামনে কেন এলেন জিম্বাবোয়ের জোরে বোলার

সাংবাদিক বৈঠকে এলেন জিম্বাবোয়ের অলরাউন্ডার ব্র্যাড ইভান্স। তাঁর হাতে ভারতীয় দলের একটি জার্সি। এক দিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং করার থেকেও ইভান্স বেশি খুশি হয়েছেন এক জনের উইকেট নিয়ে। শুভমন গিলের জার্সি হাতে নিয়ে আসেন তিনি। ৫৪ রানে ৫ উইকেট নিয়েছেন ভারতের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে। ইভান্সের শিকার তালিকায়Read More →

Amit Shah on Leftist Extremism: ‘মোদী জমানায় মাওবাদী কার্যকলাপ ও হামলার ঘটনা কমেছে’, দাবি অমিত শাহের

গত আট বছরে উল্লেখযোগ্য হারে কমেছে কট্টর বামপন্থীদের গতিবিধি। সোমবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিক শাহের দাবি, মাওবাদী অধ্যুষিত এলাকার উন্নয়নমূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের তরফে। এর ফল স্বরূপ বিচ্ছিনতাবাদ এবং কট্টরপন্থা কমেছে বলে দাবি করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বলেন,Read More →

ATK Mohun Bagan: ডুরান্ড জেতা নয়, লক্ষ্য অন্য! মুম্বই সিটির বিরুদ্ধে নামার আগে বললেন সবুজ-মেরুন কোচ

ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই রাজস্থান ইউনাইটেডের কাছে অপ্রত্যাশিত ভাবে হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে। বুধবার দ্বিতীয় ম্যাচে সামনে মুম্বই সিটি এফসি। প্রতিযোগিতায় টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে সবুজ-মেরুন ব্রিগে়ডকে। কিন্তু তার আগে দলের কোচ জুয়ান ফেরান্দো জানিয়ে দিলেন, ডুরান্ড কাপ জেতা তাঁর লক্ষ্য নয়। পরের প্রতিযোগিতাগুলির জন্য পরীক্ষা-নিরীক্ষা করে সেরাRead More →

Coal Smuggling Case: কয়লা-কাণ্ডে তলব পেয়ে দিল্লিতে ইডির দফতরে গেলেন পুলিশকর্তা কোটেশ্বর

জ্ঞানবন্ত সিংহের পথে হাঁটলেন না কোটেশ্বর রাও। কয়লা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব পেয়ে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দিল্লির দফতরে হাজিরা দিলেন তিনি। মঙ্গলবার সকালে দিল্লির ইডি দফতরে হাজিরা দিয়েছেন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার এসপি (সদর) পদে থাকা আইপিএস অফিসার কোটেশ্বর। প্রসঙ্গত, রাজ্যের আট আইপিএস কর্তাকে কয়লা-কাণ্ডে তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যRead More →

Asia Cup 2022: বিরাটকে নিয়ে এখন অনেক নিশ্চিন্ত শাস্ত্রী, কেন

কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলীর জুটি দেখেছে ভারত। তাঁদের সুসম্পর্কের কথা সকলেই জানে। এক সময় বিরাটকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন শাস্ত্রীই। বিরাট সেই বিশ্রাম পেয়েছেন। এ বার মাঠে নামার পালা। এশিয়া কাপের প্রথম ম্যাচে বিরাটের থেকে অর্ধশতরান চাইছেন শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের বিশ্বাস, তাতেই বন্ধ হয়ে যাবে সমালোচকদেরRead More →

Wedding: অনলাইন আশীর্বাদ! বরের মাথায় মোবাইল ঘুরিয়ে ঢোলবাদককে পেটিএম করলেন অতিথি

চায়ের দোকান থেকে শপিং মল— টাকা মেটানোর ক্ষেত্রে অনলাইন অ্যাপে অনেক দিন ধরেই ভরসা রাখছেন গ্রাহকরা। টাকা গোনা বা ব্যাগে রাখার ঝক্কি নেই। অতিমারি থাবা বসানোর পর থেকে এই প্রবণতা আরও বেড়েছে। তা বলে বিয়েবাড়ি গিয়ে ঢোলবাদককেও অ্যাপের মাধ্যমে ‘শগুন’-এর টাকা! এ বার তাই করলেন জনৈক। ভিডিয়ো ভাইরাল সোশাল মাধ্যমে।Read More →