সেকেন্দরাবাদে ই-বাইকের দোকানে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে আট জনের মৃত্যু, জখম বেশ কয়েকজন

ই-বাইকের দোকানে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও কয়েক জন। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার সেকেন্দরাবাদে। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় সেকেন্দরাবাদে একটি ই-বাইকের শোরুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বাহিনী। আগুনে পুড়ে গিয়েছে দোকানে রাখা বেশ কয়েকটি ই-বাইক। কী কারণে আগুন লাগল,Read More →

বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিতে যান নিয়ন্ত্রণ, কলকাতা পুলিশ জানিয়ে দিল খোলা-বন্ধ রাস্তার হদিস

বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি মঙ্গলবার। জানা গিয়েছে, শহরের নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে নবান্নের দিকে এগোনোর চেষ্টা করবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। কলকাতা পুলিশ সূত্রের খবর, বিজেপির কর্মসূচির কারণে বেশ কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে যেতে পারে কলেজ স্ট্রিট, মহাত্মা গাঁধী রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতু।Read More →

আকাশছোঁয়া খাদ্যপণ্যের দর, তিন মাস পর আবার বাড়ল খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার

তিন মাস পর চলতি বছরের অগস্টে আবার বাড়ল খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার। আগের তিন মাস ধরে অর্থাৎ মে, জুন ও জুলাই মাসে খুচরো মূল্যবৃদ্ধি নিম্নগামীই ছিল। অগস্ট মাসে তা রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমার উপর ওঠায় আবার সুদের হার (রেপো রেট) বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার প্রকাশিত হওয়া সরকারিRead More →

কলকাতা লিগে এটিকে মোহনবাগানের খেলা নিয়ে নতুন করে সমস্যা

জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন দলের ন’জন ফুটবলার। ফলে কলকাতা লিগে এটিকে মোহনবাগানের খেলা নিয়ে আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে। অবস্থা যা, তাতে আরও কিছু ফুটবলারকে না পেলে কলকাতা লিগে সুপার সিক্সে দল নামানোই কার্যত অসম্ভব হয়ে পড়বে তাদের। এ অবস্থায় সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবেকে অনুরোধ করেছিলেন আইএফএ কর্তারা,Read More →

শামিকে প্রথম দলে না রেখে ভুল হল না তো? বিশ্বকাপের টি২০ দলের গত এক বছরের পারফরম্যান্স

০১১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল বেছে নিল ভারত। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা অনেকেই এ বারের প্রথম দলে নেই। এ বারের দলে সুযোগ পাওয়া ১৫ জনের গত এক বছরে টি-টোয়েন্টিতে পারফরম্যান্স কেমন? এক নজরে দেখে নেওয়া যাক। ০২১৮ রোহিত শর্মা: গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ২০টিRead More →

স্টেশনে ব্যারিকেড করে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা, অভিযুক্ত পুলিশ, তৃণমূল বলল সব ‘নাটক’

বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি মঙ্গলবার। সেই কর্মসূচি উপলক্ষে কলকাতায় যাওয়ার পথে বিজেপিকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিরুদ্ধে। সোমবার উত্তরবঙ্গের তুফানগঞ্জ, মালবাজার, শিলিগুড়ি জংশন, আলিপুরদুয়ার স্টেশনে বিজেপিকর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, পুলিশ এ ভাবে তাঁদের কর্মীদের আটকে বেআইনি কাজ করছে।Read More →

ভাঙতে হবে দুষ্কৃতী এবং অপরাধীদের চক্র! দিল্লি-সহ দেশের ৬০ জায়গায় অভিযানে এনআইএ

ইডি থেকে সিবিআই— বিভিন্ন দুর্নীতি মামলায় দেশের বিভিন্ন জায়গায় তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থা। যদিও বিরোধীদের অভিযোগ, শুধু অবিজেপিশাসিত রাজ্যেই এজেন্সিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ ব্যবহার করছে মোদী সরকার। এই প্রেক্ষিতে প্রকাশ্যে এল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) অভিযানের কথা। সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সারা দেশে অন্তত ৬০টি জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা।Read More →

রুডকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন ১৯ বছরের আলকারাজ, সর্বকণিষ্ঠ হিসাবে বিশ্বের এক নম্বর

এ বারেও পারলেন না ক্যাসপার রুড। চলতি বছরেই ফরাসি ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের কাছে স্ট্রেট সেটে হেরেছিলেন। এ বার ইউএস ওপেনের ফাইনালে নাদালের দেশেরই কার্লোস আলকারাজের কাছে হার মানতে হল তাঁকে। ফাইনালে চার সেটের লড়াইয়ে জিতলেন আলকারাজ। খেলার ফল তাঁর পক্ষে ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১), ৬-৩। ২৩ বছরের রুডকে হারিয়েRead More →

নিম্নচাপের দাপটে রাতভর বৃষ্টি কলকাতায়, সোমে ভারী বর্ষণের পূর্বাভাস, নিচু এলাকায় জল জমার আশঙ্কা

আশঙ্কা সত্যি হল। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কখনও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তো কখনও মুষলধারায় বর্ষণ চলছে। সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার। চলছে বৃষ্টি। টানা বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেRead More →

রবি মধ্যরাতের পর সোম দুপুর, কয়লা পাচার-কাণ্ডে আবারও অভিষেক-শ্যালিকা মেনকাকে তলব ইডি-র

কয়লা পাচার-কাণ্ডে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে আবারও ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, সোমবার দুপুর সাড়ে ১২টায় মেনকাকে তলব করা হয়েছে। এর আগে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে তলব করা হয়েছিল বলে দাবি করেছিলেন মেনকা। সেই মতো রবিবার রাত সাড়ে ১২টার কিছু সময়Read More →